বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনসমূহ

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনসমূহ-

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত (১৭/১২/২০২৫ ইং) অর্থাৎ ১৯৭১ – ২০২৫ সাল পর্যন্ত মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিম্নে নির্বাচনসমূহের প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো-

.

তারিখ- ৭ মার্চ ১৯৭৩ ইং

বিজয়ী দল- আওয়ামী লীগ 

প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ মুজিবুর রহমান।

উল্লেখ্য, এটি স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন।

.

তারিখ- ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ ইং

বিজয়ী দল- বিএনপি  

প্রেসিডেন্ট (সরকার প্রধান) – জিয়াউর রহমান।

উল্লেখ্য, এই নির্বাচনটি সামরিক শাসনের অধীনে অনুষ্ঠিত হয়। 

.

তারিখ- ৭ মে ১৯৮৬   

বিজয়ী দল- জাতীয় পার্টি   

প্রেসিডেন্ট (সরকার প্রধান) – হুসেইন মুহম্মদ এরশাদ।  

উল্লেখ্য, এই নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে। 

.

তারিখ- ৩ মার্চ ১৯৮৮    

বিজয়ী দল- জাতীয় পার্টি   

প্রেসিডেন্ট (সরকার প্রধান) – হুসেইন মুহম্মদ এরশাদ।  

উল্লেখ্য, প্রধান রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জন করে।

.

তারিখ- ২৭ ফেব্রুয়ারি ১৯৯১    

বিজয়ী দল- বিএনপি

প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – খালেদা জিয়া।  

উল্লেখ্য, এটি প্রথম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

.

তারিখ- ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬   

বিজয়ী দল- বিএনপি

প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – খালেদা জিয়া।  

উল্লেখ্য, বিএনপি এককভাবে নির্বাচন করায় আওয়ামী লীগসহ প্রধান বিরোধী দলগুলো এটি বর্জন করে।

.

তারিখ- ১২ জুন ১৯৯৬    

বিজয়ী দল- আওয়ামী লীগ

প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ হাসিনা।   

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন। 

.

তারিখ- ১ অক্টোবর ২০০১ 

বিজয়ী দল- ৪-দলীয় জোট (বিএনপি) 

প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – খালেদা জিয়া।  

উল্লেখ্য, বিএনপি ও জামায়াত ইসলামী জোটের বিজয়।

.

তারিখ- ২৯ ডিসেম্বর ২০০৮  

বিজয়ী দল- মহাজোট (আওয়ামী লীগ)  

প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ হাসিনা।  

উল্লেখ্য, দীর্ঘ দুই বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

.

তারিখ- ৫ জানুয়ারি ২০১৪

বিজয়ী দল- আওয়ামী লীগ।

প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ হাসিনা।  

উল্লেখ্য, বিএনপি বর্জন করায় ১৫৩ আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। 

তারিখ- ৩০ ডিসেম্বর ২০১৮ 

বিজয়ী দল- আওয়ামী লীগ।

প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ হাসিনা।  

উল্লেখ্য, মহাজোটের নিরঙ্কুশ জয়।

.

তারিখ- ৭ জানুয়ারি ২০২৪

বিজয়ী দল- আওয়ামী লীগ।

প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ হাসিনা।  

উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। 

.

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: ১৯৯১, ১৯৯৬ (জুন), ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনগুলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনগূলো বাংলাদেশের ইতিহাসে অধিক গ্রহণযোগ্য নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *