বাংলাদেশে সাধারণ ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়করের বর্তমান করহার বা স্ল্যাবসমূহ নিম্নরূপ:
.
আয়কর আইন, ২০২৩ এর আলোকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য করহার-
স্বাভাবিক ব্যক্তি শ্রেণির আয়কর হার ও স্ল্যাব (অর্থ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী):
| আয়ের সীমা (টাকা) | কর হার |
| প্রথম ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত | ০% |
| পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত | ১০% |
| পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত | ১৫% |
| পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত | ২০% |
| পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত | ২৫% |
| অবশিষ্ট মোট আয়ের উপর | ৩০% |
.
শ্রেণীভেদে প্রথম স্ল্যাবের করমুক্ত আয়ের সীমায় পার্থক্য রয়েছে:
| করমুক্ত আয়ের সীমা | |
| সাধারণ করদাতা (পুরুষ) | ৩,৭৫,০০০ টাকা |
| মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার ক্ষেত্রে | ৪,২৫,০০০ টাকা |
| তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে | ৫,০০,০০০ টাকা |
| গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধা | ৫,২৫,০০০ টাকা |
| প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা/অভিভাবক: প্রতিটি প্রতিবন্ধী সন্তান/পোষ্যের জন্য অতিরিক্ত | ৫০,০০০ টাকা |
.
ন্যূনতম কর:
কোনো করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে এলাকা ভেদে ন্যূনতম কর (ঢাকা/চট্টগ্রাম সিটি কর্পোরেশন, অন্যান্য সিটি কর্পোরেশন বা জেলা পর্যায়ে) পরিশোধ করতে হয়।
| এলাকা | ন্যূনতম কর (টাকা) |
| ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা | ৫০০০ |
| অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা | ৪০০০ |
| সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা | ৩০০০ |
অর্থাৎ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার কোন ব্যক্তির কর গণনার পর যদি দেখা যায় আয়কর ৫০০০ টাকার কম হয়েছে তাহলে তাকে ৫০০০ টাকা কর দিতে হবে। অর্থাৎ ৫০০০ টাকার কেউ কর দিতে পারবে না।
.
আয়কর ও ভূমি সংক্রান্ত যেকোন জটিলতার সহজ সমাধানের জন্য যোগাযোগ করুন-
.
শিশির এন্ড এসোসিয়েটস
এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এন্ড ট্যাক্সেস বার
ভূমি ও আয়কর বিশেষজ্ঞ
বনশ্রী, রামপুরা, ঢাকা
মোবাইল – 01711068609 / 01540105088