কর্পোরেট ট্যাক্স কী এবং এটি কাদের জন্য প্রযোজ্য?

কর্পোরেট ট্যাক্স কী এবং এটি কাদের জন্য প্রযোজ্য এই বিষয়ে জানার জন্য মনোযোগ দিয়ে পড়ুন

.

কোন কোম্পানি তার ব্যবসা প্রতিষ্ঠানের নিট মুনাফার (Net Profit) উপর সরকারকে যে কর (Tax) দেয় তাই হলো কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স হলো একটি প্রত্যক্ষ কর (Direct Tax),

অর্থাৎ একটি কোম্পানি পূরো ১ বছর ব্যবসা পরিচালনা করার পর কোম্পানীর সকল খরচাদি বাদ দিয়ে যে লাভ করে, উহার একটি নির্দিষ্ট অংশ বর্তমান আইন অনুযায়ী সরকারকে কর হিসেবে দিতে হয়। ইহাই হলো কর্পোরেট ট্যাক্স। সহজ ভাষায় কোম্পানীর করই কর্পোরেট ট্যাক্স।

.

বাংলাদেশে কোম্পানীর নিবন্ধনকারী সরকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর.জে.এস.সি (Registrar of Joint Stock Companies and Firms)। এই আর.জে.এস.সি যেসকল কোম্পানীকে নিবন্ধন দিয়ে থাকে তাদের ধরণ সাধারণত নিম্নরূপ-

  1. One Person Company
  2. Limited Company (যেসব কোম্পানির শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়)
  3. Public Limited Company (যেসব কোম্পানির শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত) ইত্যাদি

ইহা ছাড়াও কিছু সমাজ কল্যানমূলক প্রতিষ্ঠানকেও আর.জে.এস.সি নিবন্ধন দিয়ে থাকে। আর.জে.এস.সি (Registrar of Joint Stock Companies and Firms) কর্তৃক রেজিস্ট্রিকৃত এই সকল প্রতিষ্ঠান বাংলাদেশে প্রচলিত আয়কর আইন অনুযায়ী প্রতি বছর কর দিতে বাধ্য। সুতরাং আর.জে.এস.সি কর্তৃক রেজিস্ট্রিকৃত সকল প্রতিষ্ঠানের উপর কর্পোরেট ট্যাক্স প্রযোজ্য।

.

বর্তমানে বাংলাদেশে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আয়কর নির্ধারণ করা হয়।  

.

যেকোন আইনগত প্রয়োজনে যোগাযোগ করুন

কোর্ট চেম্বার- ২/১, কোর্ট হাউজ স্ট্রিট, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা

অথবা

রেসিডেন্স/ইভনিং চেম্বার- ব্লক-এ, রোড-৫, বনশ্রী, রামপুরা, ঢাকা

মোবাইল-  01540105088/ 01711068609 (Whatsapp)

ওয়েবসাইট- www.ainbid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *