জমির দলিল রেজিস্ট্রির জন্য কি কি কাগজপত্র লাগে?

জমির দলিল রেজিস্ট্রির জন্য কী কী নথি বা কাগজপত্র লাগে?

বাংলাদেশে বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী জমি বা ফ্ল্যাট বা যেকোন স্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তনের জন্য দলিল প্রস্তুত করে তাহা অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। অর্থাৎ দলিল রেজিস্ট্রেশন এখন বাধ্যতামূলক। বাংলাদেশে Registration Act, 1908 আইন অনুযায়ী জমির দলিল রেজিস্ট্রি করা হয়। দলিল রেজিস্ট্রি করার জন্য প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্রের পূর্ণাঙ্গ তালিকা নিম্নে তুলে ধরা হলো-

১। ছবি: দাতা এবং গ্রহীতা (বিক্রেতা ও ক্রেতা) উভয়ের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

২। NID কার্ড: দাতা ও গ্রহীতা উভয়ের জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্ট বা জন্মসনদ -এর মূল কপি ও ফটোকপি।

৩। CS, SA, RS, BS/BRS বা সিটি জরিপ খতিয়ান। 

৪। বিক্রেতা বা দাতার নামজারি (Mutation) খতিয়ান, ডিসিআর ও সর্বশেষ খাজনা পরিশোধের রিসিট।

৫। বিক্রেতা বা দাতার মূল দলিল বা সার্টিফাইড কপি।

৬। সকল বায়া দলিলসমূহ।

৭। সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার পত্র বা সার্টিফিকেট।

৮। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত ওয়ারিশান সনদ এবং মূল মালিকের মৃত্যু সনদ।

৯। আমমোক্তারনামার মাধ্যমে হস্তান্তরপূর্বের রেজিস্ট্রিকৃত পাওয়ার অব অ্যাটর্নি (Power of Attorney) দলিলের মূল কপি।

১০। প্লট/ফ্ল্যাট (রাজউক/ গণপূর্ত/ বোর্ডের জমি) রাজউক, সিডিএ, কেডিএ, গৃহায়ন ও গণপূর্ত বা বিসিক থেকে প্রাপ্ত চূড়ান্ত বরাদ্দপত্র (Allotment Letter) এবং হস্তান্তর বা বিক্রয়ের পূর্বানুমতিপত্র (NOC)।

১১। কোম্পানীর নামে ক্রয়ের ক্ষেত্রে কোম্পানি বা প্রাতিষ্ঠানিক জমি মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (MoA), আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন (AoA), পরিচালনা পর্ষদের রেজুলেশন (Board Resolution) এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতাপত্র। ব্যাংক বন্ধকি জমি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্র বা অনাপত্তি সনদ (NOC)।

প্রয়োজনীয় দলিলটি একজন ভূমি বিষয়ে অভিজ্ঞ আইনজীবির মাধ্যমে লেখিয়ে সরকার নির্ধারিত ফি ব্যাংকে এবং অনলাইনে চালানের মাধ্যমে পরিশোধ করে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দাতা বা বিক্রেতার উপস্থিতিতে রেজিস্ট্রি করা হয়।

.

দলিল লেখা ও রেজিস্ট্রি সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন-

বনশ্রী, রামপুরা, ঢাকা

01711068609 / 01540105088

সার্বিক পরিচালনায়-

এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)    

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *