অংশীদারী চুক্তিপত্র (Partnership Deed) দলিলের নমুনা

কয়েকজন একত্রে ব্যবসা করতে চাইলে একটি অংশীদারী চুক্তিপত্র (Partnership Deed) দলিল সম্পাদন করে দলিলটি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে ব্যবসা শুরু করুন। তাহলে সকল অংশিদারদের জন্য ব্যবসাটি নিরাপদ হবে। একটি অংশীদারী চুক্তিপত্র (Partnership Deed) দলিলের নমুনা নিচে দেওয়া হইলো।

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

অংশীদারী চুক্তিপত্র (Partnership Deed)

 

অদ্য ২৮/০৮/২০২৬ ইংরেজী তারিখে পক্ষগনের মধ্যে অত্র চুক্তিনামা স্বক্ষরিত হইলো।

 

পক্ষগনের (Name and address of the Parties):

ইমতিয়াজ আহমেদ, পিতা মৃত আব্দুল গনি মজুমদার, মাতা মিসেস মিসেস শামছুন নাহার, সাকিন গহনা কুটি, ১৪৮/এ, দক্ষিন গোড়ান, ডাকঘর খিলগাঁও, থানা খিলগাঁও, ঢাকা ১২১৯, জাতীয়তা বাংলাদেশী, ধর্ম ইসলম, পেশা ব্যবসা।

————১ম পক্ষ।

 

মোঃ নুরুল আমিন খান, পিতা মোঃ সোহরাব আলী খান, মাতা মৃত হালিমা খাতুন, সাকিন-বাড়ী নং ১৯, সড়ক নং ৫, মাখদুম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরা, ঢাকা, জাতীয়তা বাংলাদেশী, ধর্ম ইসলাম, পেশা ব্যবসা।

————২য় পক্ষ।

 

আমরা অত্র অংশীদারী চুক্তিপত্রের পক্ষদ্বয় পরস্পর পূর্ব পরিচিত। আমরা উভয়ে যৌথ মূলধনে সমান অংশীদারীত্বে ব্যবসা পরিচালনায় ঐক্যমত হই। অত্র অংশীদারী চুক্তিপত্রের উপরোক্ত পক্ষদ্বয় নিম্ন বর্ণিত শর্তে উল্লেখিত ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে অত্র অংশীদারী দলিল সম্পাদন করিলাম।

 

-শর্তাবলী (Terms and Condition)-

 

১।       প্রতিষ্ঠানের নাম (Name of the Firm) : অংশীদারী প্রতিষ্ঠানের নাম নিশাত এন্টারপ্রাইজ (Nishat Enreprise).

 

২।       প্রতিষ্ঠানের অফিস (Office of the Firm): ১৪৮/এ দক্ষিন গোড়ান, থানা খিলগাঁও, ঢাকা ১২১৯।

 

৩।       ব্যবসার ধরণ (Nature of Business): সেনিটারী দ্রব্য (Sanitary Goods), হার্ডওয়ার (Hardware) ও মটর পার্টস (Motor Parts).

 

৪।       ব্যবসার স্থান (Place of Business): ১৪৫/এ, দক্ষিন গোড়ান, থানা- খিলগাঁও, জিলা ঢাকা ১২১৯

 

৫।       মূলধন (Capital): ফার্মে প্রাথমিকভাবে মুলধন হবে ৫০,০০,০০০/= (পঞ্চাশ লক্ষ) টাকা। উক্ত মূলধন নিম্নোক্ত ভাবে সরবরাহ হইবে।

(ক) ১ম পক্ষ ৫০%

(খ) ২য় পক্ষ ৫০%

 

৬।       লাভ-লোকসান (Allocation of Profit and Loss): ব্যবসার লাভ-লোকসান প্রত্যেকে সমান অংশীদারিত্বে ভোগ করবেন। পক্ষগন তাদের অংশ অনুযায়ী ব্যক্তিগত ভাবে আয়কর কর্তৃপক্ষের নিকট জবাবদিহি হবে।

 

৭।       ব্যাংক হিসাব (Bank Account): প্রতিষ্ঠানের নামে একটি C/A একাউন্ট খোলা হবে। ব্যাংক একাউন্টসহ সব দলিল পত্রে উভয়ের যৌথ স্বাক্ষর থাকিবে। কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহনের ক্ষেত্রে উভয় পক্ষ সিদ্ধান্তে উপনীত হইলে তবে প্রতিষ্ঠানের নামে ঋন গ্রহন করিতে পারিবে। যৌথ সম্মতির ভিত্তিতে প্রথম পক্ষ একক ভাবে ব্যাংক হিসাব বা যাবতীয় কার্যক্রম পরিচালনা করিবেন।

 

৮।       প্রতিষ্ঠানের হিসাবে (Account of the Firm): নিয়োগ্রাপ্ত হিসাব রক্ষকের অনুপস্থিতিতে ব্যবসা পরিচালনাকারী অংশীদার প্রতিষ্ঠানের সকল হিসাব পরিচালনা করিবেন। সকল হিসাবের বই, ক্যাশ বই, ভাউচার ইত্যাদি প্রতিষ্ঠানের অফিসে সংরক্ষন থাকিবে। উভয় অংশীদার ব্যাংক হিসাব, প্রতিষ্ঠানের হিসাব, ভাউচার (Inspection) করিতে পারিবেন।

 

৯।       শেয়ার হস্তান্তর (Transfer of Share): যেকোন অংশীদার, অপর অংশীদারের লিখিত সম্মতি ছাড়া কোন শেয়ার কোন ব্যক্তিকে হস্তান্তর করিতে পারিবেন না।

 

১০।     অংশীদারদের অবসর (Retirement of a Partner): কোন অংশীদার প্রতিষ্ঠান থেকে অবসর নিতে চাইলে ০৩ (তিন) মাস পূর্বে লিখিতভাবে অন্য অংশীদারকে জানাবে। অন্য অংশীদার প্রতিষ্ঠানের লাভ-লোকসান, দায়বদ্ধতা, হিসাব-নিকাশ করে অবসরকারীকে প্রদান করবেন এবং লিখিত ভাবে তাহার অংশীদারীত্ব সমাপ্তি ঘোষনা করিবেন।

 

১১।      অংশীদারের মৃত্যু (Death of Partner): কোন অংশীদারের মৃত্যুতে তাহার আইনতগত বৈধ উত্তরাধিকারীরা ওয়ারিশী সনদ ও মৃত্যু সনদ দাখিল পূর্বক দলিলের শর্ত অনুযায়ী মালিকানা লাভকরিবেন কিংবা অংশীদারদের অছিয়ত নামা বা রেজিস্ট্রিকৃত দলিল অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা লাভ করিবেন।

 

১২।     কর্মচারী নিয়োগ (Appointment of Staff): প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ ও তাদের বেতন ভাতা উভয় অংশীদারের সর্ব সম্মতি সিদ্ধান্তক্রমে গৃহিত হইবে।

 

১৩।     ভাউচার অনুমোদন (Approval of Vouchers): সকল ভাউচার অংশীদারদের যৌথ স্বাক্ষরে অনুমোদন দিবে।

 

১৪।     অংশীদারদের সম্মতি ভাতা (Remuneration of Partner): অংশীদারদের সম্মানি ভাতা যৌথ সিদ্ধান্তে ক্রমে নির্ধারণ করা হইবে।

 

১৫।     দায়িত্ব ও ক্ষমতা (Partners Power and Responsibilities): কোন অংশীদারের সম্মতি ছাড়া নিম্নোক্ত কাজ করতে পারবে না।

ক) কোন কর্মচারী নিয়োগ, দরখাস্ত, অপসারন করতে পারবে না।

খ) অন্য কোন প্রতিষ্ঠানের (Guarantor) হইতে পারবে না।

গ) অংশীদারদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করিতে হইবে।

 

১৬।     সংশোধন (Amendment): উভয় অংশীদার যৌথ সম্মতিক্রমে অত্র চুক্তির যে কোন শর্ত পরিবর্তন ও সংশোধন করিতে পারিবেন।

 

১৭।     বিরোধ নিষ্পত্তি (Arbitration): অংশীদারদের মধ্যে কোন বিরোধ দেখা দিলে তবে নিজেদের যৌথ বৈঠকে তাদের বিরোধ নিষ্পত্তি করবেন। তবে তাতেও যদি কোন সমাধান না হয় তবে একজন সালিশদার এর মাধ্যমে তাহা নিষ্পত্তি করবে এবং তাহার সিদ্ধান্ত উভয় পক্ষ মানতে বাধ্য থাকিবেন।

 

১৮।     অবসায়ন (Dissolution): উভয় পক্ষের যৌথ সম্মতিক্রমে প্রতিষ্ঠান বিলুপ্তি করতে পারবেন অথবা কোন আদালতের আদেশের প্রেক্ষিতে প্রতিষ্ঠান বিলুপ্ত হবে যেক্ষেত্রে সবার সম্মতিক্রমে প্রতিষ্ঠান বিলুপ্ত হইবে সেক্ষেত্রে লাভ-লোকসান, দায়বদ্ধতা সমান ভাবে বহন করিবেন।

 

অত্র অংশীদারী চুক্তির সকল শর্ত আমরা ভালভাবে অবগত হইয়া কাহারো বিনা প্ররোচনায় সজ্ঞানে, স্বেচ্ছায়, অত্র চুক্তির শিরোভাগে নিজ নিজ নাম দস্তখত প্রদান করিলাম।

 

ইতি, তারিখ ২৮/০৮/২০২৬ ইং।

 

অত্র অংশীদারী চুক্তিপত্র ১০ (দশ) পাতায় কম্পিউটার কম্পোজকৃত এবং ০২ (দুই) জন স্বাক্ষী রহিয়াছে।

 

 

———————-

ইমতিয়াজ আহমেদ

(১ম পক্ষের স্বাক্ষর)

 

 

———————-

মোঃ নুরুল আমিন খান

(২য় পক্ষের স্বাক্ষর)

 

স্বাক্ষীগনের স্বাক্ষরঃ-

 

১।

 

 

২।

 

 

মুসাবিদাকারক

 

.

দলিল রেজিস্ট্রি, নামজারি ও ট্যাক্স রিটার্ন সহ যেকোন আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন

শিশির এন্ড এসোসিয়েটস

সার্বিক পরিচালনায়: এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

ভূমি ও কর বিশেষজ্ঞ

01711068609

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *