অগ্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা দলিল পণমূল্যসহ

ডেভেলপার কোম্পানী কর্তৃক ভবন নির্মাণের জন্য পাওয়ার দলিল

ভূমির মালিক কোন ডেভেলপার কোম্পানীর মাধ্যমে তার ভূমিতে ভবন নির্মাণ করতে চাইলে একটি চুক্তিপত্র দলিল এবং একটি আমমোক্তারনামা বা পাওয়ার অব এটর্নি দলিল করতে হয়। এখানে পাওয়ার অব এটর্নি দলিলের নমুনা দেওয়া হলো-  

.

বিসমিল্লাহির রাহমানির রাহিম

অগ্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা দলিল

ক্রমিক নংবহি নম্বরদলিলের নম্বরসনতারিখ
১৫৬০১৫০২২০২৩১০/০৫/২০২৩ ইং

.

১। কার্যালয়ের নাম ও ঠিকানাঃ ধানমন্ডি সাব-রেজিষ্ট্রী অফিস, ঢাকা।

.

২। দলিলের সার সংক্ষেপঃ

দলিলের প্রকৃতিমৌজার নামইউনিয়ন/ওয়ার্ড নংথানা/উপজেলাজেলা
অপ্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা দলিলসিদ্ধেশ্বরী১৯রমনাঢাকা
আম-মোক্তারকৃত জমির বিবরণজমির শ্রেণীপণ মূল্য
মোট জমি- ৮৮৪ (আটশত চুরাশি) অযুতাংশ ভূমি।   ডেভেলপার/গ্রহিতার ক্ষমতাপ্রাপ্ত জমি: ৪৪২ (চারশত বিয়াল্লিশ) অযুতাংশ ভূমি।বাড়ী ভূমি আম-মোক্তারকৃত সম্পত্তির মূল্য- ৩,৫০,০০,০০০/- (তিন কোটি পঞ্চাশ লক্ষ) টাকা। সাইনিং মানি: ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা। মোট মূল্য: ৫,৫০,০১,০০০/- (পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।  

.

সম্পাদনের তারিখ: বাংলা:                             ইংরেজি:  

.

৩। পাওয়ার দলিল দাতা-দাত্রীর নাম ও পরিচিতি-

ক। নাম: মোঃ মাসুদ হাসান
পিতার নাম: মোঃ আব্দুল হামিদ
মাতার নাম: মোমেনা হামিদ
জন্ম তারিখ/বয়স: ০১-০১-১৯৬৬
ধর্ম: ইসলাম
জাতীয়তা: বাংলাদেশী
পেশা: প্রবাসী
জাতীয় পরিচয় নম্বর: ৭৩২ ৪৯৬ ২০৬৬
পাসপোর্ট নং: C56575859
টিআইএন: ১৮১৭৩৪৬৪৬৭৬৬
স্থায়ী ঠিকানাবর্তমান ঠিকানা
সাং- ৬৬, পশ্চিম মালিবাগ,87 BYNG AVE
ডাকঘর- শান্তিনগর-১২১৭SCARBOROUGH TORONTO
থানা- রমনা, জেলা- ঢাকা।  Postal Code: MIL 3N8 CANADA
খ। নাম: মোঃ মামুন হাসান
পিতার নাম: মোঃ আব্দুল হামিদ
মাতার নাম: মোমেনা হামিদ
জন্ম তারিখ/বয়স: ০১-০১-১৯৬৮ 
ধর্ম: ইসলাম
জাতীয়তা: বাংলাদেশী
পেশা: ব্যবসা
জাতীয় পরিচয় নম্বর: ৭৩২ ৪৯৬ ৪৪৬৬
টিআইএন: ১৮১৭৩৪৬৪৫৫৬৬
স্থায়ী ঠিকানাবর্তমান ঠিকানা
সাং- ৬৬, পশ্চিম মালিবাগ,সাং- ৬৬, পশ্চিম মালিবাগ,
ডাকঘর- শান্তিনগর-১২১৭ডাকঘর- শান্তিনগর-১২১৭
থানা- রমনা, জেলা- ঢাকা।থানা- রমনা, জেলা- ঢাকা।

.

৪। পাওয়ার দলিল গ্রহিতার নাম ও পরিচিতি- ফেয়ার প্রপার্টি এর পক্ষে চেয়ারম্যান

খ। নাম: মোঃ মামুনুল হক
পিতার নাম: মোঃ আব্দুল আলিম
মাতার নাম: ময়মন্নেসা
জন্ম তারিখ/বয়স: ০১-০৫-১৯৭৫  
ধর্ম: ইসলাম
জাতীয়তা: বাংলাদেশী
পেশা: ব্যবসা
জাতীয় পরিচয় নম্বর: ৭৩২ ৪৯৬ ৪৪৬৬
টিআইএন: ১৮১৭৩৪৬৪৫৫৬৬
স্থায়ী ঠিকানাবর্তমান ঠিকানা
সাং- ৫৫, পশ্চিম মালিবাগ,সাং- ৫৫, পশ্চিম মালিবাগ,
ডাকঘর- শান্তিনগর-১২১৭ডাকঘর- শান্তিনগর-১২১৭
থানা- রমনা, জেলা- ঢাকা।থানা- রমনা, জেলা- ঢাকা।

.

৫। পাওয়ার দাতা এবং পাওয়ার গ্রহিতা উভয়ের জাতীয় পরিচয় পত্রের বা জন্মনিবন্ধন সনদের বা প্রযোজ্য

ক্ষেত্রে পাসপোর্টের নম্বরসহ উহার ফটোকপিঃ

দাতা ও দাত্রীগণের নামজাতীয় পরিচিতি/পাসপোর্ট নং
মোঃ মাসুদ হাসান৭৩২ ৪৯৬ ৪৪৬৬
মোঃ মামুন হাসান৭৩২ ৪৯৬ ৪৪৬৬
গ্রহিতার নামজন্মনিবন্ধন/জাতীয় পরিচিতি/পাসপোর্ট নং
মোঃ মামুনুল হক৭৩২ ৪৯৬ ৪৪৬৬

.

৬। দলিলের পক্ষগণের (ব্রেভিপ্রায় প্রতিফলনের প্রয়োজনীয় তথ্যাদিসহ পাওয়ার দাতা কর্তৃক প্রদেয় মানিকা ভূযোট কর্মতা এবং পাওয়ার গ্রহিতা কর্তৃক সম্পাদিতব্য দায়িত্ব ও কর্তব্য সমূহের বিস্তারিত বিবরণঃ-

বর্তমান সময়ে আমরা অত্র আম-মোক্তার নামা দলিল দাতা-দাত্রীগণ আমাদের নানান কাজে ব্যতিব্যস্ত থাকায় এবং নিম্ন অফসিল বর্ণিত সম্পত্তি হইতে দূরে অবস্থান করার কারণে আমাদের ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে/ওয়ারিশ জো সূত্রে মর্জিত/প্রাপ্ত নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি, সার্বক্ষনিক দেখা-শুনা, রক্ষণাবেক্ষণ, শাসন সংরক্ষণ, খাজনাদি প্রদান, সুন্দর ও নিখুতভাবে এ্যাপার্টমেন্ট ভবন তৈরী/নির্মান এবং ৫০% বেচা-বিক্রী করা, মামলা মোকদ্দমা পরিচালক ইত্যাদি ধীবর্তীয় কার্যাদি আমাদের পক্ষে পরিচালনা করা সম্ভব হচ্ছে না বিধায় আমাদের পক্ষে একজন আম-মোজার নিয়োগ করা একান্ত আবশ্যক হওয়ায় উপরোল্লেখিত কার্যাদি সম্পন্ন করার জন্য আমাদের একান্ত বিশ্বস্ত ব্যক্তি অত্র আম-মোক্তারনামা দলিল গ্রহিতা ফেয়ার প্রপার্টি এর চেয়ারম্যান মোঃ মামুনুল হক সাহেবকে আমাদের পক্ষে আম-মোক্তার নিযুক্ত করিলাম।

.

ক্ষমতাসমূহ নিম্নরূপ

ক) অদ্য হইতে আমাদের নিযুক্তীয় আম-মোক্তার সাহেব নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিতে জমির মালিকের রাজউক কর্তৃক অনুমোদীত (স্মারক নং- রাজউক/নঅঅ/৩সি-১/এ-৩১২/১২/১১০ তারিখ-১৮/০৬/২০১৩ইং) বেইজমেন্টসহ G+৮= ৯ তলা বিশিষ্ট ভবন/ইমারত নির্মানের লক্ষ্যে নিম্ন তফসিলে বর্ণিত সম্পত্তি দেখা-শুনা, রক্ষনাবেক্ষন ও শাসন-সংরক্ষন পরিচালনা করিবেন, দখলাধীকার ও সীমানা চৌহদ্দি ঠিক রাখিতে পারিবেন এবং নির্মাণ কার্য পরিচালনা করিতে পারিবেন।

(খ) আমাদের নিযুক্তীয় আম-মোক্তার সাহেব আমাদের পক্ষে নিম্ন তফসিল বর্নিত ভূমিতে নিজ খরচে আবাসিক জিবন এপার্টমেন্ট ফ্ল্যাট তৈরি করিয়া দলিল দাতা-দাত্রীগণকে তাহাদের প্রাপ্ত সকল ফ্ল্যাট বুঝাইয়া দিবেন এবং আম-মোক্তার সাহেব চুক্তিপত্রের শর্ত অনুযায়ী এবং উক্ত আম-মোক্তার নামার আলোকে তাহার প্রাপ্ত ৫০% ফ্ল্যাট সিবই বিক্রয়ের জন্য কথাবার্তা বলিতে, চুক্তিপত্র সম্পাদন করিতে এবং তৎপর সাফ-কবলা দলিল রেজিস্ট্রী ‘সম্পাদন করিয়া বিক্রয় বা যে কোনভাবে হস্তান্তর করিতে পারিবেন অর্থাৎ রেজিষ্ট্রী সংক্রান্ত ব্যাপারে আমরা অত্র আম-মোক্তার দলিল দাতা-দাত্রীগণের উপস্থিত থাকিলে যে সমস্ত কার্য করিতাম, সে সকল সমুদয় ক্ষমতা ও দায়িত্ব আমাদের নিযুক্তীয় অত্র আম-মোক্তার নামা দলিল গ্রহিতাকে প্রদান করিলাম। তবে উল্লেখ্য যে, আম-মোক্তার গ্রহীতা তার বিক্রিত ফ্ল্যাট সমৃগের দায় তার উপর বর্তাইবে এবং ভবিষ্যতে কোন ফ্ল্যাট ক্রেতাগণের সাথে সকল প্রকার সমস্যা তাকেই বহন করিতে হইবে, এ ব্যাপারে ১ম পক্ষ/জমির মালিকগণ কোন দায়ভার নিবেন না।

(গ) পাওয়ার গ্রহীতা যেকোন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ তফসিলি ব্যাংক সমূহ, লিজিং কোম্পানী সমূহ, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, গৃহ নির্মাণ ঋণদান সংস্থা ইত্যাদির বরাবরে প্রকল্পে বিনিয়োগের জন্য যেকোন প্রকার ঋণ গ্রহণ করিতে পারিবেন।

(ঘ) তফসিল বর্ণিত সম্পত্তি সম্পর্কে কোন আইনি জটিলতা দেখা দিলে স্থানীয় কোর্ট কাচারীতে, থানায়, কালেক্টরী আদালতে কোন প্রকার মামলা মোকদ্দমা দায়ের করিতে হইলে উকিল, মোক্তার, ব্যারিষ্টার, নিযুক্ত করিতে হইলে ওকালত নামায় ছোলেনামায়, জামিন নামায়, একরারনামায় দরখাস্তে ও মিমাংসা পত্রে দস্তখত করিতে হইলে, মামলা সংক্রান্ত বিষয়ে স্বাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র দাখিল করিতে ও উঠাইয়া নিতে হইলে, ছওয়াল জওয়াব করিতে হইলে কাগজপত্র, প্রমাণপত্র দাখিল করিতে ও উঠাইয়া নিতে হইলে, মূল্যের বা সেলামীর বা ডিক্রীর টাকা জমা দিতে বা উঠাইয়া নিতে হইলে এতদসংক্রান্ত যেকোন কার্য করিতে যেখানে ও সে সকল কাগজপত্রে ও দরখাস্তে আমাদের দরখাস্তের প্রয়োজন হইত সেখানেও সেই সকল কাজগপত্রে, দলিল দস্তাবেজ আমাদের পক্ষে উক্ত আম-মোক্তার সাহেব আমাদের নাম “ব” কলমে দস্তখত করিয়া কার্যাদী সম্পন্ন করিতে পারিবেন। এতদসংক্রান্ত যাবতীয় কার্যাদী আমাদের স্বীয় কৃতকার্য বলিয়া সর্বত্র গণ্য ও মঞ্জুর হইবে।

(ঙ) নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির উন্নয়ন কল্পে আমাদের নিযুক্তীয় আম-মোক্তার সাহেব তফসিল বর্ণিত সম্পত্তির উন্নয়নকার্য পরিচালনা ও তদারকী করে বহুতল ভবন/ইমারত (রাজউক অনুমোদিত নকশা এবং “ফ্ল্যাট ভবন নির্মাণ চুক্তিপত্র” মোতাবেক কোম্পানীর খরচে নির্মাণ করিবেন।

(চ) আমাদের নিযুক্তীয় আম-মোক্তার ফেয়ার প্রপার্টি এর চেয়ারমায়ন মোঃ মামুনুল হক সাহেব তাহার প্রাপ্য ফ্ল্যাট বিক্রয়ের উদ্দেশ্যে দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করিতে এবং সাইনবোর্ড এ বিজ্ঞপ্তি প্রকাশ করিতে পারিবেন। সম্ভাব্য ক্রেতাগণের সহিত যোগাযোগ পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অর্থ গ্রহণ, বরাদ্দ প্রার্থীর নিকট হইতে আবেদনপত্র গ্রহণ, বরাদ্দ প্রদান/বাতিল করা, চুক্তিপত্র দলিল সম্পাদন, প্রয়োজন হইলে ডিফোল্ডার পার্টিকে তাগাদা পত্র প্রদান ইত্যাদি পদক্ষেপ সমীচিন মনে করিলে গ্রহণ করিবেন এবং চুক্তি বাস্তবায়ণ করিবেন ঐ সকল কার্য করিতে যেখানে ও সেই সকল কাগজপত্রে আমাদের নাম ব-কলামে তার নিজ নাম দস্তখত করিয়া এতদ্বসংক্রান্ত যাবতীয় কার্যাদী করিবেন যাহা আমাদের স্বীয় কৃতকার্য বলিয়া সর্বত্র সর্বস্থানে ও সর্বাদলতে গন্য ও মঞ্জুর হইবে।

(ছ) আম-মোক্তার গ্রহীতার ফ্ল্যাট বিক্রয়ের ক্ষেত্রে আমাদের নিযুক্ত আম-মোক্তার সাহেব তাহার প্রাপ্য সম্পূর্ণ অংশের ফ্ল্যাট বিক্রয়ের ঘোষণা করিয়া আগ্রহী ক্রেতা ব্যাক্তির নিকট হইতে অর্থ গ্রহণ করিয়া আমাদের পক্ষে ‘ব’ কলমে তাহার নিজ নাম স্বাক্ষর করিয়া ক্রেতা ব্যক্তির বরাবরে বায়নানামা সহ মূল সাফ কবলা দলিল, পজিশন বিক্রয় ও ভাড়া চুক্তিপত্র রেজিষ্ট্রী করিয়া দিতে পারিবেন। এ সমস্ত কার্যাদি আমাদের নিজ কার্য বলিয়া গন্য হইবে।

(জ) আমাদের নিযুক্তীয় আম-মোক্তার সাহেব আমাদের পক্ষে তফসিল বর্ণিত সম্পত্তিতে বেইজমেন্টসহ G+৮ = ৯ তলা বিশিষ্ট আবাসিক ভবন/ফ্ল্যাট নির্মাণ করিবেন। বেইজমেন্টসহ G+৮ = ৯ তলা ভবনের ৫০% পাইবেন অত্র দলিল দাতা ও দাত্রীগন এবং বাকী ৫০% পাইবেন অত্র আম মোক্তার দলিল গ্রহিতা।

ভবনের বিভাজন ছকের মাধ্যমে দেখানো হলো-

ফ্লোর১ম পক্ষ জমির মালিকগণ২য় পক্ষ/ডেভেলপারমন্তব্য
৯ম তলা৫০% (দক্ষিন পার্শ্বের ২টি ফ্ল্যাট)৫০% (উত্তর পার্শ্বের ২টি ফ্ল্যাট) 
৮ম তলা৫০% (দক্ষিন পার্শ্বের ২টি ফ্ল্যাট)৫০% (উত্তর পার্শ্বের ২টি ফ্ল্যাট) 
৭ম তলাসম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট  
৬ষ্ঠ তলাসম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট  
৫ম তলাসম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট  
৪র্থ তলা সম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট 
৩য় তলা সম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট 
২য় তলাসম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট  
গ্রাউন্ড০৮ টি কার পার্কিং০৮ টি কার পার্কিং 
বেইজমেন্ট০৮ টি কার পার্কিং০৮ টি কার পার্কিং 

.

(ঝ) দ্বিতীয় পক্ষ/ডেভেলপার কোম্পানী প্রাথমিক অবস্থায় উক্ত জমির ডেভেলপমেন্ট এবং বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ কাজের দায়িত্ব বুঝিয়া নেয়ার জন্য ৪,৫৫,০০,০০০/- (তিন কোটি পঞ্চান্ন লক্ষ) টাকা প্রদান করিবেন। যাহার মধ্যে ১ম পক্ষ/জমির মালিকগণ পাইবেন ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা মাত্র। পূর্বের ডেভেলপার কোম্পানী মেসার্স ডোম-ইনো লিমিটেড এর প্রদানকৃত অর্থ ও তাদের কন্সট্রাকশন কাজের বাবদ তাদেরকে প্রদান করা হইবে ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা, যাহা দ্বিপাক্ষীয় চুক্তিনামা রেজিষ্ট্রেশন, অনাপত্তিপত্র প্রদান এবং পূর্বে প্রদানকৃত সমস্ত কাগজপত্র ফেরত প্রদান সাপেক্ষে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হইবে। বাকী ৫৫,০০,০০০/- (পঞ্চান্ন লক্ষ) টাকা বিভিন্ন মিডিয়া ও অন্যান্য খরচ বাবদ প্রদান করা হইবে। জমির মালিকগণের প্রাপ্ত সাইনিং মানি ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকার মধ্যে ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা দলিল প্রদানের সময় পরিশোধ করা হইল। জমির মালিক ‘মঞ্জরী মিনতে ইসলাম’ তার অংশের প্রাপ্য ২০,০০,০০০/- (বিশ লক্ষ) যে কোন সময় ডেভেলপার কোম্পানী থেকে গ্রহন করিতে পারিবেন। বাকী ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা আম-মোক্তার নামা দলিল সম্পন্ন করিবার ৬ (ছয়) মাসের মধ্যে পরিশোধ করা হইবে। মোট নির্মিতব্য বেইজমেন্টসহ G+৮= ৯তলা ভবনের প্রথম পক্ষ (জমির মালিকগণ) ২য় তলায় ৪টি, ৪র্থ তলায় ৪টি ফ্ল্যাট, ৬ষ্ঠ তলা ৪টি ফ্ল্যাট, ৮ম তলার ৫০% (দক্ষিন পার্শ্বের ২টি ফ্ল্যাট), ৯ম তলার ৫০% (দক্ষিন পার্শ্বের ২টি ফ্ল্যাট) এবং ৫০% গাড়ি পার্কিং প্রাপ্ত হইবেন। ভবন নির্মান শেষে জমির মালিক পক্ষ ডেভেলপারের নিকট হইতে ফ্ল্যাট হস্তান্তরের সময় বাস্তব দখলপত্র সনদ প্রদান করিয়া প্রাপ্ত ফ্ল্যাট গ্রহণ করিবেন। দ্বিতীয় পক্ষ (ডেভেলপার) ৩য় তলায় ৪টি, ৫ম তলায় ৪টি, ৭ম তলায় ৪টি, ৮ম তলায় ৫০% (উত্তর পার্শ্বের ২টি ফ্ল্যাট), ৯ম তলা ৫০% (উত্তর পার্শ্বের ২টি ফ্ল্যাট) প্রাপ্ত হইবেন এবং ৫০% গাড়ি পার্কিং প্রাপ্ত হইবেন।

(ঞ) আম-মোক্তার গ্রহীতার ৫০% ফ্ল্যাট বিক্রয়ের ক্ষেত্রে আমাদের নিযুক্ত আম-মোক্তার সাহেব তাহার প্রাপ্ত সম্পূর্ণ অংশের ফ্ল্যাট বিক্রয়ের ঘোষণা করিয়া আগ্রহী ক্রেতা, ব্যক্তির নিকট হইতে অর্থ গ্রহণ করিবেন। তাহার নিজ নাম স্বাক্ষর করিয়া ক্রেতা ব্যক্তির বরাবরে বায়না নামাসহ মূল সাফ কবলা দলিল, পজিশন, বিক্রয় ও ভাড়া চুক্তিপত্র রেজিষ্ট্রী করিয়া দিতে পারিবেন।

.

৭। পরম করুণাময় আল্লাহ তায়ালার নাম স্বরণ করিয়া অত্র জি+৯ (দশ তলা) বিশিষ্ট (রাজউক অনুমোদন সাপেক্ষে) আবাসিক “ফেয়ার টাওয়ার” নামীয় ইমারত নির্মাণের আম-মোক্তার নামা দলিলের বর্ননা করিতেছি।

যেহেতু নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিতে মুন্সী মোজাফ্ফর হোসেন এর পুত্র-মোঃ শহীদ উল্লাহ বিগত ইংরেজী-০৯/০৫/১৯৬৬ সন তারিখে ঢাকা জয়েন্ট সাব-রেজিস্ট্রী অফিসে রেজিস্ট্রীকৃত- ৭২৪৯ নং সাফ কবলা দলিল দ্বারা মোঃ গোলাম হোসেন এর কন্যা ফজিলাতুন নেছা এর বরাবরে এবং একই তারিখে উক্ত অফিসে রেজিস্ট্রীকৃত- ৭২৫০ নং সাফ কবলা দলিল দ্বারা মরহুম মৌলভী হাতেম উদ্দিন আহাম্মদ এর পুত্র মৌলভী মোহাম্মদ আব্দুল হামিদ এর বরাবরে, একুনে পৃথক দুইখণ্ড সাফ কবলা দলিল দ্বারা তফসিল বর্ণিত সম্পত্তি সাফ বিক্রয় করিয়া বিক্রীত সম্পত্তি হইতে উক্ত মোঃ শহীদ উল্লাহ চিরতরে নিঃস্বত্ববান ও দখলত্যাগী হন।

অতঃপর উক্ত ফজিলাতুন নেছা উল্লেখিত সাফ কবলা দলিল খরিদা সূত্রে স্বত্ববর্তী মালিক ও ভোগ দখলকারিনী বিদ্যমান থাকাবস্থায় তাহার সহোদর ভগ্নী মোমেনা হামিন ওরফে মোমেনা হামিদ এর বরাবরে তফসিল বর্ণিত সম্পত্তি দান করিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখলত্যাগী হন। অপরদিকে উক্ত মোহাম্মদ আব্দুল হামিদ উল্লেখিত সাফ কবলা দলিল মূলে খরিদ করিয়া খরিদা সূত্রে স্বত্ববান মালিক ও ভোগ দখলে বিদ্যমান থাকাবস্থায় পরলোক গমন করিলে পর তৎত্যাজ্যবিত্ত সম্পত্তিতে তাহার স্ত্রী মোমেনা হামিন ওরফে মোমেনা হামিদ স্বামীর ওয়ারিশ সূত্রে এবং তাহার পুত্রদ্বয় যথাঃ মাসুম হাসান ওরফে মোঃ মাসুদ হাসান ও মাহাবুব হাসান পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া স্বত্ববান ও স্বত্ববর্তী মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় ঢাকা সিটি জরিপ আগত হইলে ঢাকা সিটি জরিপ ১৪৪৮ নং খতিয়ানে তাহাদের তিনজনের নাম শুদ্ধরূপে রেকর্ডভূক্ত হয়।

অতঃপর মোমেনা হামিন ওরফে মোমেনা হামিদ তাহার ওয়ারিশ সুত্রে প্রাপ্ত সম্পত্তি বিগত ইংরেজী ০১/০৩/২০২২ সন তারিখে ধানমন্ডি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১১০৬ নং হেবা বিষয়ক ঘোষণা পত্র দলিল দ্বারা তাহার দুই পুত্র মোঃ মাসুদ হাসান ও মাহাবুব হাসান কে সমান অংশে হেবা করিয়া দিয়া উক্ত মোমেনা হামিন ওরফে মোমেনা হামিদ তাহার সম্পত্তি হইতে চিরতরে নিঃস্বত্ত্ববান ও তখলত্যাগী হন।

অতঃপর মোঃ মাসুদ হাসান ও মাহাবুব হাসান পৈত্রিক ওয়ারিশ সুত্রে এবং মায়ের নিকট হইতে হেবা বিষয়ক ঘোষণা পত্র দলিলের মাধ্যমে উক্ত ৮৮৪ (আট শত চুরাশি) অযুতাংশ সম্পত্তির নিরঙ্কুশ মালিক নিয়ত হন।

সেমতে আমরা অত্র দলিল দাতাদ্বয় উল্লেখিত মতে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি ওয়ারিশ ও হেবাসুত্রে প্রাপ্ত হইয়া সিটি ১৪৪৮ নং খতিয়ানের ২৬২০ নং দাগের ৮৮৪ অযুতাংশ সম্পত্তি বিগত ইং ১৮/১১/২০২৪ সন তারিখে সহকারী কমিশনার (ভূমি), তেজগাঁও রাজস্ব সার্কেলে নামজারী ও জমাভাগ একত্রিকরনের মোকাদ্দমা নং ৭৩৭৬(IX-I)/২০২৪-২৫ মোতাবেক ১৫১২৬ নং খতিয়ানে নামজারী করাইয়া ১২৬৬৪ নং জোতে হালসন খাজনাদি পরিশোধক্রমে ভোগদখল করিয়া আসিতেছি।

.

৮। ভূমি উন্নয়ন সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত হইলে, প্রস্তাবিত ভূমি উন্নয়ন কার্য সম্পন্নের পর উহা হইতে অর্জিত যে অংশ পাওয়ার গ্রহিতা প্লট, ইমারত বা স্পেস আকারে বিক্রয় বা হস্তান্তরের ক্ষমতা প্রাপ্ত হইবে উহার বিবরণঃ

আমাদের নিযুক্তীয় আম-মোক্তার সাহেব আমাদের পক্ষে তফসিল বর্ণিত সম্পত্তিতে বেইজমেন্টসহ G+৮ = ৯তলা ভবনের দ্বিতীয় পক্ষ (ডেভেলপার) ৩য় তলায় ৪টি, ৫ম তলায় ৪টি, ৭ম তলায় ৪টি, ৮ম তলায় ৫০% (উত্তর পার্শ্বের ২টি ফ্ল্যাট), ৯ম তলা ৫০% (উত্তর পার্শ্বের ২টি ফ্ল্যাট) প্রাপ্ত হইবেন এবং ৫০% গাড়ি পার্কিং প্রাপ্ত হইবেন। এখানে উল্লেখ্য যে, ডেভেলপারের প্রয়োজনে ১টি গাড়ি পার্কিং জমির মালিকগণ নিকট হইতে =৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকায় ক্রয় করিতে পারিবেন।

.

৯। প্রযোজ্য ক্ষেত্রে পাওয়ার অব এটর্নি আইন ২০১২ এর ২(২) অনুসারে সম্পত্তি পন মূল্যঃ

আম- মোক্তার গ্রহীতা, আম-মোক্তার দাতাগণকে সাইনিং মানি বাবদ ২,১০,০০,০০০/- (দুই কোটি দশ লক্ষ) টাকা প্রদান করিবেন। সাইনিং মানি প্রদানসহ জমির মূল্য ৫,৪০,০১,০০০/- (পাঁচ কোটি চল্লিশ লক্ষ এক হাজার) টাকা মাত্র।

.

১০। প্রযোজ্য ক্ষেত্রে পাওয়ার দাতা-দাত্রী কর্তৃক কোন অর্থ বা আর্থিক লেনদেন (যদি হয়) এর বিবরণঃ প্রযোজ্য নহে।

.

১১। আর্জিত দায় দায়িত্ব যদি থাকে, উহার বিবরণঃ প্রযোজ্য নয়।

.

১২। প্রদেয় ক্ষমতা প্রয়োগের নির্দিষ্ট মেয়াদ (প্রযোজ্য ক্ষেত্রে): উক্ত ইমারতের নির্মাণ সময়কাল হইবে ৩৬ মাস এবং ৬ মাস গ্রেস পিরিয়োড হিসাবে বিবেচ্য হইবে। ২য় পক্ষকে লিখিতভাবে বুঝাইয়া দেওয়ার পর উক্ত সময় কাল গণনা করা হইবে। ডেভেলপার কোম্পানীর প্রাপ্ত ফ্ল্যাট সমূহ হস্তান্তর দলিল সম্পন্ন হওয়ার পর এই আম-মোক্তারনামা দলিলের মেয়াদ পূর্ণ হইবে। অনিবার্য প্রাকৃতিক দুর্যোগের কারনে নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তর করা সম্ভব না হইলে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সময় পূণঃ নির্ধারণ করিয়া নির্মাণ কাজ সমাপ্ত করিবেন।

.

১৩। পাওয়ার দাতা একাধিক হইলে তাহারা যৌথভাবে বা পৃথকভাবে ক্ষমতা প্রদান করিয়াছেন কিনা উহার বিবরণ এবং নিযুক্ত এ্যাটর্নী একাধিক হইলে তাহারা যৌথভাবে বা পৃথক পৃথক ভাবে অথবা যৌথ ও পৃথক উভয় ভাবেই কার্য সম্পাদনের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন কিনা উহার বিবরণঃ যৌথভাবে ক্ষমতা প্রদান করিয়াছেন।

মালিকগণের নামগ্রহিতার ক্ষমতাপ্রাপ্ত সম্পত্তির পরিমাণ
মো: মাসুদ হাসান৪৪২ (আট শত চুরাশি) অযুতাংশ ভূমি
মামুন হাসান

.

১৪। পক্ষগনের অভিপ্রায় প্রতিফলনের নিমিত্ত অন্য কোন বা বিশেষ শর্ত প্রযোয্য ক্ষেত্রেঃ অত্র আম-মোক্তার নামা দলিল হলফ নামা সহ ১১ (এগারো) ফর্দ্দে লিখিত এবং নিম্নে বর্ণিত স্বাক্ষী ০২ (দুই) জন এবং সনাক্তকারী ০১ (এক) জন বটে।

.

১৫। পাওয়ার গ্রহিতার সম্মতি সূচক স্বাক্ষরঃ

নামস্বাক্ষর
ফেয়ার প্রপার্টি এর পক্ষে চেয়ারম্যান মো: মামুনুল হক   

.

১৬। পাওয়ার দাতা ও দাত্রীগণের নাম ও স্বাক্ষরা

নামস্বাক্ষর
 মো: মাসুদ হাসান   
মামুন হাসান   

.

১৭। আম-মোক্তারকৃত সম্পত্তির কলমী নক্সা:

.

১৮। কৈফিয়াত (যদি থাকে): নাই।

.

১৯। ২ (দুই) জন স্বাক্ষী এবং ১ (এক) জন সনাক্তকারীর নাম, পরিচিতি ও স্বাক্ষরঃ-

(ক) স্বাক্ষীর নাম  : মুহাম্মদ মহীউদ্দীন  স্বাক্ষর ও তারিখ  
পিতার নাম: মৃত আব্দুল হাকিম মুন্সী 
মাতার নাম: কোহিনুর বেগম
গ্রাম/রোড নং: ১২ ময়মনসিংহ রোডডাকঘর:শাহবাগ
উপজেলা/থানা: শাহবাগজেলা:ঢাকা
(খ) স্বাক্ষীর নাম  : মোঃ মনির হোসেন  স্বাক্ষর ও তারিখ  
পিতার নাম: আঃ মান্নান হাওলাদার 
মাতার নাম: মোসাঃ আকলিমা বেগম
গ্রাম/রোড নং: ১২ ময়মনসিংহ রোডডাকঘর:শাহবাগ
উপজেলা/থানা: শাহবাগজেলা:ঢাকা
(খ) সনাক্তকারীর নাম: মোঃ মমিনুল  স্বাক্ষর ও তারিখ  
পিতার নাম: আঃ মান্নান বেপারী 
মাতার নাম: মোসাঃ নিশি বেগম
গ্রাম/রোড নং: ১২ ময়মনসিংহ রোডডাকঘর:শাহবাগ
উপজেলা/থানা: শাহবাগজেলা:ঢাকা

.

