বায়া দলিল কি

‘বায়া দলিল’ কিংবা ‘ভায়া দলিল’ (Via Deed) হলো জমির মালিকানার ধারাবাহিকতা প্রমাণের জন্য আদি দলিলসমূহ। অর্থাৎ একটি জমির বর্তমান মালিকের দলিল ব্যতীত তার পূর্বে ঐ জমির পর্যায়ক্রমে যতজন মালিক ছিল সেই সকল মালিকদের মালিকানার দলিলই হলো বায়া দলিল।

জমির মালিকানা এক হাত থেকে অন্য হাতে যাওয়ার যে শিকল বা চেইন (Chain of Ownership) তার প্রতিটি যোগসূত্র দলিলই এক একটি বায়া দলিল।

বায়া দলিল কেন প্রয়োজন-

ভোগ্য পন্য একবার ব্যবহার করলেই ইহার মালিকানার গুরুত্ব শেষ। কিন্তু জমি কখনও শেষ হয়ে যায় না। জমি হচ্ছে স্থায়ী সম্পদ। যুগের পর যুগ পরিবর্তন হতে থাকে। কিন্তু জমি তার নিজ স্থানে স্থায়ীভাবে থাকে। শুধু জমির মালিকানার পরিবর্তন হয়। তাই ইহার সঠিক মালিকানা নির্ণয়ের জন্য মালিকানার যোগসূত্র (Ownership Chain) ঠিক রাখা দরকার হয়। মালিকানার যোগসূত্র যে সকল দলিল দ্বারা ঠিক রাখা হয় সেগুলিই হলো বায়া দলিল।

বর্তমান বিক্রেতা বা মালিক আসলেই জমির বৈধ মালিক কি না, তা বায়া দলিল ছাড়া বোঝা সম্ভব নয়। তাই প্রত্যেক দলিলে বিগত ২৫ বছরের মালিকানার ধারাবাহিকতার বর্ণনা লেখার বাধ্যবাধকতা রয়েছে।

বায়া দলিল থাকলে কি কি উপকার-

১। জমির সত্যকারের মালিকানার যাচাই করা যায়।

২। ব্যাংক লোন পেতে হলে প্রয়োজন হয়।

৩। জালিয়াতি রোধ করা যায়।

উদাহরণ-

আপনি এক খন্ড জমি ক্রয় করলেন। আপনার পূর্বে যারা ঐ জমির মালিক ছিল তাদের সকলের মালিকানার দলিলই বায়া দলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *