নাবালকের সম্পত্তি প্রাকৃতিক অভিভাবক হিসাবে একমাত্র পিতা বিক্রয় করতে পারে। পিতা ছাড়া অন্য কেউ বিক্রয় করতে হলে বিজ্ঞ আদালতের অনুমতি নিতে হবে। নাবালকের সম্পত্তি পিতা কর্তৃক বিক্রয়ের সাফ কবলা দলিলের একটি নমুনা নিচে দেওয়া হলো-
.
বিসমিল্লাহির রাহমানির রহিম
সাফ কবলা দলিল
| ক্রমিক নং | বহি নং | দলিল নং |
১। রেজিস্ট্রী অফিসের নামঃ– মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিস, ঢাকা।
.
২। দলিলের সার সংক্ষেপঃ–
| দলিলের প্রকৃতি | মৌজার নাম | ইউনিয়ন/ওয়ার্ড | থানা | জেলা |
| সাফ কবলা দলিল | কাকরাইল | ওয়ার্ড নং-২৫ | রমনা | ঢাকা |
| হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ | শ্রেণী | মোট মূল্য (অংকে ও কথায়) |
| ৩২.৫৭৭ (বত্রিশ দশমিক পাঁচ সাত সাত) অযুতাংশ জমি এবং যাবতীয় সাধারণ সুযোগ সুবিধাদি একক ও এজমালীতে ভোগ ব্যবহারের অধিকারসহ সকল সুখাধিকার। | পতিত | ভূমির মূল্য = ২,১৩,০০০/- (দুই লক্ষ তেরো হাজার) টাকা মাত্র। |
.
৩। দলিল গ্রহিতার নাম ও ঠিকানা: (আদালত, সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়)
| নাম | : মোঃ সামছুল মিয়া |
| পিতা/স্বামীর নাম | : মোঃ খাজা গরীবে নেওয়াজ |
| মাতার নাম | : সাহিদা বেগম |
| বয়স/জন্ম তারিখ | : ০১/০১/১৯৮২ইং |
| ধর্ম | : ইসলাম |
| পেশা | : ব্যবসা |
| জাতীয়তা | : বাংলাদেশী |
| জাতীয়তা পরিচিতি নং | : ৬৭৫ ৪৯৭ ১৭৮৮ |
| যাহার ই.টি.আই.এন | : ৫৫৮৪৭৭৫৫২৯৫৫ |
| বর্তমান ঠিকানা | স্থায়ী ঠিকানা |
| বাসা/হোল্ডিং: ফ্ল্যাট নং- ৭/এ বাড়ী নং- ২/১, মগবাজার, ডাকঘর: ঢাকা জি.পি.ও- ১০০০, শাহবাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা। | বাসা/হোল্ডিং: ফ্ল্যাট নং- ৭/এ বাড়ী নং- ২/১, মগবাজার, ডাকঘর: ঢাকা জি.পি.ও- ১০০০, শাহবাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা। |
.
৪। দলিল দাতার নাম ও ঠিকানা: (আদালত, সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রয়োজ্য নয়)
| নাম | : নাফিজ হোসাইন |
| পিতার নাম | : মোঃ কামাল হোসাইন |
| মাতার নাম | : রেশমা আক্তার |
| বয়স/জন্ম তারিখ | : ১৩/১২/২০১৮ ইং |
| পেশা | : ছাত্রী |
| জাতীয়তা | : বাংলাদেশী |
| জন্ম নিবন্ধন নং | : ২০১৭৭৩৩৮০৪৪১০৪০৫৫ |
নাবালকের পক্ষে পিতা-
| নাম | : মোঃ কামাল হোসাইন |
| পিতার নাম | : মোহাম্মদ উল্যাহ |
| মাতার নাম | : নুন নাহার |
| বয়স/জন্ম তারিখ | : ১১/০৪/১৯৮৮ইং |
| ধর্ম | : ইসলাম |
| পেশা | : চাকুরী |
| জাতীয়তা | : বাংলাদেশী |
| জাতীয়তা পরিচিতি নং | : ২৩৭ ০১৮ ২৬৫৫ |
| যাহার ই.টি.আই.এন | : ৩২৪৬ ৫৭৬৬ ৮৭৫৫ |
| বর্তমান ঠিকানা | স্থায়ী ঠিকানা |
| গ্রাম/রোডঃ রহিমপুর, ডাকঘরঃ বসন্তপুর বাজার, থানা/উপজেলাঃ সেনবাগ, জেলা/শহরঃ নোয়াখালী। | গ্রাম/রোডঃ স্বপ্ন ভবন, ডাকঘরঃ বেগমগঞ্জ, থানা/ উপজেলাঃ বেগমগঞ্জ, জেলা/শহরঃ নোয়াখালী। |
.
৫। আম-মোক্তার বা প্রতিনিধি মাধ্যমে দলিল সম্পাদিত হইয়া থাকিলে আম-মোক্তারের নামা, ঠিকানা ও বিবরণ:- প্রযোজ্য নয়।
.
৬। আম-মোক্তার নামার বিবরণঃ- প্রযোজ্য নয়।
.
৭। হস্তান্তরাধীন জমির ন্যূনপক্ষে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ (যথাযথ ক্ষেত্রে ওয়ারিশ ও বায়া দলিল সমূহের বিস্তারিত বিবরণ):-
২৯.২২ অযুতাংশ সম্পত্তির মালিকানার ধারাবাহিক বিবরণ
পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া অত্র সাফ কবলা দলিলের বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু ঢাকা জেলার সাবেক তেজগাঁও থানাধীন বছিলা নিবাসী মৃত কোমর আলী বেপারীর পুত্র সেক কোব্বাদ বেপারী ও হামেদ আলী নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিসহ আরও অন্যান্য সম্পত্তি তুল্যাংশে স্বত্ববান মালিক হইয়া বিগত সি. এস রেকর্ডে ৬৯৯ নং খতিয়ানে ৩৫৫নং দাগে রেকর্ডভূক্ত করাইয়া যৌথভাবে ভোগ দখলে থাকাবস্থায় পৃথক পৃথক ভাবে ভোগ দুখলের সুবিধার্থে ঘরোয়া আপোষ বণ্টন মতে ভাগ বন্টন করিয়া উক্ত সেক কোব্বাদ বেপারী নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি তাঁহার নিজ অংশে চিহ্নিত ভাবে প্রাপ্ত হইয়া ভোগ দখলে থাকাবস্থায় বিগত ২০/০৯/১৯৩৩ইং তারিখে ঢাকা দ্বিতীয় জয়েন্ট সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ০১নং বহির ৩০নং ভলিউমের ১০৩নং হইতে ১০৫নং পৃষ্ঠায় লিপিবদ্ধকৃত ২৩৩৭নং হেবা বেল এওয়াজ নামা দলিল মূলে ৪ একর ২৯ শতাংশ ভূমি তাঁহার ঔরষজাত পুত্র সন্তান কুদ্রত মিঞা ওরফে কুদরত আলীর বরাবরে হেবা করিয়া হেবাকৃত সম্পত্তির দখল পজেশন সরজমিনে বুঝাইয়া দিয়া হেবাকৃত সম্পত্তি হইতে উক্ত সেক কোব্বাদ বেপারী চিরতরে নিঃস্বত্ববান ও দখলত্যাগী হন।
অতঃপর কুদ্রত মিঞা ওরফে কুদরত আলী নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি হেবা সূত্রে মালিক হইয়া ভোগ দখলে থাকাবস্থায় বিগত ২৮/০৪/১৯৫৪ইং তারিখে ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ০১নং বহির ৪৫নং ভলিউমের ১৪২নং পৃষ্ঠায় লিপিবদ্ধকৃত ৩৭৬৪নং সাফ কবলা দলিল মূলে ও বিগত ০৮/০৪/১৯৫৭ ইং তারিখে একই অফিসে রেজিস্ট্রিকৃত ০১নং বহির ৪৭নং ভলিউমের ১৩০নং পৃষ্ঠায় লিপিবদ্ধকৃত ৪৪৩৪ নং সাফ কবলা দলিল মূলে অর্থাৎ মোট দুইখন্ড সাফ কবলা দলিল মূলে ঢাকা জেলার সাবেক তেজগাঁও থানাধীন বছিলা নিবাসী মৃত ভাসানী বেপারীর পুত্র বাহাদুর মিয়ার নিকট সাফ বিক্রয় করিয়া বিক্রিত সম্পত্তি হইতে উক্ত কুদ্রত মিঞা ওরফে কুদরত আলী চিরতরে নিঃস্বত্ববান ও দখলত্যাগী হন।
অতঃপর বাহাদুর মিয়া নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি উপরোক্ত পৃথক পৃথক দুইখন্ড সাফ কবলা দলিল মূলে খরিদ । সূত্রে মালিক হইয়া বিগত এস, এ রেকর্ডে ৪৩৮নং খতিয়ানে ৩৫৫ নং দাগে ও আর, এস রেকর্ডে ৩৫৩নং খতিয়ানে ৩২৬নং দাগে রেকর্ডভূক্ত করাইয়া ভোগ দখলে থাকাবস্থায় বিগত ১৮/০৮/১৯৭৯ইং তারিখে ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ০১নং বহির ৪১৫নং ভলিউমের ২৮৪নং হইতে ২৮৭ নং পৃষ্ঠায় লিপিবদ্ধকৃত ৩২১১০ নং সাফ কবলা দলিল মূলে ১৩ শতাংশ ভূমি মোঃ রেজাউল করিম, পিতা-মরহুম সেরাজ উদ্দিন আহমেদ, মাতা-রিজিয়া খানম এর নিকট এবং একই তারিখে একই অফিসে রেজিস্ট্রিকৃত ৩২১১১ নং সাফ কবলা দলিল মূলে ১৩ শতাংশ ভূমি সাহাবুদ্দিন আহমেদ, পিতা-মরহুম মৌলভী হেলাল উদ্দিন, মাতা-মরহুমা সামসুন্নাহার বেগম, ঠিকানা- ৪৮/১, পুরানা পল্টন, থানা-রমনা, জেলা-ঢাকা এর নিকট সাফ বিক্রয় করিয়া বিক্রিত সম্পত্তির দখল পজেশন সরজমিনে বুঝাইয়া দিয়া বিক্রিত সম্পত্তি হইতে উক্ত বাহাদুর মিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখলত্যাগী হন।
অতঃপর মোঃ রেজাউল করিম নিম্ন তফসিল বর্ণিত ১৩ শতাংশ সম্পত্তি উপরোক্ত ৩২১১০ নং সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে মালিক হইয়া ভূমি রাজস্ব দপ্তরে বার্ষিক খাজনাদি পরিশোধের সুবিধার্থে বিগত ১৯/০৯/১৯৭৯ ইং তারিখে ২৩৬৩/৭৯-৮০ নং নামজারী জমাভাগ মোকদ্দমার মাধ্যমে রামচন্দ্রপুর মৌজার ৪৩৮/৬ নং নামজারী খতিয়ানে এস, এ-৩৫৫ নং দাগে ১৩ শতাংশ ভূমি খারিজ করাইয়া ২৮/৭ নং জোতে বার্ষিক খাজনাদি পরিশোধক্রমে এবং ঢাকা সিটি জরিপ ৪৪৭৭নং খতিয়ানে ৯২১৩নং দাগের রেকর্ডভূক্ত করান এবং উক্ত সাহাবুদ্দিন আহমেদ নিম্ন তফসিল বর্ণিত ১৩ শতাংশ সম্পত্তি উপরোক্ত ৩২১১১ নং সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে মালিক হইয়া ভূমি রাজস্ব দপ্তরে বার্ষিক খাজনাদি পরিশোধের সুবিধার্থে নামজারী করাইয়া বার্ষিক খাজনাদি পরিশোধক্রমে এবং ঢাকা সিটি জরিপ ৫৩৫৫ নং খতিয়ানে ৯২১৩ নং দাগের রেকর্ডভূক্ত করাইয়া ভোগ দখলে থাকাবস্থায় উক্ত মোঃ রেজাউল করিম বিগত ২২/১০/২০০৭ ইং তারিখে মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১১৪৯৩ নং হেবা বিষয়ক ঘোষনা দলিল মূলে ১৩০০ অযুতাংশ ভূমি তাঁহার স্ত্রী অর্থাৎ শাহীন জাকিয়া সুলতানার বরাবরে হেবা করিয়া হেবাকৃত সম্পত্তির দখল সরজমিনে বুঝাইয়া দিয়া হেবাকৃত সম্পত্তি হইতে উক্ত মোঃ রেজাউল করিম চিরতরে নিঃস্বত্ববান হন এবং উক্ত সাহাবুদ্দিন আহমেদ বিগত ১০/১১/২০০৮ইং তারিখে মোহাম্মদপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৭৩২০ নং সাফ কবলা দলিল মূলে ০৪৩৩ অযুতাংশ ভূমি শাহীন জাকিয়া সুলতানার নিকট সাফ বিক্রয় করিয়া বিক্রিত সম্পত্তির দখল পজেশন সরজমিনে বুঝাইয়া দিয়া বিক্রিত সম্পত্তি হইতে উক্ত সাহাবুদ্দিন আহমেদ চিরতরে নিঃস্বত্ববান ও দখলত্যাগী হন।
অতঃপর শাহীন জাকিয়া সুলতানা নিম্ন তফসিল বর্ণিত ১৩০০ অযুতাংশ সম্পত্তি উপরোক্ত ১১৪৯৩ নং হেবা বিষয়ক ঘোষনা দলিল মূলে মালিক হইয়া ভূমি রাজস্ব দপ্তরে বার্ষিক খাজনাদি পরিশোধের সুবিধার্থে বিগত ০৬/০২/২০১৭ ইং তারিখে ১২৪০পি-২/১৬-১৭ নং নামজারী জমাভাগ মোকদ্দমার মাধ্যমে রামচন্দ্রপুর মৌজার ১৫৬৮১ নং নামজারী খতিয়ানে ৯২১৩ নং দাগে ১৩০০ অযুতাংশ ভূমি খারিজ করাইয়া ৬৮/৪৮নং জোতে বার্ষিক খাজনাদি পরিশোধক্রমে এবং নিম্ন তফসিল বর্ণিত ০৪৩৩ অযুতাংশ সম্পত্তি উপরোক্ত ৭৩২০ নং সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে মালিক হইয়া ভূমি রাজস্ব দপ্তরে বার্ষিক খাজনাদি পরিশোধের সুবিধার্থে বিগত ০৬/০২/২০১৭ ইং তারিখে ১২৩৯পি-২/১৬-১৭ নং নামজারী জমাভাগ মোকদ্দমার মাধ্যমে রামচন্দ্রপুর মৌজার ১৫৬৫১ নং নামজারী খতিয়ানে ৯২১৩ নং দাগে ০৪৩৩ অযুতাংশ ভূমি খারিজ করাইয়া ৩৮/৪৮নং জোতে বার্ষিক খাজনাদি পরিশোধক্রমে শাহীন জাকিয়া সুলতানা ভোগ দখলকার থাকাবস্থায় বিগত ১৭/১০/২০২২ইং তারিখে রেজিষ্ট্রিকৃত ৯৩২১নং দ্বারা সিটি জরিপ ৯২১৩ নং দাগে ১৩.৭৬৯৩ শতাংশ সম্পত্তি মুহাঃ ওমর ফারুক ও (২৬নং গ্রহিত্রী) নাফাহাত হোসাইন গং বরাবর বিক্রয় করিয়া দিয়া বিক্রিত সম্পত্তি হইতে চিরতরে নিঃস্বত্ববান হন।
অতঃপর, মুহাঃ ওমর ফারুক ও আমি অত্র দলিল দাত্রী নাফাহাত হোসাইন গং ক্রয় সূত্রে মালিক ও দখলকার বিদ্যামান হইয়া খাজনাদি পরিশোধের সুবিধার্থে ধানমন্ডি রাজস্ব সার্কেল, ঢাকা, সহকারী কমিশনার (ভূমি) এর রাজস্ব দপ্তর হইতে বিগত ইংরেজী ২৩/০১/২০২৩ ইং তারিখে নামজারী জমাভাগ ৬,৬৪৬ (IX-I)/২০২২-২৩ নং কেইসের আদেশ মোতাবেক নামজারি খতিয়ান নং- ২৪৪৫৯ ও ৪৭/৯৩ নং জোতে ১৩.৭৬৯৩ শতাংশ ইহার কাতে নাফাহাত হোসাইন ২৯.২২ অযুতাংশ জমির নামজারী ও জমাভাগ সম্পন্ন করাইয়া এবং উক্ত জোত নাম্বরে বার্ষিক খাজনাদি পরিশোধ করিয়া ভোগ দখলে বিদ্যমান থাকেন।
.
২.৩৫৭ অযুতাংশ সম্পত্তির মালিকানার ধারাবাহিক বিবরণ
অপর দিকে যেহেতু ঢাকা জেলার সাবেক তেজগাঁও থানাধীন বছিলা নিবাসী মৃত কোমর আলী বেপারীর পুত্র সেক কোব্বাদ বেপারী ও হামেদ আলী নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিসহ আরও অন্যান্য সম্পত্তি তুল্যাংশে স্বত্ববান মালিক হইয়া বিগত সি. এস রেকর্ডে ৬৯৯ নং খতিয়ানে ৩৫৫নং দাগে রেকর্ডভূক্ত করাইয়া যৌথভাবে ভোগ দখলে থাকাবস্থায় পৃথক পৃথক ভাবে ভোগ দখলের সুবিধার্থে ঘরোয়া আপোষ বণ্টন মতে ভাগ বন্টন করিয়া উক্ত সেক কোব্বাদ বেপারী নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি তাঁহার নিজ অংশে চিহ্নিত ভাবে প্রাপ্ত হইয়া ভোগ দখলে থাকাবস্থায় বিগত ০৭/০৯/১৯৩৩ইং ও ২০/০৯/১৯৩৩ইং তারিখে ঢাকা দ্বিতীয় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ০১নং বহির ৩০নং ভলিউমের ১০৩নং হইতে ১০৫নং পৃষ্ঠায় লিপিবদ্ধকৃত ২৩৩৭নং হেবা বেল এওয়াজ নামা দলিল মূলে ৪ একর ২৯ শতাংশ ভূমি তাঁহার ঔরষজাত পুত্র সন্তান কুদ্রত মিঞা ওরফে কুদরত আলীর বরাবরে হেবা করিয়া হেবাকৃত সম্পত্তির দখল পজেশন সরজমিনে বুকাইয়া দিয়া হেবাকৃত সম্পত্তি হইতে উক্ত সেক কোব্বাদ বেপারী চিরতরে নিঃস্বত্ববান ও দখলত্যাগী হন।
অতঃপর কুদ্রত বেপারী ওরফে কুদরত আলী নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি হেবা সূত্রে মালিক হইয়া ভোগ দখলে থাকাবস্থায় এস, এ রেকর্ড আগত হইলে উক্ত কুদ্রত বেপারী ওরফে কুদরত আলী নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি হেবা সূত্রে মালিক ও ভোগ দখলরত থাকিয়া নিজ নাম সহ তাঁহার পুত্র মোঃ ইছমাইল মিয়ার নামে এস, এ রেকর্ডে ৪৩৮ নং খতিয়ানে এস, এ-৩৫৫ নং দাগে রেকর্ডভুক্ত করাইয়া ভোগ দখলে থাকাবস্থায় উক্ত কুদ্রত বেপারী ওরফে কুদরত আলী পরলোক গমন করেন।
অতঃপর নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিতে মোঃ ইসমাইল মিয়া পিতার ওয়ারিশ সূত্রে ও এস, এ রেকর্ডভুক্ত মালিক হইয়া ভোগ দখলরত থাকাবস্থায় বিগত ১৮/০২/২০০১ ইং তারিখে মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৫৯৯ নং সাফ কবলা দলিল মূলে ১৪ শতাংশ ভূমি মোঃ আরিফ হোসেন, পিতা-মোঃ আনছার উদ্দিন সিকদার, মাতা-রাবেয়া খাতুন, ঠিকানা-বাসা নং-১৬৫, দোলাইপাড়, ডাকঘর-গেন্ডারিয়া-১২০৪, থানা-শ্যামপুর, জেলা-ঢাকা এর নিকট সাফ বিক্রয় করিয়া বিক্রিত সম্পত্তি হইতে উক্ত মোঃ ইসমাইল মিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখলত্যাগী হন।
অতঃপর মোঃ আরিফ হোসেন নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি উপরোক্ত সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে মালিক হইয়া এস, এ রেকর্ড মোতাবেক ভূমি রাজস্ব দপ্তরে বার্ষিক খাজনাদি পরিশোধের সুবিধার্থে বিগত ১৪/০৫/২০০১ ইং তারিখে ৪৮৫৪/২০০১নং নামজারী জমাভাগ মোকদ্দমার মাধ্যমে রামচন্দ্রপুর মৌজার ৪৩৮/কাত নং নামজারী খতিয়ানে এস, এ-৩৫৫নং দাগে ১৪০০ অযুতাংশ ভূমি খারিজ করাইয়া ১০০/৫৫ নং জোতে বার্ষিক খাজনাদি পরিশোধক্রমে এবং ঢাকা সিটি জরিপ রামচন্দ্রপুর মৌজার ৩৩১০ নং খতিয়ানে ৯২১৩ নং দাগে ০৩৫২ অযুতাংশ ভূমি রেকর্ডভূক্ত করাইয়া সিটি জরিপ রেকর্ড মোতাবেক ৩৩১০ নং জোতে বার্ষিক খাজনাদি পরিশোধক্রমে ভোগ দখলে থাকাবস্থায় বিগত ২৬/০১/২০২৩ ইং তারিখে মোহাম্মদপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৮৪৪ নং সাফ কবলা দলিল মূলে ০৩৫২ অযুতাংশ ভূমি মুহাঃ ওমর ফারুক নিকট সাফ বিক্রয় করিয়া বিক্রিত সম্পত্তির দখল পজেশন সরজমিনে বুঝাইয়া দিয়া বিক্রিত সম্পত্তি হইতে উক্ত মোঃ আরিফ হোসেন চিরতরে নিঃস্বত্ববান ও দখলত্যাগী হন।
অতঃপর মুহাঃ ওমর ফারুক তফসিল বর্ণিত সম্পত্তি উপরোক্ত সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে মালিক হইয়া এস, এ রেকর্ড মোতাবেক ভূমি রাজস্ব দপ্তরে বার্ষিক খাজনাদি পরিশোধের সুবিধার্থে বিগত ১৩/০২/২০২৩ ইং তারিখে ৭২১৯/২২-২৩ নং নামজারী জমাভাগ মোকদ্দমার মাধ্যমে রামচন্দ্রপুর মৌজার ২৪৫৪১নং নামজারী খতিয়ানে ৯২১৩ নং দাগে ০৩৫২ অযুতাংশ ভূমি খারিজ করাইয়া ১২৯/৯৩ নং জোতে বার্ষিক খাজনাদি পরিশোধক্রমে মুহাঃ ওমর ফারুক ভোগ দখলকার থাকাবস্থায় বিগত ১৩/০৩/২০২৩ইং তারিখে রেজিস্ট্রিকৃত ২৪৪৮নং দ্বারা সিটি জরিপ ৯২১৩ নং দাগে ০২৫৪.৫৫৬ অযুতাংশ সম্পত্তি মোঃ কামরুজ্জামান ও (২৫ নং গ্রহিত্রী) নাফাহাত হোসাইন গং বরাবর বিক্রয় করিয়া দিয়া বিক্রিত সম্পত্তি হইতে চিরতরে নিঃস্বত্ববান হন।
অতঃপর, নাফাহাত হোসাইন গং ক্রয় সূত্রে মালিক ও দখলকার বিদ্যামান হইয়া খাজনাদি পরিশোধের সুবিধার্থে ধানমন্ডি রাজস্ব সার্কেল, ঢাকা, সহকারী কমিশনার (ভূমি) এর রাজস্ব দপ্তর হইতে বিগত ইংরেজী ১০/০৬/২০২৩ ইং তারিখে নামজারী জমাভাগ ১১,৪১৭ (IX-I)/২০২২-২৩ নং কেইসের আদেশ মোতাবেক নামজারী খতিয়ান নং- ২৫৫১৪ ও ১২২/৯৮ নং জোতে ০২৫৪.৫৫৬ শতাংশ ইহার কাতে নাফাহাত হোসাইন ২.৩৫৭ অযুতাংশ জমির নামজারী ও জমাভাগ সম্পন্ন করাইয়া এবং উক্ত জোত নাম্বরে বার্ষিক খাজনাদি পরিশোধ করিয়া ভোগ দখলে বিদ্যমান আছি।
বর্তমানে আমি অত্র দলিল দাত্রীর পক্ষে অত্র দলিল সম্পাদনকারী নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয়ের প্রস্তাব প্রকাশ্যে ঘোষণা করিলে, তাহা আপনি দলিল গ্রহিতা জানিতে পারিয়া ভূমির মূল্য ১,১৩,০০০/- (এক লক্ষ তেরো হাজার) টাকায় খরিদ করিতে রাজী বা সম্মত হইয়া আমাকে জানাইলে, অত্র দলিল দাত্রীর পক্ষে অত্র দলিল সম্পাদনকারী স্থানীয় ভূমির বাজার দর যাচাই করিয়া আপনাদের ধার্য্যকৃত মূল্যকে ভূমির উচিৎ মূল্য মনে করিয়া আপনাদের নিকট সাফ বিক্রয় করিব স্থির করতঃ অদ্য রোজ হাজিরান মজলিশে নিম্ন লিখিত সাক্ষীগণের সম্মুখে ভূমির মূল্যের সমুদয় ভূমির মূল্য = ১,১৩,০০০/- (এক লক্ষ তেরো হাজার) টাকা নগদ/চেক/পে-অর্ডারের মাধ্যমে বুঝিয়া পাইয়া ও নিয়া তৎবিনিময়ে নিম্ন তফসিল বর্ণিত ভূমি সম্পূর্ন নির্দায়ী, নির্দোষ ও নির্ভেজাল অবস্থায় আপনাদের নিকট সাফ বিক্রয় করিলাম এবং অদ্যই উহার খাস দখল আপনাদের বরাবরে ছাড়িয়া ও বুঝাইয়া দিয়া অত্র দলিল দাত্রীর পক্ষে দলিল সম্পাদনকারী এবং অত্র দলিল দাতার স্থলবর্তী ও পরবর্তী অলি ওয়ারিশানগণক্রমে চিরতরে নিঃস্বত্ববান হইলাম ও হইলেক। অদ্য হইতে আপনি দলিল গ্রহিতা নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি অদ্যকার খরিদা সূত্রে অত্র দলিল দাতার যৎযাবতীয় স্বত্বে স্বত্ববান মালিক ও ভোগ দখলকার নিযুক্ত হইয়া ভূমি রাজস্ব অফিস সহ প্রয়োজনীয় অফিসে অত্র দলিল দাতার নামের পরিবর্তে আপনাদের নিজ নামে নামজারী ও জমাভাগ করাইয়া খাজনাদি পরিশোধ ক্রমে ভূমি কাটিয়া, ভরিয়া, সমান করিয়া পাকা পোক্তন গৃহাদি নির্মাণ করিয়া বসবাসসহ আপনাদের প্রয়োজনে দান, বিক্রয়, রেহেন, বয়, হেবা, বন্ধক, বিনিময় ইত্যাদি সর্ব প্রকার হস্তস্তর ও রুপান্তরের ক্ষমতা পরিচালনে আপনারা ও আপনাদের পুত্র পৌত্রাদি অলি ওয়ারিশানগণক্রমে পরম সুখে ভোগ বিনিয়োগ করিতে রহেন ও রহুক। ইহাতে অত্র দলিল দাতার কোন ওয়ারিশের ওজর আপত্তি দাবী-দাওয়া নাই ও রহিল না, করিলেও তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গন্য হইবে ও হইবেক। নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি অত্র দলিল সম্পাদনকারী ইতিপূর্বে অন্যত্র কাহারো নিকট বিক্রয় করি নাই বা বিক্রয়ের চুক্তিতে আবদ্ধ হই নাই, কিংবা কোন সরকারী, আধাসরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ রাখি নাই, যদি ভবিষ্যতে তদ্রুপ কোন কার্যা প্রকাশ পায় কি অত্র দলিল দাতার পক্ষে আমি অত্র দলিল সম্পাদনকারী এবং অত্র দলিল দাতার কোন ওয়ারিশ আপনাদের ভোগ দখলে ব্যাঘাত সৃষ্টি করি বা করে তাহা হইলে অত্র দলিল সম্পাদনকারীনি আইনতঃ দায়ী হইব। উল্লেখ্য অত্র দলিল গ্রহিতাগণ বরাবরে বিক্রিত মোট সম্পত্তির উত্তর পাশ দিয়া বিশ ফুট প্রশস্ত রাস্তা বিদ্যমান থাকিবে। যাহা অত্র দলিল গ্রহিতা এবং তাঁহার স্থলবর্তী ও পরবর্তী ওয়ারিশগণ আজীবন যাতায়াত চলাচলের জন্য ব্যবহৃত হবে। গ্রহিতা ও গ্রহিত্রীগণ আপোষ বন্টন মোতাবেক তফসিল বর্ণিত সম্পত্তির ৩১.৫৭৭ (একত্রিশ দশমিক পাঁচ সাত সাত) অযুতাংশ জমি ঢাকা সিটি জরিপ দাগ নং ৯২১৩নং দাগ হইতে ভোগ দখল করিবেন।
প্রকাশ থাকে যে, যদি ভবিষ্যতে অত্র দলিলের গর্ভের বয়ানে, দাগ, খতিয়ান, নাম, ঠিকানা, ইত্যাদিতে কোন প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তজ্জন্য দলিল পন্ড বা বাতিল হইবে না বরং আমাকে জানাইলে, অত্র দলিল দাতার পক্ষে আমি অত্র দলিল সম্পাদনকারী বিনা পণে বিনা ওজরে সাব-রেজিঃ অফিসে উপস্থিত হইয়া ভুলের শুদ্ধ বর্ণনা দিয়া আপনাদের বরাবরে ভ্রম সংশোধন দলিল সহি সম্পাদন সহ রেজিঃ কার্যাদি সম্পন্ন করিয়া দিব।
.
০৮। একাধিক ক্রেতা/গ্রহিতার ক্ষেত্রে ক্রয়কৃত/অর্জিত জমির মালিকানার বিবরণঃ প্রযোজ্য নহে।
.
০৯। একাধিক বিক্রেতা/হস্তান্তর ক্ষেত্রে হস্তান্তরিত জমির হারাহারি মালিকানার বিবরণঃ প্রযোজ্য নহে।
.
১০। সম্পাদনের তারিখ (বাংলা এবং ইংরেজী):
| দিবস | মাস | বছর | |
| ইংরেজী | ২০২৬ | ||
| বাংলা | ১৪৩৩ |
.
১১। সম্পত্তির তফসিল/অবস্থানের বিস্তারিত বিবরণঃ (প্রয়োজনীয় ক্ষেত্রে অংকে ও কথায়)
জেলা-ঢাকা, থানা ও সাব-রেজিস্ট্রি অফিস মোহাম্মদপুর অধীন, ঢাকা কালেক্টরীর ৮৫০৮নং তৌজিভূক্ত, জে. এল, নং- সি, এস-২৪০, এস, এ-৫৯, আর, এস-০১, ঢাকা সিটি জরিপ-০১, রামচন্দ্রপুর মৌজাস্থিত,
খতিয়ান নং– সি.এস-৬৯৯, এস.এ-৪৩৮, আর.এস বুজারত/তসদিককৃত খতিয়ান নং-২৮৭, আর.এস খতিয়ান নং- ৩৫৩, ঢাকা সিটি জরিপ খতিয়ান নং- ৪৪৭৭, ৫৩৫৫ ও ৩৩১০, সিটি নামজারী খতিয়ান নং- ২৪৪৫৯ ও ২৫৫১৪ এবং জোত নং- ৪৭/৯৩ ও ১২২/৯৮
দাগ নং- সি.এস ও এস.এ-৩৫৫ (তিনশত পঞ্চান্ন), আর.এস- ৩২৬ (তিনশত ছাব্বিশ), ঢাকা সিটি জরিপ দাগ নং-৯২১৩ (নয় হাজার দুইশত তেরো) হইতে হাল ২৪৪৫৯ নং নামজারী খতিয়ানের ৪৭/৯৩ নং জোতের ২৯.২২ অযুতাংশ ও হাল ২৫৫১৪ নং নামজারী খতিয়ানের ১২২/৯৮ নং জোতের ২.৩৫৭ অযুতাংশ জমি একুনে দুইটি জোতে (২৯.২২+২.৩৫৭)= ৩১.৫৭৭ (একত্রিশ দশমিক পাঁচ সাত সাত) অযুতাংশ পতিত জমি অত্র দলিল দ্বারা সাফ বিক্রিত সম্পত্তি বটে। ইহার বার্ষিক খাজনা হারাহারি মতে সহকারী কমিশনার ভূমি ধানমন্ডি সার্কেল অধীন স্থানীয় ভূমি অফিসে আদায় হয়।
.
১২। হস্তান্তরিত সম্পত্তির চৌহদ্দীর বিবরণঃ–
২৯.২২ অযুতাংশ সম্পত্তির চৌহদ্দীঃ-
| উত্তরে: | রাস্তা। | দক্ষিণে: | রাস্তা। |
| পূর্বে: | সি. এস ৩৫৪ নং দাগের জমি। | পশ্চিমে। | অত্র দাগের জমি |
২.৩৫৭ অযুতাংশ সম্পত্তির চৌহদ্দীঃ–
| উত্তরে: | রাস্তা। | দক্ষিণে: | রাস্তা। |
| পূর্বে: | অত্র দাগের জমি | পশ্চিমে। | সিটি জরিপ দাগের নং-৯১৯৯। |
১৩। হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ (অংকে ও কথায়):-
৩.৫৭৭ (বত্রিশ দশমিক পাঁচ সাত সাত) অযুতাংশ ভূমি সহ যাবতীয় সাধারণ সুযোগ সুবিধাদি একক ও এজমালীতে ভোগ ব্যবহারের অধিকার সহ সকল প্রকার সুখাধিকার অত্র দলিল দ্বারা সাফ বিক্রিত বটে।
.
১৪। হস্তান্তরিত সম্পত্তির মূল্য এবং পরিশোধের বিবরণ (যদি থাকে) অংকে ও কথায়:-
মোট ভূমির মূল্য = ২,১৩,০০০/- (এক লক্ষ তেরো হাজার) মাত্র আমি দলিল দাতা আপনি দলিল গ্রহিতার নিকট হইতে নগদ এককালীন বুঝিয়া পাইলাম।
.
১৫। হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা ও পরিমাপ:-
.
১৬। কৈফিয়ৎ (যদি থাকে): নাই।
.
১৭। দলিল পাঠ করিয়া/করাইয়া আমরা উহার মর্ম অবগত ও সম্মত হইয়া স্বাক্ষর করিলাম।
| ………………………… দলিল দাত্রীর পক্ষে সম্পাদনকারীর স্বাক্ষর | ……………… দলিল গ্রহিতার স্বাক্ষর:- |
.
১৮। স্বাক্ষীগণের নাম, ঠিকানা ও স্বাক্ষর:
| (ক) | নাম- | স্বাক্ষর ও তারিখ- |
| পিতার নাম- | ||
| মাতার নাম- | ||
| গ্রাম/বাড়ী- | ডাকঘর- | |
| উপজেলা/থানা- | জেলা- |
| (খ) | নাম- | স্বাক্ষর ও তারিখ- |
| পিতার নাম- | ||
| মাতার নাম- | ||
| গ্রাম/বাড়ী- | ডাকঘর- | |
| উপজেলা/থানা- | জেলা- |
.
১৯। সনাক্তকারীর নাম, ঠিকানা ও স্বাক্ষর:
| নাম- | স্বাক্ষর ও তারিখ- |
| পিতার নাম- | |
| মাতার নাম- | |
| গ্রাম/বাড়ী- | ডাকঘর- |
| উপজেলা/থানা- | জেলা- |
.
২০। হস্তান্তরিত সম্পত্তির সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্পর্কে সম্যক অবহিত হইয়া আমি নিম্নস্বাক্ষরকারী অত্র দলিল মুসাবিদা করিয়াছি/লিখিয়া দিয়াছি এবং পক্ষগণকে পাঠ করিয়া শুনাইয়াছি। অত্র দলিল হলফনামাসহ ১৪ (চৌদ্দ) ফর্দে লিখিত।
.
দলিল দাতার হলফনামাঃ
২১। (রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৪২ নং আদেশ, ১৯০৮ সনের রেজিস্ট্রেশন আইনের Section 52A (g) এবং ১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর আইনের Section 52E অনুসারে প্রদত্ত হলফনামা)
.
উপস্থিত
সাব-রেজিস্ট্রার সাহেব সমীপে,
মোহাম্মদপুর, ঢাকা।
নাফিজ হোসাইন এর পক্ষে মোঃ কামাল হোসেন, (জন্ম তারিখ- ১১/০৪/১৯৮৭ ইং, জাতীয় পরিচয়পত্র নম্বর- ২৩৭ ০৮৮ ২৬৫৫), পিতার নাম মোহাম্মদ উল্যাহ, মাতা- সামছুন নাহার, ধর্ম- ইসলাম, পেশা- চাকুরি, জাতীয়তা- বাংলাদেশী, ঠিকানাঃ গ্রাম/রোডঃ রহিমপুর, ডাকঘরঃ বসন্তপুর বাজার, থানা/উপজেলাঃ সেনবাগ, জেলা/শহরঃ নোয়াখালী।
এই মর্মে ঘোষণাপূর্বক হলফনামা প্রদান করিতেছি যে, আমি/আমরা বাংলাদেশের (বা প্র যোজ্য ক্ষেত্রে অন্য দেশের নাগরিক হইলে উক্ত দেশের নাম) নাগরিক।
আমি/আমরা ঘোষণা করিতেছি যে,
(ক) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশের দালাল (বিশেষ ট্রাইব্যুনাল আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি. ও নং ৮) এর অধীন ক্রোকের আওতাধীন নহে।
(খ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রন, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি. ও নং ১৬) এর অধীন পরিত্যক্ত সম্পত্তি নহে;
(গ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি আপাততঃ বলবৎ কোন আইনের অধীন সরকারের বর্তায় নাই বা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয় নাই।
(ঘ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত সম্পত্তি আপাততঃ বলবৎ কোন আইনের বিধানের সহিত সাংঘর্ষিক নহে।
(ঙ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং (লিমিটেশন) আদেশ ১৯৭২ (১৯৭২ সনের পি. ও নং ৮) এর অনুকুলে ৫এ অনুযায়ী বাতিলযোগ্য নহে; এবং
চ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তির বিবরণ সঠিকভাবে বর্ণিত হইয়াছে এবং উহা অবমূল্য করা হয় নাই এবং উল্লেখিত সম্পত্তি হস্তান্তরকরণে আবেদনকারীর বৈধ অধিকার রহিয়াছে।
আমি/আমরা আরও ঘোষণা করিতেছি যে,
আমি/আমরা দলিলে বর্ণিত সম্পত্তির নিরংকুশ মালিক। অন্য কোন পক্ষের সহিত এই সম্পত্তির বায়না চুক্তি স্বাক্ষর হয় নাই বা অন্য কোথাও হস্তান্তর হয় নাই বা অন্য কোন পক্ষের নিকট বন্ধক রাখা হয় নাই।
দলিলে বর্ণিত সম্পত্তিতে আমার/আমাদের বৈধ স্বত্ব ও অধিকার বহাল আছে এবং বিবরণ আমার/আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। ইতি তারিখঃ
.
…………….
হলফকারীর স্বাক্ষর:-
সনাক্তকারীর ঘোষণাঃ
এই করিতেছি, মর্মে ঘোষণা হলফকারী/হলফকারীগণ আমার পরিচিত এবং আমার সম্মুখে তিনি/তাহারা দলিলে স্বাক্ষর প্রদান করিয়াছেন (বা আমি তাহার বা তাহাদের ব….. নং ক্রমিকধারা হলফকারীর নাম বকলমে লিখিয়া দিয়াছি)।
…………….
সনাক্তকারীর স্বাক্ষর
.
২২। সাব-রেজিস্ট্রারের নাম ও পদবীসহ স্বাক্ষর ও তারিখঃ–
.
যেকোন আইনগত উপদেশ ও সহায়তার জন্য যোগাযোগ করুন-
এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
কোর্ট চেম্বার- ২/১, কোর্ট হাউজ স্ট্রিট, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা
অথবা
রেসিডেন্স/ইভনিং চেম্বার- ব্লক-এ, রোড-৫, বনশ্রী, রামপুরা, ঢাকা
মোবাইল- 01540105088/ 01711068609 (Whatsapp)
ওয়েবসাইট- www.ainbid.com