ট্রাস্ট এর দাতা এবং গ্রহিতা একই ব্যক্তি হলে কিভাবে ট্রাস্ট গঠন করবেন?
ট্রাস্ট এর দাতা এবং গ্রহিতা একই ব্যক্তি হলে সকল দাতাগণ একটি ট্রাস্টি বোর্ড গঠন করে উক্ত সদস্য হয়ে নিম্নরূপভাবে ট্রাস্ট দলিল তৈরী করে ট্রাস্ট গঠন করবেন।
.
ট্রাস্ট দলিল
.
বিসমিল্লাহির রাহমানির রাহীম
অদ্য ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে এই ট্রাস্ট দলিল প্রস্তুত, ঘোষিত ও সম্পাদিত হইলো।
.
দাতাগণের নাম ঠিকানা
(১) মোহাম্মদ মুনতাসীম তানভীর
পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- মাহবুবা ইসলাম
ঠিকানাঃ গ্রাম-রুহুলী, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল।
বর্তমানে- ১১/সি, নকসী হোমস, ৬/১/এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
.
(২) রাবেয়া রওশন
স্বামী- এ আর এম এম কামাল, মাতা- রওশন আরা ঠিকানাঃ ৪/বি, আমিনাবাদ কলোনী, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭।
.
(৩) মোঃ আখতার হোসেন
পিতা- মৃত আতাহার হোসেন ভূইয়া, মাতা- মাজেদা বেগম
ঠিকানাঃ ৮/৬, লালমাটিয়া, ব্লক-সি, ঢাকা।
.
(৪) জনাব সাইফুল ইসলাম কবীর
পিতা- শহীদ আব্দুস সাত্তার, মাতা- জমিলা বেগম
ঠিকানা- মধ্য কর্ণা, থানা-ঘাটাইল, জেলা- টাঙ্গাইল। বর্তমানে-ক-৫৩/৬ জোয়ার সাহারা বাজার, ঢাকা-১২১৯।
.
(৫) সাইফুল ইসলাম
পিতা- মোঃ মজিবুর রহমান মাতা- সুফিয়া বেগম
ঠিকানাঃ রায়গঞ্জ বাজার, পোঃ গুনেরবাড়ী, মাদারগঞ্জ, জামালপুর।
.
(৬) মোঃ হেলাল উদ্দিন মিয়া
পিতা- মৃত আব্দুল গণি মিয়া, মাতা- মৃত মরিয়ম বেগম
ঠিকানা- চাঁন্দসী, থানা-ঘাটাইল, জেলা- টাঙ্গাইল। বর্তমানে- ৫৩/৯, জনসন রোড, ঢাকা।
.
(৭) হালিমা বানু শেলী
পিতা- মরহুম মোঃ মফিজুল ইসলাম, মাতা- মরহুম মালেকা বানু
ঠিকানাঃ ৬৬, নর্থ রোড, ধানমন্ডি (ভুতের গলি), ঢাকা-১২০৫।
.
(৮) ইমরান জুলকারনাইন
পিতা- মরহুম আবদুল মাহবুদ, মাতা- মাহবুদ ফাতেমা কবীর
ঠিকানাঃ ১০২, কলাবাগান, ২য় লেন, ফ্ল্যাট নং-৪বি, ঢাকা-১২০৫।
.
(৯) চাষী মনির উদ্দিন
পিতা- মরহুম হাজী সামসুদ্দিন, মাতা- মরহুম আমিনা বেগম
ঠিকানাঃ চরফ্যাশন, ভোলা।
.
(১০) বাদল কৃষ্ণ দেবনাথ
পিতাঃ স্বর্গীয় কৃষ্ণ দাস দেবনাথ, মাতা-মঞ্জু রানী দেবনাথ
ঠিকানাঃ আদর্শপাড়া, চরফ্যাশন, ভোলা
.
(১১) জনাব আফরোজা হুদা
পিতা- মৃত এ বি হেমায়েত উদ্দিন আহমদ, মাতা-সাহেরা খাতুন
ঠিকানাঃ বাড়ী নং-৪৮, রাস্তা- ২/এ, এপার্টমেন্ট ৫বি, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
.
(১২) মোঃ সালাউদ্দিন
পিতা- গোলাম মাওলা, মাতা- বিবি ফাতেমা
ঠিকানাঃ পৌরসভা ৮ নং ওয়ার্ড, চর ফ্যাশন ভোলা।
.
(১৩) রানা নিয়োগী
পিতা- স্বর্গীয় অমূল্য নিয়োগী, মাতা- মমতা গুহ নিয়োগী
ঠিকানাঃ চারহৈলজানী, মিরপুর, টাঙ্গাইল
.
(১৪) আহমেদ ফুয়াদ
পিতা- মরহুম সালামত উলন্টা, মাতা- মরহুম শামসুন্নাহার বেগম
ঠিকানাঃ চরফ্যাশন পৌরসভা, ভোলা।
.
(১৫) হাসান আরীফ
পিতা- স্বর্গীয় অমূল্য নিয়োগী, মাতা- মমতা গুহ নিয়োগী
ঠিকানাঃ চারহৈলজানী, মিরপুর, টাঙ্গাইল
.
গ্রহিতার নাম ঠিকানাঃ
ফেয়ার ইনশিয়েটিভ ফর কোয়ালিটি এডুকেশন (পিক) ট্রাস্ট, প্রধান কার্যালয়, পিপলস ইনশিয়েটিভ ফর কোয়ালিটি (পিক) ট্রাস্ট, ১২/৬ ইকবাল রোড, ২য় তলা, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
.
প্রারম্ভিক ভূমিকা
পরম করুণাময় সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামীনের নাম স্মরণ করিয়া ট্রাস্ট নামা দলিলের নিম্নরূপ বিষয়বস্তু বর্ণনা করিতেছি।
.
ট্রাস্টের উদ্দ্যেশাবলী
স্থানীয় নাগরিক সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করে সকল শিশু বিশেষ করে সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের মান সম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করা।
.
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা
জনাব মোহাম্মদ মুনতাসিম তানভীর অত্র পিপল্স ইনশিয়েটিভ ফর কোয়ালিটি এডুকেশন (পিক) ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করিবেন। তাহার অবর্তমানে কিংবা অসুস্থতাজনিত অক্ষমতা ও অচেনাবস্থায় ট্রাস্টি বোর্ডের সদস্যগণকে ক্রমানুসারে চেয়ারম্যান করা হইবে।
.
ট্রাস্টি বোর্ড
ফেয়ার ইনশিয়েটিভ ফর কোয়ালিটি এডুকেশন (পিক) ট্রাস্ট সুবিধা বঞ্চিত প্রান্তিক পরিবারের শিশু, পথ শিশু, শ্রমজীবী শিশু, প্রতিবন্ধী শিশুসহ ও সকল শিশুর মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য সেবা, স্থানীয় ও জাতীয় পর্যায়ে অধিপরামর্শের উদ্দেশ্যে একটি ট্রাস্ট বোর্ড গঠন করিবে। ভবিষ্যতে ট্রাস্টি বোর্ডের মনোনীত প্রথম সদস্যদের মধ্যে কেহ মৃত্যুবরণ করিলে কিংবা অসুস্থতা বা শারিরীক অক্ষমতার কারণে ট্রাস্টি বোর্ডের দায়িত্ব পালনে অপারগ হইলে সেক্ষেত্রে ট্রাস্টি বোর্ডের বিদ্যমান সদস্যগণের সিদ্ধান্ত ক্রমে নতুন সদস্য মনোনীত হইবে। এই বোর্ড একটি সেবামূলক নীতিমালা সহ একটি সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করিবে। গঠিত ট্রাস্টি বোর্ডের নীতিমালা ও বিধিমালার অধীনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ট্রাস্টের সেবামূলক উদ্দেশ্য ও কার্যক্রমসমূহ বাস্তবায়ন করা হইবে। ট্রাস্টি বোর্ডকে সহায়তা ও পরামর্শ দেওয়ার উদ্দেশ্যেই এই ট্রাস্টি বোর্ডের সদস্যগণ একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে একটি অবৈতনিক উপদেষ্টা কমিটি গঠন/মনোনীত করিতে পারিবে।
.
ট্রাস্টি বোর্ডের সদস্যগণ
অত্র ট্রাস্টি বোর্ডের সংখ্যা সর্বোচ্চ ১৫ (পনের) এবং সর্বনিম্ন ১০ (দশ) জন হইবে। ট্রাস্টি বোর্ডের সকল সদস্যই শপথ গ্রহণের মাধ্যমে সদস্যরূপে দায়িত্ব পালন করিবেন। ট্রাস্টি বোর্ডের সদস্যগণকে নিম্নরূপ শপথ বাক্য পাঠ করিতে হইবেঃ
আমি (—————–) পিতা (——————-), সাকিন (——————-), ধর্ম (—————-), পেশা (——————–), জাতীয়তা- বাংলাদেশী, ফেয়ার ইনশিয়েটিভ ফর কোয়ালিটি এডুকেশন ট্রাস্টের একজন সদস্য হিসাবে এই মর্মে শপথ করিতেছি যে, ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে আমি সততা ও নিষ্ঠার সহিত আমার দায়িত্ব পালন করিব। ট্রাস্টের স্বার্থ বিরোধী কিংবা ইহার উদ্দেশ্যের পরিপন্থি কোন কাজে নিজেকে লিপ্ত বা ব্যাপৃত করিব না। ট্রাস্টের সকল প্রকার স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেষ্ট থাকিব।
নিম্ন বর্ণিত সদস্যগণ ট্রাস্টের বিধিমালাকে সত্য ও সঠিক মর্মে প্রত্যয়ন পূর্বক পিপলস ইনশিয়েটিভ (পিক) ট্রাস এর সম্মানিত ট্রাস্টি বোর্ডের প্রথম সদস্য হিসেবে স্ব স্ব নাম দস্তখত করিলেনঃ
| ক্রমিক নং | নাম ও ঠিকানা | পেশা | পদবী |
| ১। | মোহাম্মদ মুনতাসীম তানভীরপিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- মাহবুবা ইসলাম ঠিকানাঃ গ্রাম-রুহুলী, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল।বর্তমানে- ১১/সি, নকসী হোমস, ৬/১/এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০। | উন্নয়ন কর্মী | চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক |
| ২। | রাবেয়া রওশনস্বামী- এ আর এম এম কামাল, মাতা- রওশন আরাঠিকানাঃ ৪/বি, আমিনাবাদ কলোনী, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭। | গবেষক | সদস্য সচিব |
| ৩। | মোঃ আখতার হোসেনপিতা- মৃত আতাহার হোসেন ভূইয়া, মাতা-মাজেদা বেগমঠিকানাঃ ৮/৬, লালমাটিয়া, ব্লক-সি, ঢাকা। | ব্যবসা | পরিচালক (প্রশাসন) |
| ৪। | 8 সাইফুল ইসলাম কবীরপিতা- শহীদ আব্দুস সাত্তার, মাতা- জমিলা বেগমঠিকানা- মধ্য কর্ণা, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল। বর্তমানে-ক-৫৩/৬ জোয়ার সাহারা বাজার, ঢাকা-১২১৯। | ব্যবসা | পরিচালক (অর্থ) |
| ৫। | সাইফুল ইসলামপিতা- মোঃ মজিবুর রহমান মাতা- সুফিয়া বেগম ঠিকানাঃ রায়গঞ্জ বাজার, পোঃ গুনেরবাড়ী, মাদারগঞ্জ, জামালপুর। | উন্নয়নকর্মী | পরিচালক (তথ্য যোগাযোগ) |
| ৬। | মোঃ হেলাল উদ্দিন মিয়াপিতা- মৃত আব্দুল গণি মিয়া, মাতা- মৃত মরিয়ম বেগম ঠিকানা- চাঁন্দসী, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল। বর্তমানে- ৫৩/৯, জনসন রোড, ঢাকা। | আইন ব্যবসা | সদস্য পরিচালক |
| ৭। | হালিমা বানু শেলীপিতা- মরহুম মোঃ মফিজুল ইসলাম, মাতা-মরহুম মালেকা বানুঠিকানাঃ ৬৬, নর্থ রোড, ধানমন্ডি (ভূতের গলি), ঢাকা-১২০৫। | বিশেষ শিক্ষায় বিশেষজ্ঞ | সদস্য পরিচালক |
| ৮। | ইমরান জুলকারনাইনপিতা- মরহুম আবদুল মাহবুদ, মাতা- মাহবুদ ফাতেমা কবীর ঠিকানাঃ ১০২, কলাবাগান, ২য় লেন, ফ্ল্যাট নং-৪বি, ঢাকা-১২০৫। | উন্নয়নকর্মী | সদস্য পরিচালক |
| ৯। | চাষী মনির উদ্দিনপিতা- মরহুম হাজী সামসুদ্দিন, মাতা- মরহুম আমিনা বেগম ঠিকানাঃ চরফ্যাশন, ভোলা। | ব্যবসা | সদস্য পরিচালক |
| ১০। | বাদল কৃষ্ণ দেবনাথপিতাঃ স্বর্গীয় কৃষ্ণ দাস দেবনাথ, মাতা-মঞ্জু রানী দেবনাথ ঠিকানাঃ আদর্শপাড়া, চরফ্যাশন, ভোলা | ব্যবসা | সদস্য পরিচালক |
| ১১। | আফরোজা হুদাপিতা- মৃত এ বি হেমায়েত উদ্দিন আহমদ, মাতা-সাহেরা খাতুন ঠিকানাঃ বাড়ী নং-৪৮, রাস্তা- ২/এ, এপার্টমেন্ট ৫বি, ধানমন্ডি, ঢাকা-১২০৯। | ব্যবসা | সদস্য পরিচালক |
| ১২। | মোঃ সালাউদ্দিনপিতা- গোলাম মাওলা, মাতা- বিবি ফাতেমা ঠিকানাঃ পৌরসভা ৮ নং ওয়ার্ড, চর ফ্যাশন ভোলা। | ব্যবসা | সদস্য পরিচালক |
| ১৩। | রানা নিয়োগীপিতা- স্বর্গীয় অমূল্য নিয়োগী, মাতা- মমতা গুহ নিয়োগীঠিকানাঃ চারহৈলজানী, মিরপুর, টাঙ্গাইল | ব্যবসা | সদস্য |
| ১৪। | আহমেদ ফুয়াদপিতা- মরহুম সালামত উলন্টা, মাতা- মরহুম শামসুন্নাহার বেগমঠিকানাঃ চরফ্যাশন পৌরসভা, ভোলা। | ব্যবসা | সদস্য পরিচালক |
| ১৫। | হাসান আরীফপিতা- মরহুম আমহ ফজলুল হক, মাতা- রওশন আরা ঠিকানাঃ ৪/বি, আমিনাবাদ কলোনী, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭। | ব্যবসা | সদস্য পরিচালক |
.
ট্রাস্টের ফান্ড
ট্রাস্টের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার/বিদেশী দাতা সংস্থা স্বেচ্ছ্য প্রণোদিত হইয়া ট্রাস্টের সেবামূলক উদ্দেশ্য বাস্তবায়নার্থে অত্র ট্রাস্ট ফান্ডে যে কোন অংকের অর্থ দান/অনুদান প্রদান করিলে এই ট্রাস্টের সেবামূলক উদ্দেশ্য বাস্তবায়নার্থে অত্র ট্রাস্ট ফান্ডে যে কোন অংকের অর্থ দান/অনুদান প্রদান করিলে এই ট্রাস্ট কর্তৃক উহা গ্রহণ করা যাইবে/করিবে। উল্লেখ্য যে, ট্রাস্টকৃত সম্পত্তি ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত ব্যতিত বিক্রয় বা হস্তান্তর করা যাইবে না।
.
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা
ট্রাস্টের চেয়ারম্যান প্রতি সভায় সভাপতিত্ব করিবেন। তিনি তফসিল বর্ণিত ট্রাস্ট সম্পত্তি দেখাশুনা, রক্ষণাবেক্ষণ এবং ট্রাস্টের যাবতীয় কর্ম সম্পাদনের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করিবেন এবং বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক কার্য পরিচালনা করিবেন।
ট্রাস্ট বোর্ডের সভা
১। সাত দিনের নোটিশে সাধারণ সভা, তিন দিনের নোটিশে জরুরী সভা এবং এক দিনের নোটিশে তলবী সভা ডাকা যাইবে।
২। ট্রাস্টি বোর্ডের এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হইবে।
৩। ট্রাস্টি বোর্ডের সভা সমূহের কার্যবিবরণী লিপিবদ্ধ করার ব্যবস্থা থাকিবে এবং উহাতে উপস্থিত সদস্য এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষর করিবেন।
৪। প্রতি পঞ্জিকা বছরে একবার ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হইবে। বার্ষিক সভার জন্য কমপক্ষে পনের দিনের নোটিশ প্রদান করিতে হইবে।
৫। বার্ষিক সাধারণ সভায় ট্রাস্ট প্রতিষ্ঠানের কাজের রিপোর্ট, বার্ষিক হিসাব, অডিট রিপোর্ট, বার্ষিক বাজেট পেশ ও অনুমোদন করা যাইবে।
.
ব্যাংক একাউন্ট
ক. ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত ব্যাংকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক (অর্থ) এবং অন্য যে কোন একজন পরিচালকের স্বাক্ষরে ট্রাস্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলা হইবে যাহা তিন জনের মধ্যে পরিচালক (অর্থ) সহ অপর যে কোন একজনের স্বাক্ষরে উক্ত হিসাব পরিচালিত হবে।
খ.ট্রাস্টের সদস্য সচিব কর্তৃক এই প্রতিষ্ঠানের সমস্ত টাকা প্রাপ্তি ও খরচের বিবরণ সহ খাতাপত্র রক্ষণাবেক্ষণ করা হইবে।
.
ট্রাস্টের মেয়াদকাল
ট্রাস্টের মেয়াদ আজীবন কাল। যদি কখনও কোন কারণ বশতঃ এ ট্রাস্টি বোর্ড বিলুপ্তি ঘটানোর প্রয়োজন হয় তাহা হইলে এই ট্রাস্টে বোর্ডের সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্ত গ্রহণ পূর্বক লিখিতভাবে বিলুপ্তির জন্য রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে পারিবেন।রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইহার বিলুপ্তি সাধনের সিদ্ধান্ত কার্যকরী হইবে না, বিলুপ্তির পর ইহার যাবতীয় সম্পদ রেজিট্রেশন কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্থানীয় মানবিক উন্নয়ন কাজে ব্যয় করা হইবে।
.
গঠনতন্ত্রের সংশোধন
এই ট্রাস্ট প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে কোন সংশোধনী আনিতে হইলে ২১ দিনের নোটিশে আহুত সাধারণ সভায় দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে ট্রাস্টের উদ্দেশ্য এবং স্থায়ীত্বের বিষয় অক্ষুণ্ণ রাখিয়া দেশের ট্রাস্ট আইনের আলোকে উহা সংশোধন করা যাইবে।
এতদ্বার্থে আমরা ট্রাস্টকারীগণ সম্পূর্ণ স্বেচ্ছায়,সজ্ঞানে ও সুস্থ শরীরে অত্র ট্রাস্ট দলিলে সাক্ষীগণের মোকাবেলায় আমাদের নিজ নিজ নাম সহি স্বাক্ষর করিয়া দিলাম।
.
প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন
যোগাযোগ
আইনবিদ ল’ চেম্বার (Ainbid Law Chamber)
সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন
এলএল.বি, এলএল.এম, এমবিএ
ভূমি ও আয়কর বিশেষজ্ঞ
২/১, কোর্ট হাউজ স্ট্রিট, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।
অথবা
রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা
ফোন- 01711068609 / 01540105088
ওয়েবসাইট- www.ainbid.com