দলিল লেখা ও রেজিস্ট্রি কাকে দিয়ে করানো উচিৎ “”এডভোকেট” নাকি “দলিল লেখক” ?

দলিল লেখা এবং রেজিস্ট্রি কাকে দিয়ে করানো উচিৎ এডভোকেট নাকি দলিল লেখক

দলিল লেখা ও রেজিস্ট্রি করার ক্ষেত্রে কাকে বেছে নেবেন একজন বিজ্ঞ অ্যাডভোকেট নাকি একজন দলিল লেখক সেটি নির্ভর করে জমির কাগজপত্রের জটিলতা এবং  আইনি নিরাপত্তা উপর।

.

নিম্নে উভয়ের কাজের পরিধি এবং পার্থক্য তুলে ধরা হলো-

নিম্নলিখিত বিষয় সমূহ ভাল করে মনোযোগ দিয়ে পড়লে আপনি সঠিক সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ-

.

একজন বিজ্ঞ আইনজীবী সারা দেশের যেকোন আদালতে মামলা মোকদ্দমা পরিচালনা সহ সকল আইনি সেবা প্রদানের জন্য সরকারীভাবে লাইসেন্স প্রাপ্ত উচ্চ শিক্ষিত বিজ্ঞজন। তারা আইন বিষয়ে বিশেষভাবে ডিগ্রিধারী এবং জমির মালিকানার ধারাবাহিকতা (Chain of Ownership) পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার ক্ষমতা রাখেন। 

.

জমির মূল্য অনেক বেশি হলে, জমি বায়না করা থাকলে, আম-মোক্তারনামা (Power of Attorney) এর মাধ্যমে ক্রয় করা হলে, কিংবা কোনো কোম্পানি বা ট্রাস্টের জমি হলে। 

বিজ্ঞ আইনজীবী বিশেষভাবে অভিজ্ঞ বিধায় তিনি সি.এস থেকে শুরু করে মালিকার চেইন যাচাই করে দলিল লিখে থাকেন। বিধায় ইহা ক্লায়েন্টের জন্য নিরাপদ।

.

দলিল লেখকগণ সাধারণত নির্দিষ্ট এলাকায় শুধুমাত্র দলিল লেখা এবং দলিলটি সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করার জন্য লাইসেন্স প্রাপ্ত। আইনগত বিষয়ে তারা অভিজ্ঞ নয়। বিধায় দলিলে আইনগত কোন ভুল থাকার সম্ভাবনা থাকে। যাহা পরবর্তীতে বিশাল ক্ষতির কারণ হতে পারে।

.

জমিটি একেবারে ঝামেলামুক্ত এবং ছোট খাট দলিল হলে কিংবা কাগজপত্রের বা আইনি কোন জটিলতা না থাকলে দলিল লেখকের দ্বারা কাজটি করানো যেতে পারে।ঃ

.

দলিল লেখক বিশেষভাবে অভিজ্ঞ নয় বিধায় জটিল ক্ষেত্রে মালিকার চেইন যাচাই ভুল হতে পারে। বিধায় ইহা ক্লায়েন্টের জন্য সম্পূর্ণ নিরাপদ নয়।  

.

বিজ্ঞ আইনজীবী এবং দলিল লেখকের কাজের তুলনামূলক পার্থক্য-

বিষয়অ্যাডভোকেটদলিল লেখক
মূল ফোকাসমালিকানা যাচাই, আইনি সুরক্ষা, দলিল লেখা ও রেজিস্ট্রেশন করা  শুধুমাত্র দলিল লেখা ও জমা দেওয়া
দক্ষতাআইনি বিশ্লেষণ ও ড্রাফটিংদাপ্তরিক ফরমালিটি
জটিল জমিঅধিক নিরাপদঝুঁকি থাকতে পারে
ফিকাজের ধরণ ও জটিলতা অনুযায়ী ভিন্ন হয়সাধারণত নির্ধারিত থাকে

.

কোনটি সেরা মাধ্যম-

সার্বিক বিশ্লেষণে বলা যায় যে, বিজ্ঞ আইনজীবীর ফি একটু বেশি হলেও একজন বিজ্ঞ অ্যাডভোকেটকে দিয়ে দলিল লেখা এবং রেজিস্ট্রি করিয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ মাধ্যমে। কারণ বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনার দলিল রেজিস্ট্রেশন সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে এবং জমির মালিকানাও সুরক্ষিত থাকছে। তবে আইনজীবী নির্বাচন করার সময় অবশ্যই জমি-জমা বা ভূমি বিষয়ে অভিজ্ঞ (Land Expert) আইনজীবীকে নির্বাচন করুন।  

.

প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন

যোগাযোগ

সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)

এলএল.বি, এলএল.এম, এমবিএ

ভূমি ও আয়কর বিশেষজ্ঞ (Land & Tax Expert)

২/১, কোর্ট হাউজ স্ট্রিট, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।

অথবা

রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা

ফোন- 01711068609 / 01540105088

ওয়েবসাইট- www.ainbid.com 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *