উচ্চ আদালতে আপীলের জন্য চেকে উল্লেখিত টাকার ৫০% টাকা চালানের মাধ্যমে জমা প্রদানের অনুমতির জন্য আসামীপক্ষে দরখাস্ত।

চেকের মামলায় সাজা হওয়ার পর চেকে উল্লেখিত টাকার ৫০% টাকা চালানের মাধ্যমে জমা না দিয়ে জামিন পাওয়ার কোন সুযোগ আইনে নাই। সুতরাং চেকের মামলায় সাজা হয়ে গেলে অবশ্যই চেকে উল্লেখিত টাকার ৫০% টাকা চালানের মাধ্যমে জমা দিয়ে জামিনের আবেদন করলে জামিন পাওয়া যাবে। অন্যথায় জামিন পাওয়া যাবে না।

উচ্চ আদালতে আপীলের জন্য চেকে উল্লেখিত টাকার ৫০% টাকা চালানের মাধ্যমে জমা প্রদানের অনুমতির জন্য আসামীপক্ষে দরখাস্ত বা আবেদনের নমুনা।

 

বিজ্ঞ যুগ্ম দায়রা জজ, ৩য় আদালত, ঢাকা।

 

ফৌজদারী আপীল নং             /২০২৬

 

          সূত্র: দায়রা মামলা নং ১৩০২১/২০২২

          (উদ্ভব: সি.আর মামলা নং ৭৭৮/২০১৯)

ধারা: ১৩৮ ধারা, Negotiable Instruments Act, 1881

 

মোঃ আব্দুল খালেক                        ————- বাদী।

 

=বনাম=

 

মোঃ সাদেকুল ইসলাম        ——- দরখাস্তকারী/আসামী।

 

বিষয়ঃ দরখাস্তকারী আসামীর পক্ষে উচ্চ আদালতে আপীলের জন্য নালিশী চেকে উল্লেখিত টাকার ৫০% টাকা চালানের মাধ্যমে জমা প্রদানের অনুমতির প্রার্থনা।

 

দরখাস্তকারী আসামীর পক্ষে বিনীত নিবেদন এই যে,

 

১।       দরখাস্তকারী আসামীর পক্ষে বিজ্ঞ আদালতে উচ্চ আদালতে আপীলের জন্য নালিশী চেকে উল্লেখিত টাকার ৫০% টাকা চালানের মাধ্যমে জমা প্রদানের অনুমতি প্রার্থনা জানানো যাইতেছে।

 

২।       দরখাস্তকারী আসামীকে বিগত ৩০/০৯/২৫ ইং তারিখে বিজ্ঞ আদালত এক রায় ও আদেশে দোষী সাব্যস্ত করিয়া ১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড এবং চেকে উল্লেখিত টাকার সমপরিমান টাকার অর্থ দন্ডে দন্ডিত করেন। পরবর্তীতে দরখাস্তকারী আসামী চেকে উল্লেখিত টাকার ৫০% টাকা যোগাড় করিতে সমর্থ হওয়ায় বিজ্ঞ আদালতে টাকা জমা দেয়ার অনুমতি প্রার্থনা করিতেছে।

 

অতএব, উপর্যুক্ত অবস্থার প্রেক্ষিতে ন্যায় বিচারের সার্থে দরখাস্তকারী আসামীর পক্ষে উচ্চ আদালতে আপীলের জন্য আসামী চেকে উল্লেখিত টাকার ৫০% টাকা চালানের মাধ্যমে জমা প্রথাদের প্রার্থনা মঞ্জুর করিতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। ইতি,

 

তারিখ-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *