ফ্ল্যাট ভবন নির্মাণ চুক্তিপত্র দলিল

ডেভেলপার কোম্পানী ও ভূমির মালিকগণের মধ্যে ভবন নির্মাণের জন্য একটি চুক্তিপত্র দলিল ও একটি আম-মোক্তারনামা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করতে হয়। এখানে চুক্তিপত্র দলিলের নমুনা দেওয়া হলো-  

.

বিসমিল্লাহির রাহমানির রাহিম

“ফ্ল্যাট ভবন নির্মাণ চুক্তিপত্র দলিল”

অত্র চুক্তিনামা দলিল অদ্য -25/8/20210 ইং তারিখে নিম্নলিখিত পক্ষগণের মধ্যে ঐ স্বাক্ষীগণের মোকাবেলায় সহি সম্পাদন করা হইল।

(১) নাজমা বেগম, জন্ম তারিখ: ০১/১০/১৯৬৬ ইং, পিতা: কিরামত উল্লাহ, স্বামী- মৃত জালাল ইসলাম, মাতা: খালেদা খানম, জাতীয় পরিচয় পত্র নং ৫০৭ ৭৮১ ৩২৬৬, টিআইএন নং ১৯০৩৮০৫৪২০৬৬, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- গৃহিনী (২) মোঃ মহসিন, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা (৩) মরিয়ম নাঈমা, জন্ম তারিখ: ০১/১১/১৯৮৮ ইং, জাতীয় পরিচয় পত্র নং ৪৬২ ৭৮৫ ৬৭৬৬, টিআইএন নং ৫৯৩৮৩৪৬৩৭৯৬৬, (৪) মঞ্জরী ইসলাম, জন্ম তারিখ: ১৩/১১/১৯৮৫ ইং, পাসপোর্ট নং 522414966 (USA), জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- প্রবাসী (ঠিকানা: 104, Nottingham Rd, Jamesville, NY-13078, USA) সর্ব পিতা- মৃত নজরুল ইসলাম, সর্ব মাতা- নাজমা বেগম, সর্ব সাং ১৩, পূর্ব রাজা বাজার, থানা- তেজগাঁও, জেলা- ঢাকা। ১ম পক্ষ/জমির মালিক যাহাদেরকে সত্ত্বাধিকারী (যাহা সর্ব সময়ে তাহাদের বৈধ ওয়ারিশগন, উত্তরাধীকারী, প্রশাসকগন, নির্বাহীগন, আইনগত প্রতিনিধিগণ এবং তাহাদের দ্বারা নিয়োজিত ব্যক্তিবর্গ) হিসাবে গন্য হইবেন।

-প্রথম পক্ষ/জমির মালিক।

ফেয়ার প্রপার্টি এর চেয়ারম্যান মোঃ নুরুল আলম, জন্ম তারিখ: ০১/০১/১৯৮৮ ইং, পিতা- মোঃ আহমেদ বিলাল, মাতা- সাহিনা বেগম, ঠিকানাঃ ২২, গ্রিন রোড, শাহবাগ, ঢাকা, জাতীয় পরিচিতি নং- ৬৬৫ ৪৯৭ ১৭৬৬, টিআইএন নং ৫৮৮৪৭৭৫৫২৯৬৬, জাতীয়তা-বাংলাদেশ, পেশা- ব্যবসা (যাহা সর্বসময়ে কোম্পানীর শেয়ার হোল্ডারগন, প্রশাসকগন, নির্বাহীগন, আইনগত প্রতিনিধিগণ, উত্তরাধিকারী এবং তাহাদের দ্বারা নিয়োজিত ব্যক্তিবর্গ) দ্বিতীয় পক্ষ হিসাবে গন্য করা হইবে।

= দ্বিতীয় পক্ষ/ডেভেলপার।

.

পরম করুণাময় আল্লাহ তায়ালার নাম স্বরণ করিয়া অত্র বেইজমেন্টসহ G+৮= ৯ তলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের চুক্তিনামা দলিলের বর্ননা করিতেছি।

যেহেতু বিগত ইংরেজী ১১/০৬/১৯৫৫ ইং সন তারিখে ঢাকা সদর সাব- রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৬২২২ নং দলিল দ্বারা ৩৪২ সেগুনবাগিচা, থানা- রমনা, জেলা- ঢাকা নিবাসী মরহুম মোঃ আব্দুল জব্বার এর স্ত্রী বেগম ছমিরুন্নেছা খরিদ করিয়া খরিদাসূত্রে মালিক দখলকার থাকাবস্থায় এসএ ও আরএস রেকর্ড আগত হইলে এসএ-১৫৫ নং খতিয়ানে এবং আরএস-২৩৩ নং খতিয়ানে উক্ত ছমিরুন্নেছা নিজ নাম রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে উক্ত ছমিরুন্নেছা তাহার খরিদা সম্পত্তিতে মালিক ও দখলকার থাকাবস্থায় বিগত ইংরেজী ০৫/১১/১৯৭৬ সন তারিখে রেজিস্ট্রিকৃত ২৬৭৮৫ নং দলিল মূলে (৮.৫০ শতাংশ জমি) ৫৩ পূর্ব রাজাবাজার নিবাসী মরহুম আব্দুর রহমান তালুকদার এর পুত্র এ কে এম নজরুল ইসলাম এবং বিগত ইংরেজী ০৫/১১/১৯৭৬ সন তারিখে রেজিষ্ট্রিকৃত ২৬৭৮৭ নং দলিল মূলে (৮.৫০ শতাংশ জমি) এ কে এম নজরুল ইসলাম এর স্ত্রী নাজমা হোসনে আরার নিকট বিক্রয় করিয়া উক্ত বেগম ছমিরুন্নেছা খরিদা সম্পত্তি হইতে চিরতরে নিঃস্বত্ববান হন।

অতঃপর এ কে এম নজরুল ইসলাম তাহার খরিদকৃত সম্পত্তিতে মালিক ও দখলকার থাকাবস্থায় পরলোক গমন করিলে তাহার ত্যাজ্যবিত্তে এক স্ত্রী নাজমা হোসনে আরা ও এক পুত্র মো: মহসিনাতুল ইসলাম ও দুই কন্যা মুসতাকী নাঈমা ও মঞ্জরী বিনতে ইসলাম ওরফে মঞ্জরী ইসলাম লুনডি মালিক ও দখলকার নিয়োজিত হন।

অতঃপর নাজমা হোসনে আরা তাহার খরিদা ও স্বামীর ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে এবং এক পুত্র মোঃ মহসিনাতুল ইসলাম ও দুই কন্যা মুসতাকী নাঈমা ও মঞ্জরী বিনতে ইসলাম ওরফে মঞ্জরী ইসলাম লুনডি পিতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে মালিক ও ভোগ-দখলকার থাকাবস্থায় ঢাকা সিটি জরিপ রেকর্ড আগত হইলে তাহাদের নিজ নিজ নাম ১৪৯৭ নং খতিয়ানে শুদ্ধভাবে রেকর্ডভুক্ত করাইয়া অন্যের নিরাপত্তে নির্বিবাদে পরমসুখে থাকারস্থায় সহকারী কমিশনার (ভূমি), তেজগাঁও, ঢাকা সার্কেলের স্থানীয় ভূমি অফিসে ১৪৭৯ নং জোতে হালসন খাজনাদি পরিশোধক্রমে মালিক ও দখলকার নিয়ত আছেন।

যেহেতু বর্তমানে দ্বিতীয় পক্ষ (ডেভেলপার) নির্মাণ কার্যে দীর্ঘদিনের প্রযুক্তিগত অভিজ্ঞতা, কারিগরী জ্ঞান এবং আর্থিক সঙ্গতির অধিকারী বিধায় তফসিলে বর্ণিত ভূমিতে রাজউকের অনুমোদীত নির্মানাধীন বহুতল বিশিষ্ট শিবাসিক ভবন নির্মানের প্রস্তাব করেন (অতঃপর যাহা এ্যাপার্টমেন্ট ভবন হিসাবে অভিহিত হইবে)। যেহেতু প্রথম পক্ষ (জমির মালিক), দ্বিতীয় পক্ষ (ডেভেলপার) কে তফসিলে বর্ণিত ভূমিতে ভবন নির্মাণ কার্যের জন্য না এবং ক্রেতাদের নিকট দ্বিতীয় পক্ষ ডেভেলপার এর প্রাপ্য অংশ ৫০% যথা- জমি, এ্যাপার্টমেন্ট, গাড়ি পার্কিং ৬৫৭% প্রভৃতি বিক্রয়/হস্তান্তরের জন্য দ্বিতীয় পক্ষ (ডেভেলপার) কে নিয়োগ, অনুমতি ও ক্ষমতা প্রদান প্রয়োজন। সেহেতু তফসিলভূক্ত ভূমিতে প্রস্তাবিত ভবন নির্মানের সুষ্ঠ অগ্রগতি ও প্রস্তাবিত ভবন নির্মান সম্পন্ন সাবিতা এ্যাপার্টমেন্ট, গাড়ী পার্কিং প্রভৃতি ৫০% বিপনন, বিক্রয় ও হস্তান্তরের জন্য প্রয়োজনীয় শর্ত-সাপেক্ষে উভয় পক্ষকে চুক্তিবদ্ধ করা প্রয়োজন, সেহেতু অত্র চুক্তিপত্রে বর্ণিত পক্ষগণ শর্তে বর্ণিত অত্র চুক্তিপত্র সম্পাদন করিলেনঃ-

শর্তাবলীঃ

১। তফসিল বর্ণিত সম্পত্তি/জমিতে “ফেয়ার আস্থা” নামে ২য় পক্ষ একটি বেইজমেন্টসহ G+৮ = ৯তলা আধুনিক এ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করিবেন।

২। ১ম পক্ষ/জমির মালিক অত্র চুক্তিনামার আলোকে ২য় পক্ষ/ডেভেলপারকে প্রকল্পের অনুমোদিত নকশা যাহার স্মারক নং রাজউক/নঅঅ/৩সি-১/এ-৩১২/১২/১১২ স্থা তারিখ ১৮ জুন ২০২৩ ইং অনুযায়ী ভবন নির্মাণ, নির্মাণ তত্ত্ববধায়ন এবং উভয় পক্ষের সম্মতিতে ২য় পক্ষের ছকে বর্ণিত ফ্লোর বন্টন অংশ ভূমিসহ বিক্রির সম্পূরর্ণ কর্তৃত্ব প্রদান করিতেছেন।

৩। তফসিল বর্ণিত জমিতে অন্যান্য সকল সুযোগ সুবিধাসহ সম্পূর্ন নির্মাণ শেষে ১ম পক্ষ (জমির মালিক) মোট ফ্লোর স্পেসের ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ), বেইজমেন্ট ও নিচ তলায় গাড়ী পার্কিং এর জায়গায় ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) গ্যারেজ প্রাপ্ত হবেন। ২য় পক্ষ (ডেভলপার) মোট ফ্লোর স্পেসের ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ), বেইজমেন্ট ও নিচ তলায় গাড়ী পার্কিং এর জায়গা ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) গ্যারেজ প্রাপ্ত হইবেন। নির্মাণের উদ্দেশ্যে বিবেচিত উপরোল্লিখিত একটি বেইজমেন্টসহ G+৮ = ৯তলা ভবন বা এ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ২য় পক্ষ (ডেভেলপার) ভবন বা এ্যাপার্টমেন্ট, ইউনিট, উপরোল্লিখিত গাড়ি পার্কিং এর জায়গা বিক্রয় অথবা স্ব-অধীনে রাখার ক্ষমতাপ্রাপ্ত হইবেন। অবশ্যই উল্লেখিত সম্পত্তির ৫০% অংশের আনুপাতিক হারে বিক্রয় সত্ত্বাধিকারীরূপে পরিগনিত হইবে।

৪। ভবনের ২য় তলা থেকে ৯ম তলা পর্যন্ত প্রতি তলায় ০৪টি করে আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হইবে। বেইজমেন্ট ও নীচ তলায় গাড়ী পার্কিং হিসাবে ব্যবহৃত হইবে। প্রাপ্ত ফ্ল্যাট সমূহ নিম্নে ছকের মাধ্যমে দেখানো হইলোঃ

ফ্লোর১ম পক্ষ জমির মালিকগণ২য় পক্ষ/ডেভেলপারমন্তব্য
৯ম তলা৫০% (দক্ষিন পার্শ্বের ২টি ফ্ল্যাট)৫০% (উত্তর পার্শ্বের ২টি ফ্ল্যাট) 
৮ম তলা৫০% (দক্ষিন পার্শ্বের ২টি ফ্ল্যাট)৫০% (উত্তর পার্শ্বের ২টি ফ্ল্যাট) 
৭ম তলা————————সম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট 
৬ষ্ট তলাসম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট———————— 
৫ম তলা————————সম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট 
৪র্থ তলাসম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট———————— 
৩য় তলা————————সম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট 
২য় তলাসম্পূর্ণ অংশ ০৪ টি ফ্ল্যাট———————— 
গ্রাউন্ড০৮ টি কার পার্কিং০৮ টি কার পার্কিং 
বেইজমেন্ট০৮ টি কার পার্কিং০৮ টি কার পার্কিং 

বি: দ্র: এখানে উল্লেখ্য যে, ডেভেলপারের প্রয়োজনে ১টি গাড়ি পার্কিং জমির মালিকগণের নিকট হইতে ৫,০০,০০০/- টাকায় ক্রয় করিতে পারিবেন।

৫। ২য় পক্ষ/ডেভেলপার কোম্পানী প্রাথমিক অবস্থায় উক্ত জমির ডেভেলপমেন্ট এবং বহুতল বিশিষ্ট বিল্ডিং কাজের দায়িত্ব বুঝিয়া নেয়ার জন্য ৩,৫৫,০০,০০০/- (তিন কোটি পঞ্চান্ন লক্ষ) টাকা প্রদান করিবেন। যাহার মধ্যে ১ম পক্ষ/জমির মালিকগণ পাইবেন ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা মাত্র। পূর্বের ডেভেলপার কোম্পানী মেসার্স ডোম-ইনো লিমিটেড এর প্রদানকৃত অর্থ ও তাদের কন্সট্রাকশন কাজের বাবদ তাদেরকে প্রদান করা হইবে ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা যাহা দ্বিপাক্ষীয় চুক্তিনামা রেজিষ্ট্রেশন, অনাপত্তিপত্র প্রদান এবং পূর্বে প্রদানকৃত সমস্ত কাগজপত্র ফেরত প্রদান সাপেক্ষে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হইবে। বাকী ৫৫,০০,০০০/- (পঞ্চান্ন লক্ষ) টাকা বিভিন্ন মিডিয়া ও অন্যান্য খরচ বাবদ প্রদান করা হইবে। জমির মালিকগণের প্রাপ্ত সাইনিং মানি ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকার মধ্যে ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা আম- মোক্তার নামা দলিল প্রদানের সময় পরিশোধ করা হইবে এবং জমির মালিক ‘মঞ্জরী বিনতে ইসলাম ওরফে মঞ্জরী ইসলাম লুনডি’ বা তাহার প্রতিনিধি তাহার অংশের প্রাপ্য ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা যে কোন সময় ডেভেলপার কোম্পানী থেকে গ্রহন করিতে পারিবেন। বাকী ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা আম-মোক্তার নামা দলিল সম্পন্ন করিবার ৬ (ছয়) মাসের মধ্যে পরিশোধ করা হইবে।

মোট নির্মিতব্য বেইজমেন্টসহ G+৮= ৯তলা ভবনের প্রথম পক্ষ (জমির মালিক) ২য় তলায় ৪টি, ৪র্থ তলায় ৪টি ফ্ল্যাট, ৬ষ্ঠ তলা ৪টি ফ্ল্যাট, ৮ম তলার ৫০% (দক্ষিন পার্শ্বের ২টি ফ্ল্যাট), ৯ম তলার ৫০% (দক্ষিন পার্শ্বের ২টি ফ্ল্যাট) এবং ৫০% গাড়ি পার্কিং প্রাপ্ত হইবেন। ভবন নির্মান শেষে জমির মালিক পক্ষ ডেভেলপারের নিকট হইতে ফ্ল্যাট হস্তান্তরের সময় বাস্তব দখলপত্র সনদ প্রদান করিয়া প্রাপ্ত ফ্ল্যাট গ্রহণ করিবেন।

৬। প্রকল্পের কাজ আরম্ভ থেকে শেষ পর্যন্ত কোন ধরনের দুর্ঘটনা বা আশে পাশে বাড়ির দেওয়াল নষ্ট বা ক্ষয় ক্ষতি হইলে ১ম পক্ষ বা জমির মালিকগণ দায়-দায়িত্ব বহন করিবেন না। সন্ত্রাসী, চাঁদাবাজির জন্য জমির মালিক কোন প্রকার অর্থ সহয়তা করিবেন না বা কোন প্রকার দায় নিবেন না।

৭। এই চুক্তিপত্রের ছকে বর্ণিত এ্যাপার্টমেন্ট স্পেস, আনুপাতিক ভূমি এবং গাড়ী পার্কিং স্থান বিক্রীর ব্যাপারে ২য় পক্ষ (ডেভেলপার) প্রাপ্ত ৫০% ফ্ল্যাট ও গাড়ি পার্কিং এর ব্যাপারে বিজ্ঞাপন প্রচারের সাইনবোর্ড দিবেন বা এই জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করিতে পারিবেন এবং আগ্রহী ক্রেতাগণের সাথে তাহার ছকে বর্নিত এ্যাপার্টমেন্ট স্পেস এবং গাড়ী পার্কিং এর জায়গা বিক্রীর লেনদেন এবং বিক্রয়ের জন্য সম্পূর্ন দায়-দায়িত্ব বহন করিবেন। ২য় পক্ষের উপরোক্ত ছকে বর্নিত এ্যাপার্টমেন্ট স্পেস এবং গাড়ী পার্কিং স্থান বিক্রয়ের নিমিত্তে ক্রেতাদের সাথে লেনদেনের ব্যাপারে হস্তক্ষেপ করিবেন না বা করিতে পারিবেন না। নির্মান কাজ শেষে ১ম পক্ষ (জমির মালিক) ২য় পক্ষের উপরোক্ত ছকে বর্নিত অংশ ৫০% আনুপাতিক হারে ভূমিসহ তাহার ক্রেতাদেরকে আনুসাঙ্গিক সকল প্রয়োজনীয় দলিলপত্র হস্তান্তর ও রেজিষ্ট্রেশন করার ব্যাপারে সম্পূর্ন সহযোগীতা করিবেন। ২য় পক্ষ (ডেভেলপার) ছকে বর্নিত এ্যাপার্টমেন্ট স্পেস, গাড়ী পার্কিং স্থান বিক্রয় সংক্রান্ত লেনদেন এবং অন্যান্য সকল প্রকার দায়-দায়িত্ব এককভাবে বহন করিবেন। চুক্তি অনুযায়ী ভবন নির্মানের ক্ষেত্রে জমি সংক্রান্ত কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে বর্তমান সময়ের কাগজপত্রের সংশোধনী ১ম পক্ষ (জমির মালিক) এবং নিজ তহবিলে এবং নিজ দায়িত্বে খরচ ও সমাধান করিবেন। এক্ষেত্রে ২য় পক্ষ (ডেভেলপার) তাহাতে সহযোগীতা করবেন।

৮। প্রজেক্ট নির্মানের এবং ব্যবস্থাপনার সকল খরচ ২য় পক্ষ/ডেভেলপার অবশ্যই বহন করিবেন। ডেভেলপার কোম্পানী নিজস্ব অর্থায়নে সম্পূর্ন ভবনটির নির্মান কাজ অত্র চুক্তি মোতাবেক শেষ করবেন। কোন ব্যাংক অথবা কোন আর্থিক প্রতিষ্ঠান হইতে ২য় পক্ষ ডেভেলপার কোন লোন গ্রহণ করিতে পারিবেন না।

৯। উভয় পক্ষ চুক্তিপত্র স্বাক্ষরের পর ডেভেলপার কোম্পানীর নামে উক্ত জায়গায় সাইন বোর্ড টানাতে পারিবেন। ১ম পক্ষ জমির মালিক ২য় পক্ষ ডেভেলপারের বরাবরে আম-মোক্তার নামা দলিল প্রদান করিবেন। জমির মালিক তফসিলভূক্ত জমি ২য় পক্ষকে সম্পূর্ণভাবে নির্মান কার্য পরিচালনার জন্য বুঝাইয়া দিবেন। ২য় পক্ষ উক্ত প্রজেক্টের নির্মান কাজ চলাকালীন সময়ে সকল বিদ্যুৎ, পানি, গ্যাস বিলসহ সাধারণ সুবিধা সমূহের বিল, প্রদান করিবেন। ১ম পক্ষ ২য় পক্ষকে সম্পত্তি হস্তান্তরের দিন থেকে প্রদেয় সকল গ্যাস, বিদ্যুৎ, পানির বিলের মূল কপি এবং রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাৰ্য্যাদি সম্পন্ন করিবার জন্য যে সকল কাগজের মূলকপি প্রয়োজন, যেমন আর.এস খতিয়ান, নামজারী, ডিসিআর ও খাজনার মূল কপি প্রদান করিবেন। তবে প্রয়োজন হলে মালিকগন নিজেরা অথবা তাদের প্রতিনিধি মারফত মূল দলিল দেখাইয়া ফেরত লইয়া যাইবেন।

১০। উপরোল্লেখিত সম্পত্তির সম্পূর্ণ পজেশন হস্তান্তর, সকল আইনানুগ গ্রহনযোগ্য মালিকানা দলিল/অন্যান্য দলিল, প্লটের চূড়ান্ত পরিমাপের নক্সা, মিউটেশন, খতিয়ান/পর্চা এবং উপরোক্ত সম্পত্তি সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের ফটোকপি ১ম পক্ষগণ ২য় পক্ষকে বুঝাইয়া দিবেন। উল্লেখ্য যে, জমির মালিকগন মালিকানা সংক্রান্ত কোনো দলিলের মূলকপি হস্তান্তর করিবেন না। তবে প্রয়োজন হলে মালিকগন নিজেরা অথবা তাদের প্রতিনিধি মারফত মূল দলিল দেখাইয়া ফেরত লইয়া যাইবেন।

১১। নির্মাণ চলাকালীন সময়ে ২য় পক্ষের আওতায়/নিয়ন্ত্রণের বাহিরে, যেমন: প্রাকৃতিক দূর্যোগ, ভুমিকম্প, বন্যা, প্রাকৃতিক বাধা বিপত্তি, করোনা মহামরী, অনাকাঙ্গিত দুর্ঘটনা (শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ) এর কারণে প্রকল্পের কাজ বিঘ্ন ঘটিলে, প্রকল্পের কাজ সময় অনুযায়ী শেষ করা সম্ভব না হইলে উভয় পক্ষ সম্মিলিতভাবে প্রকল্প হস্তস্করের সময় পুনঃ নির্ধারণ করিবেন।

১২। উভয় পক্ষ তাহাদের প্রত্যেকের এ্যাপার্টমেন্ট স্পেস এবং গাড়ী পার্কিং সমুহের সংযুক্ত সাধারণ সুবিধাদি ৫০% হারে মালিক হইবেন। যাহা এই চুক্তিপত্রের ধারায় আলোচিত হইয়াছে।

১৩। উল্লেখ্য, অত্র চুক্তিনামার সংযুক্ত বর্ননা মোতাবেক ভবন নির্মান সামগ্রী ব্যবহারে ২য় পক্ষ (ডেভেলপার) বাধ্য থাকিবেন।

১৪। উভয় পক্ষের মধ্যে কোন মতভেদ/বৈসাদৃশ্য বা ভুল বোঝা-বুঝি সংগঠিত হইলে ১ম পক্ষ এবং ২য় পক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে বিবাদ/মতভেদ সমাধান করিবেন। যদি পারস্পরিক আলোচনায় কাঙ্খিত সমাধান না হয়, তখন উক্ত মতভেদ সমাধানে (উভয়পক্ষ ১জন করিয়া আর্বিট্রেটর নিয়োগ করিবেন এবং নিয়োগকৃত আর্বিট্রেটরগণ ৩য় একজনকে আম্পায়ার/চেয়ারম্যান মনোনীত করিবেন। মনোনীত ব্যক্তিগণ সবাই বিচার আইন ২০০১ অনুযায়ী ১ম পক্ষ ও ২য় পক্ষের মধ্যে সকল প্রকার মতভেদ ও ভুল বোঝা-বুঝির অবসানে গ্রহনযোগ্য সমাধান প্রদান করিবেন।

১৫। ১ম পক্ষ/জমির মালিক ও ২য় পক্ষ/ডেভেলপার রিয়েল এষ্টেট কোম্পানীর জন্য প্রদত্ত বাংলাদেশ সরকারের সকল আইন, ধারা, উপ-ধারা ইত্যাদি যথাযথভাবে মানিয়া চলিতে বাধ্য থাকিবেন।

১৬। ২য় পক্ষ/ডেভেলপার নির্মাণ ক্ষেত্রে BNBC Code অনুসরন করিতে হইবে। নির্মান কাজে ব্যবহৃত সকল মালামালের “তফসিল খ” এ বর্ণিত নমুনা ও গুনাগুন ১ম পক্ষ যে কোন সময়েই যাচাই করতে পারবেন। কার্য অনুপযোগী বা নিম্নমানের মালামাল প্রমানিত হলে তা অপসারন করতে হবে।

১৭। উক্ত ইমারতের নির্মাণ সময়কাল হইবে ৩৬ মাস। চুক্তিনামা ও আম-মোক্তার নামা দলিল সম্পাদনের পর সম্পত্তির পজেসন ২য় পক্ষকে বুঝাইয়া দেওয়ার দিন হইতে উক্ত ৩৬ মাস গনণা করা হইবে। উল্লেখ্য ৩৬ মাস সময়ের মধ্যে ২য় পক্ষ ডেভেলপার ১ম পক্ষের ফ্ল্যাট সমুহ হস্তান্তর করতে ব্যর্থ হইলে ১ম পক্ষ/জমির মালিকের সহিত আলাপ আলোচনা করিয়া পরবর্তী সময় নির্ধারণ করবেন এবং ১ম পক্ষকে ১৬টি ফ্ল্যাট অনুযায়ী মাসিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা করিয়া ভাড়া প্রদান করিবেন।

১৮। প্রতিটি ফ্ল্যাটের বিপরীতে তফসিলভুক্ত জমিতে আনুপাতিকহারে সীমানাবিহীন ভূমি আলাদা আলাদাভাবে প্রতিটি ফ্ল্যাট ক্রেতাদেরকে নিবন্ধন করে দেওয়া হবে। ১ম পক্ষকে কোন ইউটিলিটি কানেকশন খরচ দিতে হবে না। বর্তমানে উক্ত বাড়িতে ২টি গ্যাস লাইন সংযোগ আছে, যাহার ১টি জমির মালিক পক্ষ এবং অন্যটি ডেভেলপার কোম্পানী পাইবেন। ফ্ল্যাট বাড়ী নির্মান কাজ সম্পন্ন হওয়ার পর ডেভেলপার সম্পূর্ণ দায়মুক্ত অবস্থায় জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাট ও গ্যারেজ সমূহ বুঝাইয়া দিবেন।

১৯। ১ম পক্ষ (জমির মালিকগণ) তফসিলভুক্ত ভবনের অন্যান্য ফ্ল্যাট মালিকগন সাধারন সুবিধাদি ও যাবতীয় ভোগদখলসহ তাহাদের নিজ নিজ ফ্ল্যাটের দখল নিবেন এবং তাহারা স্বাধীনভাবে তহাদের নিজ নিজ ফ্ল্যাট যে কোন ব্যাক্তিকে হস্তান্তর করিতে পারিবেন। প্রকল্প চলাকালীন সময়ে সৃষ্ট যে কোন ধরনের কারিগরী ও আর্থিক দায় থেকে ২য় পক্ষ (ডেভেলপার) ১ম পক্ষ (জমির মালিকগণ) কে দায়-দেনা থেকে মুক্ত রাখিবেন।

২০। প্রকল্প শুরুর দিন হইতে সাইডে পর্যাপ্ত গৃহ নির্মান সামগ্রী যেমনঃ ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদির রাখার নিশ্চয়তা ২য় পক্ষ/ডেভেলপার দিবেন। ২য় পক্ষ/ডেভেলপার অবশ্যই ভবনের নির্মাণ কাজের যাবতীয় মালামালের গুণগতমান সঠিক রাখিবেন। ভবনের বিস্তারিত বর্ণনা এই চুক্তিনামার সাথে আলাদা আলাদা পাতায় সংযোজিত হইল।

২১। অত্র চুক্তিনামা স্বাক্ষরিত হওয়ার পর ১ম পক্ষ/জমির মালিক জমির সকল কাগজপত্রের তিনসেট পরিষ্কার ফটোকপি ২য় পক্ষ/ডেভেলপারকে দিতে বাধ্য থাকিবেন এবং নির্মান কাজ চলাকালীন যে কোন প্রয়োজনে মূল কাগজপত্র যে কোন অফিসে প্রদর্শনের করিতে জমির মালিকগণ নিজেরা অথবা তাঁদের প্রতিনিধির মাধ্যমে বাধ্য থাকিবেন।

২২। ২য় পক্ষ (ডেভেলপার) প্রকল্প হস্তান্তরের পর ০৬ (ছয়) মাস প্রয়োজনে ১২ মাস নিজ খরচায় রক্ষনাবেক্ষন করিবেন ও জরুরী প্রয়োজনে ১ম পক্ষ/জমির মালিকগণকে সহযোগীতা করিবেন। ১ম পক্ষ/জমির মালিক ও ২য় পক্ষ/ডেভেলপার কোম্পানী প্রকল্পের সকল ফ্ল্যাট মালিকদের নিয়া একটি কমিটি গঠন করিবেন। প্রত্যেক ফ্ল্যাট মালিকগণকে এককালীন ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জামানত হিসাবে কমিটির নিকট জমা দিতে হবে। যাহা পরবর্তীতে যৌথ ফান্ড হিসাবে ব্যবহার হইবে। ২য় পক্ষ/ডেভেলপার সমস্ত কাগজপত্র, প্লান, ডিজাইন, ওয়ারেন্টি কার্ড, মানি রিসিট, লিফ্ট, জেনারেটর, ওয়াটার পাম্প ইত্যাদি চূড়ান্ত হস্তান্তরের সময় ১ম পক্ষ/জমির মালিকগণকে প্রদান করিবেন। সিসিটিভি লাগানোর অপশন থাকতে হইবে এবং অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য ফায়ার ইসটিংগুইসার, বালির বাকেট, ছাদের পানির টাংকি থেকে নিচতলা পর্যন্ত একটি পানির লাইনের ব্যবস্থা থাকিবে।

২৩। সারিনা আলম কন্সট্রাশন এর পক্ষে সত্ত্বাধিকারী জনাব মোঃ সামছুল আলম সাহেবের (আল্লাহ না করুক) মৃত্যু অথবা শারিরীক বা মানসিকভাবে অসুস্থতার উদ্ভব হইলে সহধর্মিনী জনাব রাহেলা রহমত উল্লাহ কোম্পানীর দায়িত্ব গ্রহণ করে প্রকল্পটি যথাযথভাবে সম্পূর্ণ করিবেন এবং জমির মালিকগণ পুনরায় জনাব রাহেলা রহমত উল্লাহ এর নামে আম-মোক্তার নামা দলিল প্রদান করিতে বাধ্য থাকিবেন এবং এই চুক্তিপত্র বাতিল হইবেনা।

২৪। ২য় পক্ষ তাহার বিক্রিত ফ্ল্যাট সমুহ এবং ১ম পক্ষ/জমির মালিকগণের ফ্ল্যাট সমুহ একই সাথে হ্যান্ডওভার/দখল বুঝাইয়া দিবেন। যদি কোন কারনে ২য় পক্ষ/ডেভেলপার তাহার কোন ফ্ল্যাট ক্রেতাকে এক বা একাধিক ফ্ল্যাট বুঝাইয়া দেন বা দখল বুঝাইয়া দেন, তাহলে অবশ্যই সমপরিমান ফ্ল্যাট জমির মালিকগণকেও বুঝাইয়া দিতে ডেভেলপার বাধ্য থাকিবেন।

প্রকল্পের মূল বৈশিষ্ট্যঃ

ডেভেলপার কোম্পানী একটি বেইজমেন্টসহ G+৮-৯ (নয়) তলা আবাসিক ভবন নির্মাণ করিবেন। যাহাতে থাকবে বেইজমেন্ট ও নিচ তলায় গাড়ি পার্কিং, ২য় তলা থেকে ৯ম তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট হিসাবে ব্যবহৃত হইবে এবং নিচ তলায় ইলেকট্রিক রুম (পাওয়ার বক্স ও জেনারেটরের জন্য), কেয়ারটেকার রুম, টয়লেটসহ গার্ডপোস্ট তৈরী করা হইবে।

.

প্রকৌশলগত বৈশিষ্ট্যঃ

* আমেরিকান কনক্রিট ইন্সস্টিটিউট (এসিআই) কোড এবং বিএনবিসি কোড এর উপর ভিত্তি করে এর বিশেষজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিট্যাক্ট কর্তৃক ভবন এর ডিজাইন করা হবে বা লে-আউট প্ল্যান তৈরি করা হবে।

* খ্যাতিমান/প্রফেশনাল কনসালটেন্সী ফার্ম কর্তৃক আর্কিটেকচারাল প্ল্যান এবং স্ট্রাকচারাল ডিজাইন তৈরী করা হবে। আমেরিকান কনক্রিট ইন্সস্টিটিউট (এসিআই) এবং আমেরিকান স্ট্যান্ডার্ড অব টেস্টিং মেটারিয়ালস (এএসটিএম) কোড সমূহ এর উপর স্ট্রাকচারাল ডিজাইন প্যারামিটার ভিত্তিক হবে।

* আরসিসি ফ্রেম স্ট্রাকচার এবং নিরাপদ র‍্যাফট বা ভাসমান ফাউন্ডেশন, যথেষ্ট আলো-বাতাস প্রবেশ এর ব্যবস্থাসহ ছাদ এবং ফ্ল্যাট প্লেট প্ল্যাব/ফ্রেম স্ট্রাকচার (বীম ছাদ হবে) সিস্টেম হবে স্ট্রাকচারাল ডিজাইন অনুসারে।

* ফাউন্ডেশনে সবচেয়ে ভাল মানের পাথর ভোল্ডার ষ্টোন, সিলেট/ময়মনসিংহ জেলার মোটা দানাযুক্ত লাল বালু, স্থানীয় মোটা বালু ৭২ গ্রেডের এসএসআরএম/কেএসআরএম/আনোয়ার কোম্পানীর রড এবং প্রিমিয়ার/ফ্রেশ/ক্রাউন/আনোয়ার সিমেন্ট যা সাইটে ব্যবহার করা হবে।

* খ্যাতিমান/প্রফেশনাল সয়েল ইনভেটিগেশন ফার্ম কর্তৃক সাব সয়েল ইনভেটিগেশন ও সয়েল কম্পোজিশন পরিক্ষা করে বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন তৈরী করা হবে বি,এন,সি,সি কোড অনুযায়ী ভূমিকম্প রোধক হইবে। নির্মান কাজের প্রতি স্টেজে বুয়েট কর্তৃক নির্মান কাজের পিএসআই পরীক্ষা করা হবে।

* ঢালাই কাজে সিমেন্টঃ বালুঃ পাথরের অনুপাত ১:১.৫:৩, ব্রিকেরকাজ ও প্লাষ্টারে সিমেন্টঃ বালু অনুপাত ১৪৫, সকল প্রকার সিমেন্টের কাজের পর পর্যাপ্ত কিউরিং করতে হবে।

* সকল কলাম, গ্রেডবীম, বীম কলাম জয়েন্ট এর ঢালাই উন্নত মানের (L/C) পাথর/বেল্ডার ভাংগা এবং সম্পূর্ণ সিলেট বালু ব্যবহৃত হবে। ছাদের ঢালাইয়ে ১ নং পিকেটের খোয়া/রেডি মিক্স ঢালাই ব্যবহার করা হবে। স্টিলের ফ্রেমের কলাম সাটার হবে।

* অভিজ্ঞ ও যোগ্য সিভিল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ইঞ্জিনিয়ার ও স্থপতির সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা কাজের মান সরাসরি নিয়ন্ত্রন করা হবে।

* বিএনবিসি (বংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড) অনুসারে যাহা ৭.৮ ভূমিকম্পরোধক হবে। সমস্ত গাথুনী উন্নত মানের প্রথম শ্রেনীর ইট দ্বারা সম্পন্ন করা হবে।

* নির্মান কাজের জন্য আধুনিক সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করিতে হবে, যেমন- ক্রেন, ভাইব্রেটর, স্ত্রীল কাটিং মেশিন, পানির পাম্প, কংক্রীট মিক্সার মেশিন, ওয়েলডিং মেশিন ও অন্যান্য যাবতীয় নির্মান কাজে ব্যবহৃত যন্ত্রাদি)।

.

এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এর গঠন ও অবয়বঃ

* রডঃ ৭২/৭৫ (৫০০ ডব্লিউটি) গ্রেডের রড, (কে.এস.আর.এম/এস.এস.আর.এম/বিএসআরএম/রহিমস্টিল/ আর.এস.আর.এম) ব্যবহার করা হবে।

* সিমেন্টঃ ছাদ ঢালাইয়ে ও কলামে (প্রিমিয়ার/ফ্রেশ/ক্রাউন/বসুন্ধরা/আনোয়ার) সিমেন্ট ব্যবহার করা হবে, ছাদ ঢালাইয়ে ১ নং পিকেটের খোয়া/রেডি মিক্স ঢালাই ব্যবহার করা হইবে।

বালু: ঢালাই ২.৫ এফ.এম (বিলেট/ময়মনসিংহ বালু) এবং প্লান্টার ও অন্যান্য কাজে ১.৫ ইউ. এম বালু (লোকাল বালু) ব্যবহার করা হবে।

.

সুপারভিশন বা পরিদর্শন:

* নির্মানের সকল স্তরে অভিজ্ঞ প্রকৌশলী কর্তৃক কাজের উচ্চমান নিশ্চিত করার জন্য সুপারভিশন কার্যক্রম সরাসরিভাবে পরিচালনা করা হবে।

* ফেয়ার প্রপার্টি এর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ২ জন অভিজ্ঞ প্রকৌশলী এবং ১ জন আর্কিট্যান্ট কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকিবে।

* ১ম পক্ষ/জমির মালিক নির্মানের সকল স্থরে নির্মান কাজের গুনগত মান/নির্মান সামগ্রির মান বজায় রাখার স্বার্থে নির্মান কার্যক্রম তদারকী করিতে পারিবেন।

.

ভবনের প্রবেশ:

* এ্যাপার্টমেন্ট এবং পার্কিং এলাকার জন্য ভবনের এলিভেশন ও পার্সপেকটিভ অনুযায়ী প্রয়োজনীয় আলোকসহ নিরাপত্তামূলক ও সৌন্দর্যপূর্ন প্রবেশ। কার পার্কিং এ গাড়ী চালানোর জন্য উত্তম অভ্যন্তরিন পথ। আলোক সজ্জা ড্রাইভিং এরিয়া থেকে শুরু করে রিসিপশন পর্যন্ত থাকবে।

* গাড়ী পার্কিং এর জায়গায় পেভমেন্ট টাইলস এর ব্যবস্থা থাকবে। সুদৃশ্য গাড়ী পাকিং এর মার্ক। ব্যক্তিগত মেইল বক্স থাকবে বাউন্ডারী দেওয়ালের চারিদিকে নিরাপত্তামূলক ব্যবস্থা করা হবে যেন অবাঞ্ছিত কোন লোক প্রবেশ করতে না পারে।

আর্কিটেক্ট এর ডিজাইন অনুযায়ী বাউন্ডারী দেওয়ালের সামনের বাহিরের পার্শ্বে আকর্ষনীয়ভাবে দৃষ্টিনন্দন প্রজেক্টের ঠিকানাসহ ১ম পক্ষের নাম এবং ডেভেলপারের লোগো দেওয়া হবে। মেইন গেট প্রকল্পের নকশা মোতাবেক হবে।

.

রিসিপশন লবি:

* সিরামিক টাইলসসহ (RAK/CBC/AKIJ/CHARU) রিসিপশন ডেক্স, আর্কিটেকচারাল ডিজাইন অনুযায়ী টাইলস সম্বলিত অভ্যর্থনা ডেস্ক।

* রিসিপশন এরিয়া ফ্লোরে (২৪”x২৪”) হোমোজিনিয়াস টাইলস (RAK/CBC/AKIJ/CHARU). টয়লেট, লাইট ফিটিংস, চলাচলের পথে পেভমেন্ট টাইলস, গার্ডরুম ও একটি গ্যাসের চুলাসহ উন্নতমানের লাইটিং, বৈদ্যুতিক পাখাসহ প্রয়োজনীয় ইলেকট্রিক পয়েন্ট এর সু-ব্যবস্থা।

.

লবি ও সিঁড়িঃ

* প্রতি তলায় সুদর্শন লবি থাকবে। প্রত্যেক লবিতে উন্নতমানের (১২”x১৮”) হোমোজিনিয়াস টাইলস (RAK/CBC/AKIZ/CHARU), প্রতিটি সিঁড়িতে উন্নতমানের সিঁড়ির হোমোজিনিয়াস টাইলস (RAK/CBC/AKIJ/CHARU), এস.এস পাইপের সিঁড়ির রেলিং এবং হোমোজিনিয়াস নোসিং স্টেয়ার টাইলস সমন্বিত আধুনিক সিঁড়ি।

.

ক্যাবল লাইনঃ

বাণিজ্যিক ক্যাবল টিভি অপারেটর দ্বারা বহু চ্যানেল ক্ষমতা সম্পন্ন ডিস লাইন কানেকশন নেবার ব্যবস্থা থাকবে।

.

লিফট/লবিঃ

০৮ (আট) জন ধারন ক্ষমতা সম্পন্ন ২টি জাপানী ফুজিয়ান ব্র্যান্ডের (Manufacturing CHAINA ORIGIN) ইনট্রেক এলসি করা ইমপ্রোটেড কোম্পানীর লিফট প্রদান করা হবে (২য় পক্ষের খরচে), যাহা সম্পূর্ণ বাহির থেকে আমদানি করা হবে। যাহার কেবিন সম্পূর্ন এসএস এর হবে।

.

জেনারেটরঃ

কমন এরিয়া লাইট, লিফ্ট এবং প্রতি এ্যাপার্টমেন্টে লাইট ও ফ্যান চালানোর ক্ষমতা সম্পন্ন কেনোপি টাইপের জাপানী ফুজিয়ান পাওয়ার ব্র্যান্ড (Manufacturing CHAINA ORIGIN) প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন ডিজেল চালিত কেনোপি টাইপের ফুজিয়ান ব্র্যান্ডের অটো স্টার্ট ডিজেল জেনারেটর (প্রতি ঘন্টায় ৪ লিটার তৈল খরচ সম্পন্ন) সংযুক্ত হবে (৩০ কিঃ ওয়াটের হবে), প্রতিটি ফ্ল্যাটে দুইটি ফ্যান এবং দুইটি লাইট এর জেনারেটর সংযোগ থাকিবে।

.

পানির পাম্পঃ

আমদানীকৃত ০২টি পেডরোলো পাম্প দেয়া হইবে।

ছাদের উপরিভাগঃ

* ছাদের কিনারায় ৩.৫ ফুট উচ্চতায় প্যারাপেট ওয়াল হবে।

* জলছাদ করা হবে।

* সুরক্ষিত সাধারন এলাকা।

কাপড় শুকানোর ব্যবস্থা।

* তিন দিন পর্যন্ত পানি ধারণ ক্ষমতার ওয়াটার ট্যাংক হইবে। কমিউনিটি হলের উপরে সোলার প্যানেল থাকিবে।

যাহার মাধ্যমে সিঁড়ি ও সিকিউরিটি লাইটগুলি জ্বালানোর ব্যবস্থা করা হইবে।

.

ইন্টারকমঃ

* প্রতিটি এ্যাপার্টমেন্ট থেকে রিসিপশন ডেস্ক পর্যন্ত সংযোগ থাকবে।

* উন্নত মানসম্পন্ন ও আন্তর্জাতিক মানের হবে (প্যানাসনিক/সমমানের)।

.

বৈদ্যুতিকঃ

* স্থানীয়ভাবে তৈরী বৈদ্যুতিক তার (পলি/বিআরবি/সুপার সাইন/বিজলি)।

* এম কে/সুপার স্টার/এনার্জি প্যাক এর বৈদ্যুতিক সুইচ, প্লাগ পয়েন্ট এবং অন্যান্য ফিটিংস/সমমানের ফিটিংস ব্যবহার করা হবে (আলোচনা সাপেক্ষে)।

* মাষ্টার বেডসহ লিভিং রুমে কনসিন্ড স্যাটেলাইট টিবি কেবল থাকবে (পলি/বিআরবি/সুপার সাইন/বিজলি)।

* প্রত্যেক এ্যাপার্টমেন্ট এর জন্য আলাদা ইলেকট্রিক মিটার ও আলাদা সংযোগ।

* সকল পাওয়ার লাইন পয়েন্টের আর্থিং কানেকশন থাকবে।

* মাষ্টার বেডসহ দুই রুমে এয়ার কন্ডিশনার স্থাপনের জন্য বৈদ্যুতিক ব্যবস্থা থাকবে।

* বারান্দায় মানানসই লাইট পয়েন্ট থাকবে।

* ছাদে ইলেকট্রিক এরিষ্টেটর থাকবে।

.

বাথরুমঃ

আবশ্যকীয় সঠিক পন্থায় নির্মিত ঢাল যা পানি নির্গমন পথের দিকে দেয়া হবে।

* সকল বাথরুমে ওয়ালে সিলিং পর্যন্ত (১২”x২০”) সাইজের (CBC/RAK/STAR) এর উজ্জ্বল সিরামিক টাইলস এবং (১২০৪১২”) হোমজিনিয়াস মেচিং ফ্লোর টাইলস দেওয়া হবে।

* মাষ্টার বাথে (RAK/CBC/STAR) এর তৈরী হাই কমোড, লো-ডাউন, বেসিন সেট দেওয়া হবে। প্রতিটি বাথরুমে পেডেষ্টাল বেসিন এর সু-ব্যবস্থা। দুইটি বাথরুমেই হাই কমোড এবং একটি বাথরুমে লো-কমোড থাকবে।

* স্থানীয় উন্নতমানের শরীফ/নাজমা/কুদ্দুস মেটাল/চায়না এর তৈরী সেনেটারী ফিটিংস এর সরঞ্জাম। বাথরুমে গ্লাস সেলফসহ আয়না, এসএস/সোপ কেস (সাবান দানী), টয়লেট পেপার হোল্ডার এবং টাওয়েল রেইল থাকবে স্থানীয় উন্নতমানের শরীফ এর তৈরী। উন্নতমানের লাইট সেডসহ স্ট্যান্ডার্ড আয়না থাকবে।

* প্রতিটি বাথরুম বেসিনসহ সু-দৃশ্য আয়না থাকবে।

* প্রতিটি বাথরুমে ওভারহেড শাওয়ারের ব্যবস্থা থাকবে।

* বাথরুমের উপরের স্টোরের (ক্যাটডোর) দরজা প্লাষ্টিকের হবে।

* দুইটি বাথরুমে ঠান্ডা ও গরম পানির লাইন থাকবে।

.

রান্নাঘরঃ

* দৃষ্টিনন্দন ডিজাইনের প্ল্যাটফর্ম হইবে, যার উপরিভাগে চকচকে টাইলস দেয়া হইবে। তবে জমির মালিকগণ মার্বেল/গ্রানাইড সরবরাহ করিলে ডেভেলপার তাহা নিজ খরচার ফিটিং করিয়া দিবেন। ডাবল বার্নার গ্যাসের চুলা লাগানোর ব্যবস্থা থাকবে।

* দেওয়ালের প্ল্যাটফর্ম হইতে উপর পর্যন্ত (RAK/CBC/STAR) টাইলস (১২”x২০”) দেয়া হইবে। প্ল্যাটফর্মের নিচেও টাইলস থাকিতে হইবে।

* ফ্লোরে (RAK/CBC) হোমোজিনিয়াস টাইলস (১৬”x১৬”) দেওয়া হইবে। সিঙ্গেল বল একটি স্টেইনলেস স্টিলের তৈরী সিংক থাকবে। যথার্থ স্থানে এডজাষ্ট ফ্যান এর ব্যবস্থা থাকবে। গরম এবং ঠান্ডা পানির লাইন থাকবে।

.

ইউটিলিটি লাইনসঃ

* বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় আলাদা আলাদা মিটারসহ কানেকশন থাকবে।

সকল এ্যাপার্টমেন্টের পৃথক পৃথক রাইজারসহ ডাবল বার্নার চুলা সংযোগ/কানেকশনের ব্যবস্থা করা হইবে (সরকার কর্তৃক অনুমোদিত)। যদি সরকারী অনুমতি না পাওয়া যায়, তবে এলপি গ্যাসের ব্যবস্থা নিচ থেকে করিতে হইবে/নিজ নিজ ফ্ল্যাটে সিলিন্ডার গ্যাস ব্যবহারের ব্যবস্থা থাকিবে।

* পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংযোগ কমন একটি মিটারের মাধ্যমে হইবে।

.

এপার্টমেন্ট কমপ্লেক্সের সাধারণ বৈশিষ্ট্যঃ

* বেইজমেন্ট ও নিচ তলায় সুরক্ষিত ও সুপরিসর গাড়ী পার্কিং, প্রবেশ পথ ও বাহির হওয়ার ব্যবস্থা।

* প্রয়োজনীয় ও হিসাবকৃত পর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থার কানেকশন ওয়াসা হইতে সংগৃহীত হইবে। মাটির নিচে ০২ দিনের ধারন ক্ষমতার আরসিসি ওয়াটার রিজার্ভার ট্যাংক এবং ওভারহেড ট্যাংকে পানি তোলার জন্য পাম্প এর সংযোগ (অপর পাম্প) জরুরী প্রয়োজনের জন্য এবং প্রতি ফ্ল্যাটে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ ব্যবস্থা।

.

দরজাঃ

* সুসজ্জিত প্রধান প্রবেশ দরজা ও চৌকাঠ সেগুন কাঠের হবে যার সাথে আরো থাকবেঃ

ক) হ্যান্ডেল লক ও সিটকিনি।

খ) ডোর চেইন।

গ) ডোর ভিউয়ার।

ঘ) ভালো মানের কলিং বেল সুইচ।

ঙ) পিতল/ধাতব পাতের নিপুনভাবে তৈরী এপার্টমেন্ট নাম্বার।

চ) পিতলের সলিড ডোর নকার।

ছ) অভ্যন্তরীণ সকল পাল্লা পারটেক্স/আরএফএল বোর্ডের ডোর হইবে।

জ) মেইন দরজার চৌকাঠ ব্যতীত সকল চৌকাঠ মেহগনি/সমমানের কাঠের তৈরী হবে (৬ইঞ্চি চওড়া,

২.৫ ইঞ্চি পুরু চৌকাঠ)।

ঝ) বাথরুমের সকল দরজা ১.৫’ পুরু প্লষ্টিক দরজা হইবে।

.

জানালাঃ

* ভবনের স্থাপত্য নকশা অনুযায়ী থাই এ্যালুমিনিয়ামের ৩ স্লাইডিং জানালা হইবে। স্লাইডিং এর ভেতরের সাদা গ্লাস ৫ মি.মি পুরুত্বের হবে। ৫ মি.মি পুরুত্বের মাহিয়ার লাইনিং সমন্বিত পরিষ্কার গ্লাস।

* সব জানালায় গ্রীল এবং মোশারী নেট থাকবে। প্রতিটি বাইরের জানালায় বৃষ্টির পানি রোধী এ্যালুমিনিয়ামের ব্যরিয়ার।

.

মেঝে ও বারান্দাঃ

* উন্নতমানের ২৪”x২৪” হোমোজিনিয়াস টাইলস ফ্লোর (RAK/CBC/AKIJ/CHARU) এবং ৪০ স্কাটিং হইবে। বারান্দার ফ্লোরও ১৬”x১৬” উন্নতমানের হোমোজিনিয়াস টাইলস এর (RAK/CBC)

* ফ্ল্যাটের সকল বারান্দায় ছাদ থেকে ২.৫ জুলন্ত ড্রপ ওয়াল হইবে। নীচ থেকে ড্রপ ওয়াল পর্যন্ত সম্পূর্ণ গ্রীল হইবে। ১ম পক্ষের ফ্ল্যাটের টাইলস এর রং ১ম পক্ষ পছন্দ করবেন।

.

দেওয়ালঃ

* ভালো মানের ১নং ইটের তৈরী দেওয়াল। ব্রিকের কাজে সিমেন্টঃবালু অনুপাত ১০৫ এবং কাজের পর পর্যাপ্ত কিউরিং করা হইবে।

* মসৃণ ও সমতর প্লাষ্টার। প্ল্যাষ্টারে সিমেন্ট: বালু অনুপাত ১০৫ এবং কাজের এর পর্যাপ্ত কিউরিং করা হইবে। বাহির এবং ভেতরের দেওয়ালের পুরুত্ব ৫ হইবে।

রং ও পলিশঃ

* সকল অভ্যন্তরীণ দেওয়াল এ প্লাষ্টিক পেইন্ট (বার্জার/এশিয়ান) ও সিলিং এ ডিসটেম্পার পেইন্ট। বাহিরের দেওয়ালে হবে বার্জারের ওয়েদার কোড। দরজার পাল্লা চৌকাঠে ফ্রেন্ড পলিশ করা হইবে।

* গ্রীল, বারান্দার রেলিং এবং অন্যান্য ধাতব জিনিসের উপরিভাগ উন্নমানের এনামেল পেইন্ট (বার্জার/এশিয়ান) করা হইবে। ১ম পক্ষের ফ্ল্যাটের দেওয়ালের রং ১ম পক্ষ পছন্দ করবেন।

* সিঁড়ি এবং কমন এরিয়াতে লাইটিং এর ব্যবস্থা থাকিবে।

* প্রতিটি বাথরুমে ওভারহেড শাওয়ারের ব্যবস্থা থাকবে। বাথরুমে উপরের স্টোরের/ক্যাটডোর দরজা প্লাষ্টিকের হইবে। ১ম পক্ষের ফ্ল্যাটের বাথরুম সামগ্রির রং ১ম পক্ষ পছন্দ করবেন।

.

বিশেষ বৈশিষ্টঃ

* উল্লেখিত ভবনের বর্ণনা উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে পবিবর্তন করা যেতে পারে। ছাদে কাপড় শুকানোর জন্য তার/স্ট্যান্ড এর ব্যবস্থা থাকবে।

এতদ্বার্থে, আমরা উভয় পক্ষ সম্পূর্ন, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে চুক্তিনামা পাঠ করিয়া উহার মর্ম ও ফলাফল সম্যক অবগত হইয়া উভয় পক্ষের স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র চুক্তিপত্র দলিলে নিজ নিজ সহি স্বাক্ষর করিয়া সম্পাদন করিলাম। ইতিঃ ইংরেজি ১৪/৪/২৩, বাংলা ১/১/১৪৩০

.

চুক্তিকৃত সম্পত্তির তফসিল

জিলা- ঢাকা, থানা ও সাব-রেজিস্ট্রি অফিস তেজগাঁও অধীন, ঢাকা কালেক্ট্ররীর তৌজিভুক্ত। জেএল নং- সিএস-২৬২, এসএ-৮৫, আরএস-৩ নং, ঢাকা সিটি জরিপে-৩, মৌজা: “রাজা বাজার” স্থিত।

খতিয়ান নং- সিএস- ১২ ও ৩১ নং, এসএ-১৭৭ নং ও ১৫৭ নং, আরএস-২৩৬ নং, ঢাকা সিটি জরীপ- ১৪৯৭নং খতিয়ানে লিখিত ১৪৭৯ নং জোতভূক্ত।

দাগ নং- সিএস-৮৪ ও ৮৫, এসএ-২৪৫ (দুই শত পয়তাল্লিশ) ও ২৪৫/২৮৮ (দুইশত পয়তাল্লিশ এর বাটা দুই শত আটাশি) নং, আরএস-৭৮৩ (সাত শত তিরাশি) নং এবং ঢাকা সিটি জরীপ দাগ নং-৪১১৮ (চার হাজার এক শত আঠারো) নং দাগে ১৭০০ (এক হাজার সাত শত) অযুতাংশ বাড়ি ভূমি অত্র চুক্তিনামা দলিলে চুক্তিকৃত সম্পত্তি বটে। যাহার ঢাকা সিটি কর্পোরেশনের হোল্ডিং নং-৫৩, তেজতুরী বাজার, ছক লেন (পূর্ব রাজা বাজার) ওয়ার্ড নং সাবেক-৪০ হালে- ২৭, তেজগাঁও, ঢাকা।

সম্পত্তির চৌহদ্দিঃ

উত্তরে-মুহিবুল্লাহ, দক্ষিনে- ১২তলা ভবন

পূর্বে-নাজনীন উচ্চ বিদ্যালয়, পশ্চিমে- রওনকুল বায়েত চৌধুরী ও আতাহার আলী গং

.

প্রথম পক্ষ/জমির মালিকের স্বাক্ষরদ্বিতীয় পক্ষ/কোম্পানীর পক্ষে সত্ত্বাধিকারীর স্বাক্ষর
  

.

স্বাক্ষীগণের নাম ঠিকানা ও স্বাক্ষর

১।

২।

.

মুসাবিদা কারকঃ

প্রদত্ত হলফনামা

(রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৪২নং আদেশ, ১৯০৮ সনের রেজিষ্ট্রেশন আইনের Section52A (g) এবং ১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর আইনের Section 53E অনুসারে প্রদত্ত হলফনামা):

.

বরাবর,

সাব-রেজিস্ট্রার সাহেব

তেজগাঁও সাব-রেজিষ্ট্রি অফিস, ঢাকা।

(১) নাজমা হোসনে আরা, জন্ম তারিখ: ০১/১০/১৯৫৩ ইং, পিতাঃ কিসমত উল্লাহ, স্বামী- মৃত এ কে এম নজরুল ইসলাম, মাতা: খালেদা হানুম, জাতীয় পরিচয় পত্র নং ৫০৭ ৭৮১ ৩২৭৬, টিআইএন নং ১৯০৩৮০৫৪২০৯৭, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- গৃহিনী (২) মোঃ মহসিনাতুল ইসলাম, জনন্ম তারিখ: ২৫/১০/১৯৭৭ ইং, জাতীয় পরিচয় পত্র নং ২৩৭ ৭৬৪ ৭৭৬৯, টিআইএন নং ৮৩১৩৮৪৩৬২৭৬২, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা (৩) মুসতাকী নাঈমা, জন্ম তারিখ: ০১/১১/১৯৭৩ ইং, জাতীয় পরিচয় পত্র নং ৪৬২ ৭৮৫ ৬৭৮৬, টিআইএন নং ৫৯৩৮৩৪৬৩৭৯০৭, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা- গৃহিনী (৪) মঞ্জরী মিনতে ইসলাম ওরফে মঞ্জরী ইসলাম লুনডি, জন্ম তারিখ: ১৩/১১/১৯৮২ইং, পাসপোর্ট নং 522414902 (USA), জাতীয়তা: বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা-প্রবাসী, সর্ব পিতা- মৃত এ কে এম নজরুল ইসলাম, সর্ব মাতা- নাজমা হোসনে আরা, সর্ব সাং ৫৩. পূর্ব রাজা বাজার, থানা- তেজগাঁও, জেলা- ঢাকা।

এই মর্মে ঘোষনা পূর্বক হলফনামা প্রদান করিতেছি যে, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা ঘোষনা করিতেছি যে,

(ক) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইবুন্যাল) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি, ও নং-৮) এর অধীন ক্রোকের আওতাধীন নহে।

(খ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রন, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি, ও নং-১৬) এর অর্থানুযায়ী পরিত্যাক্ত সম্পত্তি নহে।

(গ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি আপাততঃ বলবৎ কোন আইনের অধীন সরকারে বর্তায় নাই বা সরকারের অনুকুলে বাজেয়াপ্ত হয় নাই।

(ঘ) প্রস্তাবিত হস্তান্তর আপাততঃ বলবৎ অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক নহে।

(ঙ) প্রস্তাবিত হস্তান্তর বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং (লিমিটেশন) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি, ও নং-৮) এর অনুচ্ছেদ ৫ এ অনুযায়ী বাতিলযোগ্য নহে এবং

(চ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তির বিবরণ সঠিকভাবে বর্ণিত হইয়াছে এবং উহা অবমূল্য করা হয় নাই এবং উল্লেখিত সম্পত্তি হস্তান্তর করনে আমাদের বৈধ অধিকার রহিয়াছে।

আমরা আরও ঘোষনা করিতেছি যে, আমরা দলিলে বর্নিত সম্পত্তির নিরঙ্কুশ মালিক। অন্য কোন পক্ষের সহিত বায়না চুক্তি স্বাক্ষর হয় নাই বা অন্য কোথাও হস্তান্তর হয় নাই বা অন্য কোন পক্ষের নিকট বন্ধক রাখা হয় নাই।

দলিলে বর্ণিত সম্পত্তিতে আমাদের বৈধ স্বত্ব ও অধিকার বহাল আছে এবং প্রদত্ত বিবরণ আমাদের জ্ঞান ও

বিশ্বাস মতে সত্য। তারিখ:-

.

সনাক্তকারীর ঘোষনাঃ

এই মর্মে ঘোষনা করিতেছি যে, হলফকারীগণ আমার পরিচিত এবং

আমার সম্মুখে তাহারা দলিলে স্বাক্ষর প্রদান করিয়াছেন।

.

সনাক্তকারীর স্বাক্ষরঃ

স্বাক্ষরঃ এস এম তারিকুল ইসলাম

নামঃ এস এম তারিকুল ইসলাম নামঃ

পিতার নামঃ মৃত মো: ছবেদ আলী

মাতার নামঃ মনোয়ারা বেগম

ঠিকানাঃ প্লানার্স টাওয়ার (১৬ তলা) না ১৩/এ সোনারগাঁও রোড, শাহাবাগ, ঢাকা

.

হলফকারীগণের স্বাক্ষর

১। নাজমা বেগম

২। মোঃ মহসিন

৩। মুসকান

.

 সাব-রেজিস্ট্রারের নাম ও পদবীসহ স্বাক্ষর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *