আয়কর, ভ্যাট ও কাস্টমস ডিউটি কি

আয়কর (Income Tax), ভ্যাট (VAT) ও কাস্টমস ডিউটি (Custom Duty) কি এবং এদের মধ্যে পার্থক্য কি এই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা

সরকারের আয়ের উৎস হলো কর (Tax), এই কর বা Tax সাধারণত সরকার তিন ভাবে সংগ্রহ করা থাকে। যথা-

১। আয়কর (Income Tax)

২। ভ্যাট (VAT)

৩। কাসটম কর (Custom Duty)

.

এই তিনটি কর ব্যবস্থারই উদ্দেশ্য হচ্ছে সরকারের রাজস্ব সংগ্রহ করা। তবে এদের প্রয়োগ এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন ভিন্ন।

এদের মধ্যে পার্থক্যগুলো সহজভাবে নিচে আলোচনা করা হলো:

.

সংজ্ঞা (Definition):

.

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্জিত বার্ষিক আয়ের উপর যে কর দিতে হয়, তাকেই বলা হয় আয়কর। ইহা একটি প্রত্যক্ষ কর বা Direct Tax, কারণ এই কর যিনি আয় করেন সরাসরি তার কাছ থেকেই আদায় করা হয়। অর্থাৎ তিনি নিজেই সরাসরি সরকারকে ইহা পরিশোধ করেন।

প্রচলিত আইন: বর্তমানে ইহা Income Tax Act, 2023 দ্বারা পরিচালিত হয়।

.

পণ্য বা সেবা উৎপাদন, বণ্টন এবং বিক্রয়ের প্রত্যেক ধাপে বা স্তরে যে মূল্য সংযোজিত (Value Added) বা যোগ করা হয়, তার উপর যে কর ধার্য করা হয়, তাকেই ভ্যাট বা মূল্য সংযোজন কর বলা হয়। ইহা একটি পরোক্ষ কর বা Indirect Tax, কারণ এই ক্ষেত্রে সর্বশেষ ভোক্তা বা চূড়ান্ত ভোক্তার নিকট হতে এই কর আদায় করা হয়।

প্রচলিত আইন: বর্তমানে ইহা Value Added Tax and Supplementary Duty Act, 2012 দ্বারা পরিচালিত হয়।

কোনো পণ্য যখন দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে রপ্তানি (Export) করা হয় কিংবা অন্য দেশ থেকে বাংলাদেশে আমদানি (Import) করা হয়, তখন উক্ত রপ্তানিকৃত বা আমদানিকৃত পন্যের উপর যে শুল্ক বা কর আরোপ করা হয়, তাকে কাস্টমস ট্যাক্স বা আমদানি-রপ্তানি শুল্ক বলা হয়। ইহাও একটি পরোক্ষ কর বা Indirect Tax  

প্রচলিত আইন: বর্তমানে ইহা Customs Act, 2023 দ্বারা পরিচালিত হয়।

.

লেখক

এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

01711068609

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *