কর্পোরেট ট্যাক্স কি এবং এটি কাদের জন্য প্রযোজ্য তাহা জানার জন্য মনোযোগ দিয়ে পড়ুন
কর্পোরেট ট্যাক্স (Corporate Tax):
কোন কোম্পানি তার ব্যবসা প্রতিষ্ঠানের নিট মুনাফার (Net Profit) উপর সরকারকে যে কর (Tax) দেয় তাই হলো কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স হলো একটি প্রত্যক্ষ কর (Direct Tax),
অর্থাৎ একটি কোম্পানি পূরো ১ বছর ব্যবসা পরিচালনা করার পর কোম্পানীর সকল খরচাদি বাদ দিয়ে যে লাভ করে, উহার একটি নির্দিষ্ট অংশ বর্তমান আইন অনুযায়ী সরকারকে কর হিসেবে দিতে হয়। ইহাই হলো কর্পোরেট ট্যাক্স। সহজ ভাষায় কোম্পানীর করই কর্পোরেট ট্যাক্স।
কর্পোরেট ট্যাক্স কাদের জন্য প্রযোজ্য-
বাংলাদেশে কোম্পানীর নিবন্ধনকারী সরকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে RJSC (Registrar of Joint Stock Companies and Firms)। এই RJSC, The Companies Act, 1994 আইন অনুযায়ী নিম্নলিখিত কোম্পানীকে নিবন্ধন দিয়ে থাকে-
- One Person Company
- Limited Company (যেসব কোম্পানির শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়)
- Public Limited Company (যেসব কোম্পানির শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত) ইত্যাদি
এই গুলো ছাড়াও কতিপয় সমাজ কল্যান মূলক প্রতিষ্ঠানকেও RJSC রেজিস্ট্রেশন দিয়ে থাকে। RJSC (Registrar of Joint Stock Companies and Firms) কর্তৃক রেজিস্ট্রিকৃত এই সকল প্রতিষ্ঠান বাংলাদেশে প্রচলিত আয়কর আইন, ২০২৩ অনুযায়ী প্রতি বছর কর প্রদান করতে বাধ্য। সুতরাং RJSC কর্তৃক রেজিস্ট্রিকৃত সকল প্রতিষ্ঠানের উপর কর্পোরেট ট্যাক্স প্রযোজ্য হয়।
প্রযোজ্য আইন-
বাংলাদেশে The Companies Act, 1994 আইনে গঠিত কোম্পানীর বর্তমানে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আয়কর নির্ধারণ করা হয়।