২০। মুসাবিদাকারী বা লেখকের নাম, পরিচিতি ও স্বাক্ষর (প্রযোজ্য ক্ষেত্রে):

.

“পাওয়ার দাতা কর্তৃক প্রদত্ত হলফনামা”

(রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৪২নং আদেশ, ১৯০৮ সনের রেজিষ্ট্রেশন আইনের Section 52A(g) এবং ১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর আইনের Section 53E অনুসারে প্রদত্ত হলফনামা):

বরাবর,

সাব-রেজিস্ট্রার সাহেব

ধানমন্ডি, ঢাকা।

(১) মো: মাসুদ হাসান, পিতা- মোঃ আব্দুল হামিদ, মাতা- মোমেনা হামিদ, জন্ম তারিখ- ০১/০১/১৯৬৭ ইং জাতীয় পরিচয় পত্র নং-৭৩২ ৪৯৬ ২০৬৬, কানাডিয়ান পাসপোর্ট নং PA498510, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- প্রবাসি (২) মাহাবুব হাসান, এম. এ. হামিদ, মাতা- মিসেস মোমেনা হামিদ, জন্ম তারিখ-২২/১১/১৯৬৮ ইং জাতীয় পরিচয় পত্র নং- ৩৭২ ৩৩৩ ৯০৬৬, টিআইএন নং ৮৬৭৩৭৫৪৫২২৬৬ জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা। সর্ব সাং- ৬৬, পশ্চিম মালিবাগ, ডাকঘর- শান্তিনগর-১২১৭, থানা- রমনা, জেলা- ঢাকা।

এই মর্মে ঘোষনা পূর্বক হলফনামা প্রদান করিতেছি যে,

(ক) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইবুন্যাল) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি, ও নং-৮) এর অধীন ক্রোকের আওতাধীন নহে।

(খ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রন, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি, ও নং-১৬) এর অর্থানুযায়ী পরিত্যাক্ত সম্পত্তি নহে।

(গ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি আপাততঃ বলবৎ কোন আইনের অধীন সরকারে বর্তায় নাই বা সরকারের অনুকুলে বাজেয়াপ্ত হয় নাই।

(ঘ) প্রস্তাবিত হস্তান্তর আপাততঃ বলবৎ অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক নহে।

(ঙ) প্রস্তাবিত হস্তান্তর বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং (লিমিটেশন) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি, ও নং-৮)এর অনুচ্ছেদ ৫এ অনুযায়ী বাতিলযোগ্য নহে এবং

(চ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তির বিবরণ সঠিকভাবে বর্ণিত হইয়াছে এবং উহা অবমুল্য করা হয় নাই এবং উল্লেখিত সম্পত্তি হস্তান্তর করণে আবেদনকারীর বৈধ অধিকার রহিয়াছে।

আমরা আরও ঘোষনা করিতেছি যে, আমরা দলিলে বর্নিত সম্পত্তির নিরঙ্কুশ মালিক। অন্য কোন পক্ষের সহিত বায়না চুক্তি স্বাক্ষর হয় নাই বা অন্য কোথাও হস্তান্তর হয় নাই বা অন্য কোন পক্ষের নিকট বন্ধক রাখা হয় নাই।

দলিল বর্ণিত সম্পত্তিতে আমাদের বৈধ স্বত্ব ও অধিকার বহাল আছে এবং প্রদত্ত বিবরণ আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। তারিখ:-

.

সনাক্তকারীর ঘোষনাঃ

এই মর্মে ঘোষনা করিতেছি যে, হলফকারীগণ আমার পরিচিত

এবং আমার সম্মুখে তাহারা দলিলে স্বাক্ষর প্রদান করিয়াছেন।

হলফকারীর স্বাক্ষরঃ-

সনাক্তকারীর স্বাক্ষরঃ-

আঃ মান্নান বেপারী

পিতার নাম: মৃত মোঃ গোলাম হোসেন

মাতার নামঃ মৃত বাবুজান বিবি

ঠিকানা: ৫৫ নং পশ্চিম মালিবাগ,

পোঃ শান্তিনগর-১২১৭, থানা- রমনা, জেলা- ঢাকা।

সাব-রেজিস্ট্রারের নাম ও পদবীসহ স্বাক্ষর ও তারিখ

.

যেকোন আইনগত সহায়তার জন্য যোগাযোগ করুন-

LL.B, LL.M, MBA

ভূমি ও ট্যাক্স বিশেষজ্ঞ

কোর্ট চেম্বার- ২/১, কোর্ট হাউজ স্ট্রিট, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা

অথবা

রেসিডেন্স/ইভনিং চেম্বার- ব্লক-এ, রোড-৫, বনশ্রী, রামপুরা, ঢাকা

মোবাইল-  01540105088/ 01711068609 (Whatsapp)

ওয়েবসাইট- www.ainbid.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *