নামজারি বাতিল বা আপিল করার নিয়ম কী?
নামজারি (Mutation) করার পর কোনো ভুল তথ্য দেওয়া হলে বা প্রকৃত কোন মালিককে বাদ দিয়ে নামজারি করা হলে কিংবা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে নামজারি করা হয়ে থাকলে উহা বাতিল কিংবা সংশোধন করা যায়। নামজারি বাতিল বা আপিল করার জন্য প্রধানত দুইটি ধাপ রয়েছে। যথা-
.
১। মিস কেস বা বিবিধ মামলা (Miscellaneous Case)
২। আপিল বা রিভিশন।
.
১। মিস কেস বা বিবিধ মামলা (Miscellaneous Case)-
নোটিশ না দিয়ে নামজারি করা হলে কিংবা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে নামজারি করা হলে এসি ল্যান্ড অফিসে ‘মিস কেস’ করা যেতে পারে।
.
আবেদনের স্থান:
স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) বা AC(Land) অফিস।
কি কি কারণে মিস কেইস করা যায়-
State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী নিম্নলিখিত কারণে মিস কেইস করা যায়। যথা-
(১) নামজারিতে করণিক ভুল থাকলে কিংবা জালিয়াতির মাধ্যমে অন্যের জমি নিজের নামে করে নিলে সরাসরি এই আবেদন করা যায়।
(২) নোটিশ না দিয়ে যদি আপনার জমি অন্য কেউ নামজারি করে নিলে।
(৩) ভুয়া বা জাল দলিল প্রদর্শন করে নামজারি করা হলে।
(৪) সরকারি জমি, অর্পিত বা খাস সম্পত্তি ভুলবশত ব্যক্তির নামে নামজারি হয়ে গেলে।
(৫) খতিয়ানে নাম, অংশ বা দাগ নম্বরে টাইপিং বা করণিক ভুল হলে।
প্রয়োজনীয় নথি বা দলিলাদি:
(১) লিখিত আবেদন।
(২) যে নামজারিটি বাতিল করতে চান তার সার্টিফাইড কপি।
(৩) মূল দলিল, বায়া দলিল এবং পিট ডিড।
(৪) সিএস, এসএ, আরএস এবং বিএস/সিটি খতিয়ানের কপি।
(৫) পৈত্রিক সম্পত্তি হলে স্থানীয় চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত ওয়ারিশ সনদ।
(৬) আবেদনের সাথে প্রয়োজনীয় মূল্যের কোর্ট ফি সংযুক্ত করতে হয়।
.
২। আপিল-
নামজারি মঞ্জুর কিংবা নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারেন।
.
আপীলের আবেদনের স্থান:
সহকারী কমিশনার (ভূমি) বা AC(Land) এর আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বা এডিসি (রেভিনিউ) এর আদালতে আপিল করতে হয়।
.
তামাদি মেয়াদ:
State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৮ ধারায় আপীল করার তামাদি মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী তামাদি মেয়াদ নিম্নরূপ-
(ক) কালেক্টরের নিকট আপীল- ৩০ দিন
(খ) বিভাগীয় কমিশনারের নিকট আপীল- ৬০ দিন
(গ) ভূমি প্রশাসন বোর্ডের নিকট আপীল- ৯০ দিন।
উপযুক্ত কারণ থাকলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তামাদি আইনের ৫ ধারা অনুযায়ী আপিল গ্রহণ করা যেতে পারে।
.
প্রয়োজনীয় নথি বা দলিলাদি:
১। এসি ল্যান্ডের আদেশের সার্টিফাইড কপি,
২। নামজারি খতিয়ানের কপি এবং
৩। আপনার মালিকানা সংক্রান্ত দলিলাদি।
.
রিভিশন (Revision)-
এছাড়াও আইনগত কোন বিষয়ে জটিলতা দেখা দিলে রিভিশন করা যায়।
.
যোগাযোগ
মহীউদ্দীন এন্ড এসোসিয়েটস
সার্বিক পরিচালনায়- এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
এলএল.বি, এলএল.এম, এমবিএ
ভূমি ও কর বিশেষজ্ঞ (Land & Tax Expert)
রুম নং-১০১৩, ঢাকা আইনজীবী সমিতি ভবন, কোর্ট হাউজ স্ট্রিট, ঢাকা জজ কোর্ট, কোতোয়ালী, ঢাকা।
অথবা
রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা
ফোন- 01711068609 / 01540105088
ওয়েবসাইট- www.ainbid.com
888slot apk ios sở hữu sảnh nổ hũ có tỷ lệ RTP lên đến 97%, giúp người chơi dễ dàng về bờ và kiếm thêm thu nhập từ các vòng quay may mắn. TONY05-28
Bạn có thể đặt giới hạn cược/ngày tại slot365 app – chơi có trách nhiệm, vui vẻ lâu dài. TONY06-16