দেনমোহর ও ভরণপোষণ মোকদ্দমার আরজির নমুনা

পারিবারিক আদালতের এখতিয়ার-

পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ৫ ধারা অনুযায়ী মুসলিম পারিবারিক আইনের বিধানাবলী সাপেক্ষে বর্তমানে পারিবারিক আদালতে সাধারণত পাঁচ ধরণের মামলা দায়ের করা যায়। যথা-

১। বিবাহ বিচ্ছেদ;

২। দাম্পত্য অধিকার পুনরুদ্ধার;

৩। দেনমোহর;

৪। ভরণপোষণ; এবং

৫। শিশু সন্তানদের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান।

.

এখানে দেনমোহর ও ভরণপোষণ মোকদ্দমার আর্জির একটি নমুনা দেওয়া হলো-

.

মোকাম: বিজ্ঞ পারিবারিক ২য় সহকারী জজ আদালতে, ঢাকা।

পারিবারিক মোকদ্দমা নং-                  /২০২৬

নাজমা রহমান

পিতা। মৃত ইস্তাজার রহমান

এ-৭১/৪ ব্লক-এফ লালমাটিয়া

খানা। মোহাম্মদপুর, জেলা। ঢাকা।

—————-বাদিনী

-বনাম-

মোঃ আলতাফ উদ্দিন

পিতা। মৃত মোঃ নূর উদ্দিন

৪ নন্দ কুমার দত্ত রোড, চকবাজার

থানা: লালবাগ, জেলা। ঢাকা

—————-বিবাদী

মোকদ্দমা। দেনমোহর ও ভরণপোষণ।

তায়দাদ: ৪,৩০,০০১/- (চার লক্ষ ত্রিশ হাজার এক) টাকা।

.

বাদিনীর প্রার্থনা এই যে,

১। বাদিনী একজন সহজ, সরল এবং আইন মান্যকারী বাংলাদেশী নাগরিক ও মুসলিম পরিবারের সদস্যা। গত ০৭/০৪/২০০৩ইং তারিখে মুসলিম শরিয়তের বিধানমতে রেজিস্ট্রি কাবিনমূলে ৫,০০,০০১/- (পাঁচ লক্ষ এক) টাকা দেনমোহর ধার্য্যে অত্র বাদিনী ও বিবাদীর বিয়ে হয়। বিয়ের পর বিবাদী বাদিনীকে নিয়ে ঢাকার গোপীবাগে বিবাদীর বোনের বাসায় সংসার শুরু করে এবং দাম্পত্য সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের বিয়েটি পূর্ণতা লাভ করে।

২। বিয়ের পর ২/৩ মাস বাদিনী ও বিবাদী ভালভাবে সংসার করে। তারপর থেকে বিবাদী অকারণে বাদিনীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বিবাদী নেশাগ্রস্ত ও পরনারী আসক্ত ছিল কিন্তু বিবাদী ও তার আত্মীয়-স্বজন তা গোপন রেখেই বাদিনীকে বিবাদীর সাথে বিয়ে দেয়। বিবাদীর দুই বোন ও অন্যান্য আত্মীয়-স্বজন বাদিনীকে বিবাদীর অন্যায় আচরণ মেনে নেয়ার জন্য অথবা বিবাদীর বাসা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। যা সম্পূর্ণ বেআইনী ও অমানবিক।

৩। বাদিনী ও তার পরিবারের সদস্যরা ৬/৭ মাস যাবত বিবাদীর বিবাদীর পরিবারের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করে কিন্তু তা ব্যর্থ হয় এবং এরই এক পর্যায়ে গত ১৯/০৯/২০০৭ইং তারিখ বিবাদী বাদিনীকে তালাক প্রদান করে যখন বাদী তার বাবার বাড়িতে বেড়ানোর জন্য আসে।

৪। বিবাদীর এহেন আচরণে বাদিনী ক্ষুব্ধ তাদের পারিবারিক সমস্যা, সংক্রান্ত ব্যাপারে আইনগত সহযোগিতার জন্য গত ০৩/১২/২০০৭ইং ঢাকাস্থ মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক), ২৬/৩ পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০ এ অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও বিবাদীর অসহযোগিতার কারণে মীমাংসা সম্ভব হয়নি।

৫। বাদিনীর দেনমোহর ৫,০০,০০০/- টাকা। যার মধ্যে ১,০০,০০০/- টাকা উসুল দেখানো হয়েছে। সুতরাং বাদিনী তার দেনমোহরের বাকী ৪,০০,০০১/- টাকা বিবাদীর কাছ থেকে পাওয়ার অধিকারী। বাদিনীর ইদ্দতকালীন ভরণপোষণ বাবদ প্রতি মাসে ১০,০০০/- টাকা হারে ৩ মাসে (৩০১০,০০০)= ৩০,০০০/- টাকা, সর্বমোট (৪,০০,০০১+৩০,০০০)=৪,৩০,০০১/-

[12:42 PM, 6/2/2026] Adv Muhammad Mohiuddin: (চার লক্ষ ত্রিশ হাজার এক) টাকা বিবাদীকে নিকট দাবী করছে। বিবাদীও তা দিতে আইনত: বাধ্য। বিবাদী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মাসিক আয় ৪০,০০০-৪৫,০০০/- টাকা। বাদিনীর দাবীকৃত টাকা দেয়ার ক্ষমতা তার আছে।

৬। মামলার কারণ। গত ০৭/০৪/২০০৩ ইং তারিখ বাদিনী ও বিবাদীর এবং উক্ত তারিখেই বিয়েটি রেজিস্ট্রেশন, বিয়ের ২/৩ মাস পর থেকেই বিবাদী কর্তৃক বাদিনীকে অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন করা, গত ১৯/০৯/২০০৭ ইং তারিখ বাদিনীকে তালাক প্রদান করা এবং সর্বশেষ গত ২৭/১২/২০০৭ইং তারিখ বাদিনী লিগ্যাল নোটিশের মাধ্যমে বিবাদীর নিকট তার দেনমোহর এবং ভরণপোষণ দাবী করলে বিবাদী তা দিতে অস্বীকার করায় অত্র আদালতের এখতিয়ারাধীন মোহাম্মদপুর থানা এলাকায় অত্র মামলার কারণ উদ্ভব হয়ে বর্তমানেও বিদ্যমান আছে।

৭। বিবাদীর নিকট বাদিনীর দাবী সর্বসাকুল্যে ৪,৩০,০০১/-(চার লক্ষ ত্রিশ হাজার এক) টাকা। অত্র মোকদ্দমাটি একটি পারিবারিক মোকদ্দমা বিধায় নির্ধারিত কোর্ট ফি প্রদান সাপেক্ষে মামলাটি দায়ের করা হল।

.

স্বাক্ষীদের নাম ও ঠিকানা

১। মনিরা রহমান

এ-৭, ১/৪, ব্লক-এফ

লালামাটিয়া, থানা: মোহাম্মদপুর, জেলা: ঢাকা

.

২। আনিসুর রহমান

ফ্লাট ৬/এ ২৩৮/২ মালিবাগ ঢাকা-১২১৭

.

অতএব বাদিনীর প্রার্থনা

১। বাদিনীর বক্রী দেনমোহর ৪,০০,০০১/- টাকা, বাদিনীর ইদ্দতকালীন ভরণপোষণ বাবদ প্রতি মাসে ১০,০০০/- টাকা হারে ৩ মাসে (৩ x ১০,০০০)= ৩০,০০০/- টাকা সর্বমোট (৪,০০,০০১+৩০,০০০)= ৪,৩০,০০১/- (চার লক্ষ ত্রিশ হাজার এক) টাকা বাদিনীর পক্ষে ডিক্রী দিতে-

২। এছাড়াও আদালতের ন্যায় বিচারের বাদিনী আইনানুযায়ী আর যে যে প্রতিকার পেতে পারে তার ডিক্রি দিতে মর্জি হয়।

.

সত্যপাঠ

আরজির যাবতীয় বিবরণ পড়ে এবং এর মর্ম অবগত হয়ে নিজ নাম সহি স্বাক্ষর করলাম।

.

বাদিনী

উপরোক্ত মোয়াক্কেলা আমার পরিচিত। তিনি তার নিজ নাম আমার সম্মুখে স্বাক্ষর করেছেন।

.

আইনজীবী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *