বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনসমূহ-
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত (১৭/১২/২০২৫ ইং) অর্থাৎ ১৯৭১ – ২০২৫ সাল পর্যন্ত মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিম্নে নির্বাচনসমূহের প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো-
.
১ম নির্বাচন-
তারিখ- ৭ মার্চ ১৯৭৩ ইং
বিজয়ী দল- আওয়ামী লীগ
প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ মুজিবুর রহমান।
উল্লেখ্য, এটি স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন।
.
২য় নির্বাচন-
তারিখ- ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ ইং
বিজয়ী দল- বিএনপি
প্রেসিডেন্ট (সরকার প্রধান) – জিয়াউর রহমান।
উল্লেখ্য, এই নির্বাচনটি সামরিক শাসনের অধীনে অনুষ্ঠিত হয়।
.
৩য় নির্বাচন-
তারিখ- ৭ মে ১৯৮৬
বিজয়ী দল- জাতীয় পার্টি
প্রেসিডেন্ট (সরকার প্রধান) – হুসেইন মুহম্মদ এরশাদ।
উল্লেখ্য, এই নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে।
.
৪র্থ নির্বাচন-
তারিখ- ৩ মার্চ ১৯৮৮
বিজয়ী দল- জাতীয় পার্টি
প্রেসিডেন্ট (সরকার প্রধান) – হুসেইন মুহম্মদ এরশাদ।
উল্লেখ্য, প্রধান রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জন করে।
.
৫ম নির্বাচন-
তারিখ- ২৭ ফেব্রুয়ারি ১৯৯১
বিজয়ী দল- বিএনপি
প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – খালেদা জিয়া।
উল্লেখ্য, এটি প্রথম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।
.
৬ষ্ঠ নির্বাচন-
তারিখ- ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬
বিজয়ী দল- বিএনপি
প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – খালেদা জিয়া।
উল্লেখ্য, বিএনপি এককভাবে নির্বাচন করায় আওয়ামী লীগসহ প্রধান বিরোধী দলগুলো এটি বর্জন করে।
.
৭ম নির্বাচন-
তারিখ- ১২ জুন ১৯৯৬
বিজয়ী দল- আওয়ামী লীগ
প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ হাসিনা।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন।
.
৮ম নির্বাচন-
তারিখ- ১ অক্টোবর ২০০১
বিজয়ী দল- ৪-দলীয় জোট (বিএনপি)
প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – খালেদা জিয়া।
উল্লেখ্য, বিএনপি ও জামায়াত ইসলামী জোটের বিজয়।
.
৯ম নির্বাচন-
তারিখ- ২৯ ডিসেম্বর ২০০৮
বিজয়ী দল- মহাজোট (আওয়ামী লীগ)
প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ হাসিনা।
উল্লেখ্য, দীর্ঘ দুই বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
.
১০ম নির্বাচন-
তারিখ- ৫ জানুয়ারি ২০১৪
বিজয়ী দল- আওয়ামী লীগ।
প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ হাসিনা।
উল্লেখ্য, বিএনপি বর্জন করায় ১৫৩ আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি।
১১শ নির্বাচন-
তারিখ- ৩০ ডিসেম্বর ২০১৮
বিজয়ী দল- আওয়ামী লীগ।
প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ হাসিনা।
উল্লেখ্য, মহাজোটের নিরঙ্কুশ জয়।
.
১২শ নির্বাচন-
তারিখ- ৭ জানুয়ারি ২০২৪
বিজয়ী দল- আওয়ামী লীগ।
প্রধান মন্ত্রী (সরকার প্রধান) – শেখ হাসিনা।
উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
.
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত উল্লেখযোগ্য তথ্য–
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: ১৯৯১, ১৯৯৬ (জুন), ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনগুলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনগূলো বাংলাদেশের ইতিহাসে অধিক গ্রহণযোগ্য নির্বাচন।